মানব জীবনের ক্ষতিকর জিনিস।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানব জীবনের ক্ষতিকর জিনিস সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


cigarette-7244843_1280.webp



লিংক


এই পৃথিবীতে মানবজাতি এখন বিভিন্ন ধরনের অভ্যাসে আসক্ত হয়ে গেছে। আসলে অবশ্যই মানুষ বিভিন্ন ধরনের অভ্যাসে আসক্ত থাকি কিন্তু খারাপ জিনিসের প্রতি আসক্ত হওয়া কিন্তু একটা খারাপ ব্যাপার। অর্থাৎ মানুষ যেভাবে দিন দিন খারাপ জিনিসের দিকে ঝুঁকে পড়ছে এতে করে কিন্তু মানবজাতির নিজেদের জীবনের ক্ষতি নিজেরাই ডেকে আনছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সঠিক সুখ-শান্তি উপভোগ করতে চাই তাহলে এই খারাপ জিনিস গুলোর থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে এবং কেউ যদি খারাপ জিনিস করে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিবাদ গড়ে তুলতে হবে। কেননা একটা খারাপ জিনিস শুধুমাত্র একজনকে নয় বরং গোটা জাতিকে নষ্ট করে।


আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই যে মানুষ এখন চেষ্টা করে কি করে জীবনে অর্থ উপার্জন করে বড়লোক হতে পারবে। একটা জিনিস তারা কখনো চিন্তা করে না যে এই জীবনে বড় হওয়ার জন্য তারা অন্য মানুষের কত ক্ষতি করে এবং এই মানুষগুলোর ক্ষতি হওয়ার ফলে কিন্তু তারা জীবনে আর কখনো দাঁড়াতে পারে না। আসলে অন্যের ক্ষতি করে জীবনে কখনো বড় হওয়া যায় না এবং বড় হলেও কখনো প্রকৃত সুখ-শান্তি আর খুঁজে পাওয়া যায় না। এজন্য আমরা সবসময় মনে রাখবো যাতে করে আমরা আমাদের জীবনটাকে একটা সুন্দরভাবে কাটাতে পারি এবং জীবনের প্রত্যেকটা সময় সঠিক ভাবে উপভোগ করতে পারি। আর আমরা অবশ্যই আমাদের এই ক্ষতিকর অভ্যাসগুলো ত্যাগ করব।


আসলে মানব জীবনে ক্ষতি হয় এমন কোন জিনিস কখনো আমরা করবো না এবং এই জিনিসগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করব। আসলে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাতে পারি কোন জিনিসটা খারাপ এবং কোন জিনিসটা ভালো তাহলে তারা খারাপ জিনিসগুলো ছেড়ে দিয়ে ভালো জিনিসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে যে পরিবারের সদস্যরাও অনেক বেশি শিক্ষিত তারা কিন্তু তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিয়ে ভালো পথের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আসলে তারা সন্তানদেরকে বোঝায় যে এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে গেলে সব সময় ভালো কাজ করতে হবে এবং ভালো পথে চলতে হবে।


কিন্তু আপনি মূর্খ পরিবারের মধ্যে দেখতে পাবেন যে সেখানকার ভবিষ্যৎ প্রজন্ম গুলো তাদের মত করে মূর্খ হয় এবং তাদের মধ্যে ভালো মন্দ কোন ধরনের জ্ঞান থাকে না। আসলে ভালো মন্দ যদি কোন ধরনের জ্ঞান না থাকে তাহলে কিন্তু জীবনটাকে আমরা প্রকৃত উপভোগ করতে পারবো না এবং আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা সব সময় লেগে থাকবে। আর এই সমস্যা থেকে বের হয়ে আসার একমাত্র প্রধান কারণ হলো এই সকল ক্ষতিকারক জিনিসগুলো ত্যাগ করা। অর্থাৎ আমরা যদি ক্ষতিকারক জিনিসগুলো ত্যাগ করে জীবনে ভালো হওয়ার জন্য ভালো কাজ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারব এবং একই সাথে মানুষের উপকার করতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63899.18
ETH 1841.10
USDT 1.00
SBD 0.38