জেনারেল রাইটিং পোস্ট || সুপার ওয়াক অ্যাপের মাধ্যমে আমার বিগত ৭ দিনের অ্যাক্টিভিটিস

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে। আমি সুপার ওয়াক অ্যাপ থেকে এনএফটি সু কিনে,নিয়মিত হাঁটাহাঁটি করার মাধ্যমে ওয়াক টোকেন ইনকাম করছি। একদিনে সর্বোচ্চ ৪ ওয়াক টোকেন পেয়ে থাকি। একদিনে মাত্র ১ কিলোমিটার হাঁটলেই আমি ৪ ওয়াক টোকেন পেয়ে যাই। কারণ আমি এনএফটি সু রিপেয়ার করে থাকি। তাই অল্প হেঁটে বেশি ওয়াক টোকেন পেয়ে যাই। কিন্তু অনেকের স্ক্রিনশটে আমি দেখলাম,তারা প্রতিদিন ৩/৪ কিলোমিটার হেঁটেও ১ ওয়াক টোকেন পায় না। তারা হাঁটাহাঁটির তুলনায় ওয়াক টোকেন অনেক কম পেয়ে থাকে। এর কারণ হচ্ছে তারা এনএফটি সু রিপেয়ার করে না



GridArt_20250116_131417862.jpg

সুপার ওয়াক অ্যাপ থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


আসলে আমরা যে প্রতিদিন হাঁটাহাঁটি করি,এতে করে আমাদের এনএফটি সু এর ডিউরাবিলিটি কমতে থাকে। যারা এনএফটি সু কিনেছেন,তারা খুব ভালো করেই জানেন যে, এনএফটি সু কেনার সময় সু এর ডিউরাবিলিটি ১০০ থাকে। কিন্তু আমরা যখন ব্যায়াম করি,তখন প্রতিনিয়ত সু এর ডিউরাবিলিটি কমতে থাকে। তাই কয়েকদিন পর পর ইনকাম করা ওয়াক টোকেন খরচ করে, এনএফটি সু রিপেয়ার করতে হবে। তাহলে ডিউরাবিলিটি বাড়বে এবং আমরা ব্যায়াম করার মাধ্যমে বেশি বেশি ওয়াক টোকেন ইনকাম করতে পারবো। এই টিপস ফলো করলে আপনাদেরই লাভ হবে। যাইহোক আমি গত সপ্তাহের পোস্টে জানুয়ারি মাসের ২ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত হাঁটাহাঁটি করার অ্যাক্টিভিটিস আপনাদের মাঝে তুলে ধরেছিলাম এবং আজকে ৯ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত আমার অ্যাক্টিভিটিস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো



নিম্নে বিগত ৭ দিনের অ্যাক্টিভিটিস তুলে ধরা হলো:


Screenshot_20250109_181247_SuperWalk.jpg

সুপার ওয়াক অ্যাপ থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আমি ৯ তারিখে এক কিলোমিটারের বেশি হাঁটাহাঁটি করেছিলাম এবং এতে করে আমি ৩ ওয়াক টোকেনের চেয়েও কম পেয়েছি। আসলে তখন ডিউরাবিলিটি কম ছিলো বলে,তুলনামূলকভাবে কম ওয়াক টোকেন পেয়েছিলাম।


Screenshot_20250110_202050_SuperWalk.jpg

সুপার ওয়াক অ্যাপ থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

৯ তারিখের মতো ১০ তারিখেও প্রায় একইরকম হাঁটাহাঁটি করে, ৩ ওয়াক টোকেনের চেয়েও কম পেয়েছিলাম।


Screenshot_20250111_210408_SuperWalk.jpg

সুপার ওয়াক অ্যাপ থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

১১ তারিখে ১ কিলোমিটার হাঁটাহাঁটি করে ২.৩৯ ওয়াক টোকেন পেয়েছিলাম। তখন জুতার ডিউরাবিলিটি আগের ২ দিনের চেয়েও কমে গিয়েছিল।


Screenshot_20250112_213202_SuperWalk.jpg

সুপার ওয়াক অ্যাপ থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আপনারা এই স্ক্রিনশটের মাধ্যমে দেখতে পাচ্ছেন,১২ তারিখে আমি ১ ওয়াক টোকেনও পাইনি। কিন্তু হাঁটাহাঁটি কিন্তু ১ কিলোমিটারের কাছাকাছি করেছিলাম।


Screenshot_20250113_180223_SuperWalk.jpg

সুপার ওয়াক অ্যাপ থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

১৩ তারিখে ১.২৩ কিলোমিটার হাঁটাহাঁটি করে মাত্র ১.৬৯ ওয়াক টোকেন পেয়েছিলাম। সেদিন এতো হাঁটাহাঁটি করার পর যখন এতো কম ওয়াক টোকেন পেলাম, তাই সেদিনই সু রিপেয়ার করেছিলাম।


