বেঁচে থাকার জন্য লড়াই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বেঁচে থাকার জন্য লড়াই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-335400_1280.webp



লিংক


এই পৃথিবীতে প্রতিনিয়ত আমাদের লড়াই করে যেতে হবে। আসলে আমরা যদি লড়াই করে যেতে না পারি তাহলে কিন্তু কখন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমরা আমাদের জীবনটাকে সবসময় পিছনের দিকে পিছিয়ে রাখব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিন্তু সবাই লড়াই করে এবং সেই লড়াইয়ে কেউ জয়ী হয় এবং সেই লড়াই কেউ আবার পরাজিত হয়ে যায়। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই লড়াইয়ের জীবনে জয়ী হতে না পারি তাহলে কিন্তু আমরা সারা জীবন পিছনের দিকে উপরে থাকবে এবং কেউ কখনো আমাদেরকে আর সম্মান করতে চেষ্টা করবেন এবং আমাদের সবাই এড়িয়ে চলবে।


আসলে এই পৃথিবীতে কিন্তু বেঁচে থাকা যতটা সহজ অন্যের কাছে মনে হয় তত সহজ কিন্তু কখনোই নয়। অর্থাৎ বেঁচে থাকার জন্য আমাদের প্রতিনিয়ত বিভিন্নভাবে সংগ্রাম করে যেতে হয় এবং এই সংগ্রাম করার ফলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসলে একটা মানুষ যখন জীবনের প্রতিটা ক্ষেত্রে সংগ্রামের জন্য চেষ্টা করে এবং সংগ্রাম করতে থাকে তার জীবনের উন্নতি অবশ্যই নিশ্চিত। আসলে উন্নতি কিন্তু বলে কই আপনার জীবনে আসবে না বরং শত কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার জীবনে উন্নতি চলে আসবে। এজন্য সর্বপ্রথম আপনাকে প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করতে হবে এবং জীবনের একমাত্র লক্ষ্য হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।


আসলে মানুষ হিসেবে যদি আমরা অন্য মানুষদেরকে পিছনের দিকে ফেলে রেখে সামনের দিকে শুধুমাত্র একাকী চলে যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে সবাই আমাদেরকে স্বার্থপর বলে মনে করবে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি স্বার্থপরের মত শুধু নিজেদের ক্ষেত্রে লড়াই করতে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কখনো একে অন্যের বিপদে আপদে সাহায্য করতে পারবো না। বরং আমাদের সবাইকে নিয়ে মিলেমিশে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং লড়াই করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে সবাই একসাথে আনন্দ উপভোগ করতে পারবো।


একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন আনন্দ উপভোগ করছেন এবং আপনার পাশে কেউ যদি কষ্টের মধ্যে থাকে তাহলে আপনি প্রকৃত হবেন সেই আনন্দটা কখনো উপভোগ করতে পারবেন না। অর্থাৎ একই সাথে আপনার নিজেকেও তাদের জীবনের সামান্য ভূমিকা অর্জন করতে হবে এবং তাদের জীবনে যাতে করে সুখ চলে আসার জন্য আপনাকেও চেষ্টা করতে হবে। এজন্য যদি আমরা বেঁচে থাকার ক্ষেত্রে সবাই মিলে একসাথে লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে সবাই সবার নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারব এবং আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এজন্য বেঁচে থাকার ক্ষেত্রে লড়াই অবশ্যই দরকার।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61578.51
ETH 1697.55
USDT 1.00
SBD 0.38