ভালো কাজের ফল।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো কাজের ফল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সব সময় বিভিন্ন ধরনের কাজ করে যায় এবং তারা কখনো একটা জিনিস মনের করার চেষ্টা করে না যে এই পৃথিবীতে যদি তারা খারাপ কর্ম করে তাহলে পরবর্তীতে তাদের অনেক বেশি সমস্যায় পড়তে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি ভালো কাজ করি তাহলে আমরা সেই ভালো কাজের ফল অবশ্যই জীবনে উপভোগ করতে পারবো এবং আমরা যদি সবসময় খারাপ কাজ করি তাহলে সেই খারাপ কাজের ফলে কিন্তু আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা নেমে আসবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ভালো কাজ সবসময় পড়ে থাকে তাদের কোন শত্রু কখনোই হয় না।
আসলে বর্তমানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এখন মানুষ আর ভালো কাজ করতে ব্যস্ত থাকে না বরং মানুষ কি করে অর্থ উপার্জন করবে এজন্য তারা সব সময় চেষ্টা করে সেই কাজগুলো করার জন্য যার ফলে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কিছু কিছু মানুষদের আমরা দেখতে পাই যারা সবসময় অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং অন্য মানুষ যদি কোন ধরনের ভালো কোন কিছু করার চেষ্টা করে তাহলে কিন্তু তারা তাদের সেই ভালো কাজটাকে খারাপ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে। একটা জিনিস মনে রাখতে হবে যে খারাপ মানুষকে আপনি যদি চেষ্টা করুন না কেন তারা কিন্তু ভালো হবে না।
আসলে আপনাদের নিজেদের সর্বপ্রথম মনে রাখতে হবে যে আমরা যদি ভালো হতে পারি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের চারিত্রিক দিকটাকে পরিবর্তন করে তাদের মধ্যে ভালো জিনিসটা প্রবেশ করানোর চেষ্টা করবো এবং একই রকম ভাবে তারাও জীবনে ভালো কোনো কিছু করার চেষ্টা করবে। এজন্য আমরা সবসময় ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের জীবনে আর কোন ধরনের সমস্যা না থাকে। আসলে আমরা যদি খারাপ কাজকর্ম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের সামনে বিভিন্ন ধরনের বিপদ সব সময় অপেক্ষা করে আছে এবং আমরা যেকোনো সময় যে কোন বিপদে পড়ে যেতে পারি।
এজন্য আমাদের সবসময় খারাপ পথ ছেড়ে ভালো পথের দিকে এগিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে এবং জীবনে একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যদি ভালোভাবে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে এবং ভালো কাজ করে তাহলে কিন্তু সবাই মিলে মিশে একসঙ্গে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারব এবং আমরা সুন্দরভাবে এই পৃথিবীটাকে সাজাতে পারব। এজন্য সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের মন ভাল হতে হবে এবং মন ভালো হওয়ার সাথে সাথে সবসময় ভালো কাজ করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি সারা জীবন ভালো কাজ করে যেতে পারি তাহলে আমরা এই ভালো কাজের সুন্দর ফল অবশ্যই পাব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!