Screenshot_20250114_180852_SuperWalk.jpg

সুপার ওয়াক অ্যাপ থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আপনারা দেখতে পাচ্ছেন ১৪ তারিখে আমি ১.২২ কিলোমিটার হাঁটাহাঁটি করে ৪.৬৭ পয়েন্ট পেয়েছিলাম। আসলে সেদিন সু রিপেয়ার করার পর,ডিউরাবিলিটি ১০০ হয়ে গিয়েছিল। তাই কম হাঁটাহাঁটি করে বেশি পয়েন্ট পেয়েছিলাম।


Screenshot_20250115_195514_SuperWalk.jpg

সুপার ওয়াক অ্যাপ থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

১৫ তারিখেও অল্প হাঁটাহাঁটি করে বেশ ভালো পয়েন্ট পেয়েছিলাম। আসলে আমি সবসময়ই চেষ্টা করি সু রিপেয়ার করে ডিউরাবিলিটি বাড়ানোর জন্য। আপনারাও নিজেদের মতো করে চেষ্টা করতে থাকুন।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@mohinahmed
ডিভাইসSamsung Galaxy S24 Ultra
তারিখ১৬.১.২০২৫
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

puss_mini_banner2.png

PUSS COIN: BUY/SELL

Sort:  
 last year 

ডেইলি টাস্ক প্রুফ:

GridArt_20250116_120532534.jpg

 last year 
 last year 

আপনি আপনার সুপার ওয়াল্কের গত সপ্তাহের সাত দিনের হাঁটাহাঁটির এক্টিভিটিস অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি নিয়মিত হাঁটাহাঁটি করেছেন দেখছি। আসলে আমাদের সবার নিয়মিত হাঁটাহাঁটি করা উচিৎ। হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকে।

 last year 

আমি চেষ্টা করছি নিয়মিত হাঁটাহাঁটি করতে। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

একটি শো কিনতে গেলে গ্র্যান্ড টোকেনের প্রয়োজন। যে অ্যাপটির মাধ্যমে এই টোকেন টি দরকার হয় সেই অ্যাপটি কিন্তু আমি কোন ভাবেই চালাতে পারছি না হয়তো আমাদের দেশে একটি কাজ করে না। ফলত কেবল হাটাহাটি করে নিজের শারীরিক উপকার ছাড়া আর অন্য কিছুই হয়ে উঠছে না।

 last year 

গ্র্যান্ড টোকেন এক্সচেঞ্জ সাইটে পাবেন আপু। যাইহোক এতো সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আজকে যেন অন্য রকমের সুপার ওয়াল্ক দেখতে পারলাম। আমি তো ওই মুডে হাঁটাহাঁটিটা জানি কিন্তু এই মুডের তেমন একটা জানা নেই। কিছুটা দেখে ধারণা পেলাম। ভালো লাগলো গুগল ম্যাপ এর মাধ্যমে চলাচল টা দেখতে পেরে।

 last year 

এটা প্রো মুড আপু। আপনি মনে হয় বেসিক মুড ইউজ করেন। যাইহোক এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমি এখন কারণটা ধরতে পেরেছি। সত্যি আমি নিজেও এনএফটি স‍্যু টা ঐভাবে রিপেয়ার করিনি। এইজন্যই খুব বেশি টোকেন পাইনি। বিগত সপ্তাহের আপনার এক্টিভিটিজ দেখে বেশ ভালো লাগল। ধন্যবাদ ভাই আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 last year 

এনএফটি সু রিপেয়ার করা খুবই জরুরী ভাই। গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 last year 

এই অ্যাপ আমরা সবাই ব্যবহার করেছি এবং সবাই খুব সুন্দর কিছু এক্টিভিটিজ করেছিলাম। তবে আমার কাছে মনে হয় যে আপনার এক্টিভিটিজ গুলোই অনেক বেশি ছিল। আপনি খুব ভালোভাবে এটি ব্যবহার করেছেন। প্রথম থেকেই আপনি এর প্রো মোড ব্যবহার করে আসছেন। যার ফলে এখানে আপনি অনেকগুলো রিওয়ার্ড অর্জন করেছেন এবং অনেক কিছুই এখানে আপনি এচিভ করতে পেরেছেন৷ ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

হ্যাঁ আমি একেবারে প্রথম দিকেই এনএফটি সু কিনে রেগুলার হাঁটাহাঁটি করেছি এবং নিয়মিত সু রিপেয়ার করার মাধ্যমে বেশ ভালোই ওয়াক টোকেন পেয়েছি। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64827.97
ETH 1922.06
USDT 1.00
SBD 0.39