একঘেয়েমি জীবন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে একঘেয়েমি জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


yawning-1458441_1280.webp



লিংক


আসলে আমাদের জীবনটা যখন একঘেয়েমি হয়ে যায় তখন আমাদের এই জীবনটা আর কখনো ভাল লাগে না এবং আমরা সব সময় নতুন ধরনের কোন কিছু করতে চেষ্টা করি। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে একই ধরনের জিনিস যদি আপনাকে বারবার দেওয়া হয় তাহলে সেই জিনিসের প্রতি আপনার একটা অভক্তি চলে আসবে। অর্থাৎ সেই জিনিসটা আপনারা আর ভালো লাগবে না এবং আপনি সেই জিনিসটা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে একঘেয়েমি জীবন যারাই কাটাতে চেষ্টা করে তারা কিন্তু কখনো মনের দিক থেকে প্রকৃত সুখী হতে পারে না এবং তাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের অশান্তি ঘুরে বেড়ায়।


আসলে আমাদের এই জীবনটার একঘেয়েমি থেকে বের হয়ে আসতে গেলে আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হবে এবং বিভিন্ন কাজের মধ্যে নিজেদেরকে প্রতিনিয়ত নিয়োজিত রাখতে হবে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে যখন আপনার সামনে নতুন কোন ধরনের একটা কাজ চলে আসবে তখন আপনার মনের মধ্যে আলাদা ধরনের একটা প্রতিক্রিয়া চলে আসবে এবং সেই কাজটি করার জন্য আপনি আলাদাভাবে চিন্তাভাবনা করবেন। অর্থাৎ নতুন কোন কিছু করতে গেলে যেমন আমাদের অনেক বেশি বুদ্ধি খাটাতে হয় এবং সেই বুদ্ধি খাটিয়ে সেই কাজটাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হয়।


এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে মানুষ সবসময় এখন একঘেয়েমি জীবন যাপন করতে অনেক বেশি পছন্দ করে এবং কেউ কারো সাথে কখনো সঠিকভাবে মেলামেশা করে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের সাথে সঠিকভাবে মেলামেশা না করতে পারি তাহলে কিন্তু আমাদের মনের কথা কারো সাথে কখনো শেয়ার করতে পারবো না। অপরের সাথে মেলামেশা করব এবং আমাদের সুখ-দুঃখের কথাগুলো আমরা একে অপরের সাথে শেয়ার করতে চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সঠিকভাবে আনন্দ পেতে চাই তাহলে সবার সাথে মেলামেশা করতে হবে।


যখন আপনার বন্ধুবান্ধবদের মাঝখানে যাবেন তখন দেখবেন যে এই পৃথিবীর সকল দুঃখগুলো আপনি ভুলে যাবেন এবং তাদের সাথে আপনি বিভিন্ন ধরনের মজার মজার আলোচনা করবেন। অর্থাৎ তাদের সাথে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু আপনার এই একঘেয়েমি জীবন থেকে আপনি বের হয়ে এসে একটা মজার জীবনে প্রবেশ করবেন এবং সেখানে সকল ধরনের আলোচনা হবে। এজন্য এই একঘেয়েমি জীবন থেকে বের হয়ে আসতে গেলে সর্বপ্রথম আমাদের সকলের সাথে মেলামেশা করতে হবে এবং সঠিকভাবে বিভিন্ন ধরনের কাজ করতে হবে। এভাবে যদি আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি তাহলে আমরা আমাদের একঘেয়েমি জীবন থেকে বের হয়ে আসতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63220.79
ETH 1775.69
USDT 1.00
SBD 0.39