খারাপ মানুষদের সংখ্যা বেড়েই চলেছে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রয়োজন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে একটা জিনিস আমরা হিসাব করলে দেখতে পাই যে এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা থেকে খারাপ মানুষের সংখ্যা বহু গুণ বেশি। কেননা এখন মানুষ আর মানুষকে কখনো ভালোবাসে না বরং কি করে একজন মানুষের ক্ষতি করে জীবনে বড় হওয়া যায় সে জন্য তারা চেষ্টা করে। আসলে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি মানুষের ক্ষতি করে জীবনে বড় হওয়ার চেষ্টা করতে পারি অথবা চেষ্টা করি তাহলে কিন্তু আমরা যতই অর্থ উপার্জন করি না কেন আমাদের জীবনে কখনো সুখ শান্তি ফিরে আসবে না। আসলে অর্থ দিয়ে কেনার সুখ কখনো প্রকৃত সুখ হতে পারে না। আসলে খারাপ মানুষের সংখ্যা যদি এভাবে বেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেশটা সবসময় অন্যান্য দেশ অপেক্ষা পিছিয়ে থাকবে।
কেননা যে দেশে ভালো মানুষের সংখ্যা বেশি হয় সেই দেশ কিন্তু সব সময় সামনের দিকে এগিয়ে থাকে এবং তারা কখনো খারাপ কর্মকান্ডে কখনো লিপ্ত হয় না। আসলে তাদের জ্ঞান জ্ঞান সবসময় কিভাবে ভাল কাজ করা যায় এবং নিজেদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে থাকে। আর খারাপ মানুষগুলো সব সময় চেষ্টা করে দেখি কি করে মানুষের ক্ষতি করা যায় এবং দেশের ক্ষতি করা যায়। আসলে অর্থের ক্ষেত্রে তারা মানুষ এবং দেশের প্রতি কোন ভালবাসা দেখায় না। তাদের কাছে অর্থটাই সবথেকে বড় মনে হয়। আজ অর্থের জন্য যে তারা কতটা নিচে নামতে পারে তা একমাত্র আমরা আমাদের সমাজেরই খারাপ ব্যক্তিদের দেখলে বুঝতে পারি। আসলে এই ব্যক্তিদের জন্য কিন্তু দেশে এত বিশৃঙ্খলা তার সৃষ্টি হচ্ছে।
আসলে খারাপ মানুষরা যদি এভাবে প্রতিনিয়ত খারাপ কর্মকান্ড করতে থাকে তাহলে ভালো মানুষেরা যেসব ভালো কাজকর্ম করে তাতে করে এই ভালো কাজকর্ম গুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। আসলে আপনি একটা কোন জিনিস তৈরি করে রেখে দিলেন এবং সেই জিনিসটার জন্য বহু মানুষের অনেক উপকার হলেও এই খারাপ মানুষের সেই বহু মানুষের উপকার কখনো সহ্য করতে পারে না। আসলে তারা সবসময় চেষ্টা করে আপনার সেই ভালো কাজটিকে কি করে নষ্ট করা যায় এবং এই নষ্ট করার জন্য তারা প্রতিনিয়ত আপনার আশে পাশে ঘুরে বেড়ায় আপনার ক্ষতি করার জন্য। আসলে এইসব মানুষদেরকে কখনো বিশ্বাস করা যায় না। আর আপনি যদি ভুল করে একবার এই মানুষদেরকে বিশ্বাস করেন তাহলে আপনার জীবনে এখান থেকে ক্ষতি শুরু হবে।
তাইতো মানুষ হিসেবে আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে না পারি এবং খারাপ মানুষদেরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে আসতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। কেননা একটা দেশ যখন সামনের দিকে এগিয়ে যাবে সেই দেশের সব মানুষের সাহায্যের অবশ্যই প্রয়োজন হয়। কেননা অল্প কয়েক জন মানুষ কখনো দেশকে কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। যদিও তারা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে এই খারাপ মানুষগুলো তাদের সেই কর্মকাণ্ড বাঁধা দিয়ে তাদেরকে অনেকটা পিছনে ফেলে দেয়। আর এজন্য একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি সবাইকে ভালো পথের দিকে নিয়ে আসতে পারি তাহলে একমাত্র আমাদের দেশটা সামনের দিকে এভাবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।