প্রয়োজনের অতিরিক্ত কিছুই ভালো না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রয়োজনের অতিরিক্ত কিছুই ভালো না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


security-1491514_1280.webp



লিংক


এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের বিভিন্ন ধরনের জিনিসের প্রয়োজন হয়ে থাকে। আসলে দৈনন্দিন জীবনে বেঁচে থাকতে গেলে মানুষের বিভিন্ন ধরনের জিনিসের যেমন প্রয়োজন ঠিক সেই জিনিসগুলো মেটানোর জন্য আমরা সবসময় কঠোর পরিশ্রম করতে চেষ্টা করি। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের প্রয়োজনীয় জিনিস টুকু সঠিকভাবে মেটাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে আর অন্য কিছুর কখনো প্রয়োজন নেই। আর আপনার জীবনে যদি প্রয়োজনের অতিরিক্ত কোন কিছুর প্রয়োজন হয় তখন সেই জিনিসটা আপনার জীবনে অনেকটা সৌখিনতার মতো হয়ে যাবে এবং এই সৌখিনতা কখনো আপনার জীবনটাকে সুখের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না।


কথায় আছে কোন কিছু যখন আমরা বেশি খাই তখন সেই জিনিসটা আমাদের বদহজম হয়ে যায়। ঠিক তেমনি প্রয়োজনের অতিরিক্ত যদি কোন কিছু আমরা পেতে চেষ্টা করি তাহলে সেই জিনিসগুলো কখনো আমাদের জীবনে ভালো হতে পারে না এবং এই জিনিসগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের অশান্তিতে ভুগতে থাকি। একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন যে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো অনেক বেশি সুখে শান্তিতে থাকে কেননা তারা তাদের প্রয়োজনের জিনিসগুলো অনেক কষ্টের ফলে তারা পূরণ করতে পারে। কিন্তু যারা ধনী পরিবারের লোক রয়েছে তারা কিন্তু কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারে না। তাদের কাছে প্রচুর টাকা থাকলেও টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না।


আসলে তারা তাদের প্রয়োজনের অতিরিক্ত টাকা দিয়ে বিভিন্ন ধরনের জায়গায় অপচয় করে এবং এই অপচয় করার ফলে কিন্তু তাদের মনের মধ্যে একটা খারাপ অনুভূতির সৃষ্টি হয়। হয়তোবা আপনার কাছেও প্রচুর পরিমাণ টাকা আছে কিন্তু সেই টাকার অপচয় কিন্তু কখনো ভালো নয়। অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের ভালো কাজের সেই টাকার ব্যয় করতে পারেন এবং অন্যের উপকার করতে পারেন। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যখন আপনার প্রয়োজনের অতিরিক্ত জিনিসগুলো অন্য কারো জীবনে দিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং সেই জিনিসগুলো পেয়ে যদি সেই মানুষগুলো খুশি হয় তাহলে কিন্তু তাদের আনন্দ দেখে আপনার মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হবে।


তাইতো আমরা যদি অন্যের জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো পূরণ করার জন্য চেষ্টা করতে পারি এবং তাদের সেই জিনিসগুলো দিয়ে দিতে পারি তাহলে কিন্তু সেখানে আলাদা ধরনের একটা শান্তি রয়েছে।এজন্য সব সময় একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রয়োজনের অতিরিক্ত কোন কিছুই ভালো নয় এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু চাহিদা যদি আমরা মেটাতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা কোন কিছুর অপচয় করে তারা কিন্তু কখনো ভালো মানুষ হতে পারে না। তাইতো শুধুমাত্র নিজেদের প্রয়োজন নয় বরং অন্যের প্রয়োজন মেটানোর জন্য যদি আমরা সাহায্য করতে পারি তাহলে সবাই আমাদেরকে ভালোবাসবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64503.72
ETH 1875.15
USDT 1.00
SBD 0.38