ছেলেবেলার কিছু স্মৃতি ১০% লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আজ আবার আসলাম। নতুন আরও একটি পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে।

ছেলেবেলার কিছু স্মৃতি.png

ছবি সোর্স

আমাদের প্রত্যেকের জীবনে একটি ছেলেবেলা আছে। আমার মনে হয়ে ছেলেবেলায় সবাই বেশ সুন্দর এবং আনন্দময় সময় কাটিয়েছে। ছেলেবেলর সে সব দিন গুলো কখনও ভুলার নয়। বা চাইলেও ভুলা যাবে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের ছেলেবেলা আমাদের কে হাতছানি দিয়ে ডেকে যায়। আর ছেলেবেলার খেলাগুলো তো এখনও গেথেঁ আছে মনের মধ্যে।

আমরা ছেলেবেলায় কত যে লুকোচুরি খেলা খেলতাম। আর মায়ের হাতের বকা খেতাম। আমার চেয়ে আমার মাকসুদা আপু বেশী বকা খেত। কারন সে ছিল বেশী দুষ্ট। আর লুকোচুরি খেলতে গেয়ে কখনও খাটের নীচে, কখনও বা আলমারীর পিছনে লুকিয়ে থাকতাম।

বৃষ্টির সময় আমরা ঘরে বসে বসে কেরাম, লুডু আর চোর পুলিশ খেলতাম। কখনও ফাস্ট হতাম। আবার কখনও হতাম না। ফাস্ট হলে সবাই কে খাওয়াতে হতো।

ছেলেবেলার আর একটি প্রিয় খেলা ছিল জুলাভাতি। আমাদের বয়সের সবার ঘর হতে চাল, ডাল আর তরকারি নিয়ে সবাই গাছের নিচে বসে রান্না করতাম। আর যদি কারো মা এগুলো দিতে না চাইতো তার ঘর হতে বেশী করে চুরি করে আনতে বলাতাম।

এছাড়া ছেলা বেলায় কুতকুত, বৌচি, বায়স্কোপ, গোল্লাছোট ফুলটোক্কা সহ আরও কত রকমের খেলা যে খেলেছি তা কি আর বলতে। সেসব কথা মনে পড়লে আজও মনে চায় সেই ছেলে বেলায় চলে যেতে।

কেমন লাগলো আপনাদের কাছে? আশা করি জানাবেন।

ধন্যবাদ সকলকে

Sort:  
 3 years ago 

আপনার পোস্ট পড়ে আমারও ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল। আমি ছোটবেলায় বৃষ্টি হলে ঘরে বসে ভাইবোনদের সাথে লুডু সহ বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম। আমরা তো কিছুদিন পর পরই জুলাভাতির আয়োজন করতাম। রান্না শেষ করে সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago (edited)

বাহ দারুন তো। দারুন লিখেছেন। এভাবে সামনের দিকে এগিয়ে যান। আমি আছি আপনার পাশে পাশে। য!!! এগিয়ে যান আস্তে আস্তে সামনের দিকে। ছেলেবেলার স্মৃতি গুলো মনে করে দিয়ে অনেক কথা মনে করে দিলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59525.90
ETH 1570.17
USDT 1.00
SBD 0.42