সব কথা শুনে বিচার করতে হয়।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সব কথা শুনে বিচার করতে হয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


event-852833_1280.jpg



লিংক


একটা জিনিস আমরা মানুষের মধ্যে দেখতে পাই যে তারা কোন কথা সম্পূর্ণ না শুনে মানুষকে একটা দোষারোপ করে ফেলে। অর্থাৎ আমরা যদি কোন মানুষকে দোষারোপ করতে চাই তাহলে সর্বপ্রথম সেই মানুষটির কথা আমাদের মন দিয়ে শুনতে হবে। আসলে আমরা কখনো অন্যের কথা না শুনে বরং সেই মানুষটির কথা শুনে তার দোষ গুণ বিচার করার চেষ্টা করব। আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যারা অনেক বেশি শক্তিশালী হয় অর্থাৎ অর্থের দিক থেকে বড় থাকে তাদের কোন দোষ থাকে না অর্থাৎ তাদের শুধুমাত্র গুণ থাকে। তারা যতই দোষ করুক না কেন সেগুলো কিন্তু মানুষের চোখে কখনো ধরা পড়ে না।


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের দোষ গুণ বিচার না করে তাদেরকে শাস্তি দিয়ে ফেলি তাহলে কিন্তু সেই মানুষটির বিনা কারণেও শাস্তি পেতে পারে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা সবসময় মানুষের কথা শুনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং মানুষের যাতে ভালো হয় সেই ধরনের কাজকর্ম করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা সব সময় মানুষের কথা শুনে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তারাই কিন্তু মানুষের প্রকৃত বন্ধু এবং এই ধরনের মানুষ বর্তমান সময়ে খুঁজে পাওয়া কিন্তু অনেক বড় একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।


কেননা এখন চারিপাশে আমরা শুধু মাত্র একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি কি করে করব সেই ধরনের চেষ্টা করে এবং মানুষের উপরে বিনা কারণে বিভিন্ন ধরনের দোষ চাপিয়ে দিতে চেষ্টা করি। অর্থাৎ যারা উপরের দিকের লোক রয়েছে তারা তাদের নিজেদের দোষ গুলো সব সময় নিচের দিকে থাকা মানুষের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করে এবং আস্তে আস্তে করে তারা সব সময় সামনের দিকে ভালো মানুষের মতো এগিয়ে যাওয়ার জন্য অভিনয় করতে থাকে। আসলে আমার মনে হয় যে এই মানুষগুলো কখনো ভালো মানুষ হতে পারে না এবং তাদের মন মানসিকতা অনেক বেশি খারাপ হয়ে থাকে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই মানুষগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত।


আসলে যারা সব সময় মানুষের কথা শুনে তাদের বিচার করার চেষ্টা করে তারা কিন্তু আসলেই ভালো মানুষ এবং তারা কখনো চায় না যে বিনা কারণে কোন একটা মানুষ শাস্তি পাক। এজন্য আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এর কথা বিচার বিবেচনা করে তাদের দোষ গুণ আমরা নির্ণয় করার চেষ্টা করব। আসলে যারা দোষী তাদের শাস্তি অবশ্যই পেতে হবে এবং যারা নির্দোষ তাদের কিন্তু কোন ধরনের শাস্তি দেয়ার অধিকার আমাদের নেই। কিন্তু তবুও এই দেশের যারা গরু শ্রেণীর মানুষ তাদের উপর বিনা কারণে বিভিন্ন ধরনের দোষ চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের কঠোর শাস্তি দেওয়া হয় যাতে করে তাদের জীবনটা পুরো কষ্টের মধ্যে ভরে যায়।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36