বয়স্কদের বোঝা মনে করতে নেই
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বয়স্কদের বোঝা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আমাদের পৃথিবীটা এমন একটা জায়গায় যেখানে আপনি সবসময় কঠোর পরিশ্রম করবেন এবং লোকজন আপনাকে ভালবাসবে। আর যখন আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন এবং অন্যের উপর নির্ভর হয়ে বসবাস করতে হবে তখন লোকজন আপনাকে কখনোই ভালোবাসবে না বরং আপনাকে অবহেলার চোখে দেখবে এবং আপনাকে তাদের জীবনে বোঝা মনে করবে। আসলে এই পৃথিবীতে এই জিনিসটা আমরা সব ক্ষেত্রে দেখতে। যে মানুষটা একদম আমাদের ছোটবেলায় থেকে কঠোর পরিশ্রম করতে করতে বৃদ্ধ বয়সে এসে হাজির হয়েছে এবং সেই বৃদ্ধ বয়সে কিন্তু তাদের অবশ্যই সাহায্যের প্রয়োজন হয়। কেননা এই বৃদ্ধ বয়সে তাদের কাজ করার মত কোন ক্ষমতা থাকে না এবং তারা সবসময় আমাদের উপর নির্ভরশীল হয়ে বাঁচার চেষ্টা করে।
কিন্তু এই বয়স্ক কালে যদি আমরা তাদের দেখাশোনা না করে তাদেরকে বোঝা মনে করে দূরে সরিয়ে দেই তাহলে কিন্তু আমরা তাদের ক্ষেত্রে অন্যায় করবো। আসলে অনেক ক্ষেত্রে দেখতে পারি যে কিছু কিছু পরিবারের সদস্যরা রয়েছে যাদের জন্য তাদের মা-বাবা সারা জীবন অনেক বেশি কঠোর পরিশ্রম করেছিল এবং একটা সময় কঠোর পরিশ্রম করতে করতে তারা বয়সের শেষ সীমায় পৌঁছে গেছে। আর এই শেষ বয়সে এসে হঠাৎ করে যখন তারা কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে তখন তাদের সন্তানেরা তাদের দূরে সরিয়ে দিয়েছে। আসলে এরকম পাপ কিন্তু যারা জীবনে করে তারা কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারে না। অর্থাৎ এই পাপের শাস্তি একদিন তাদেরকে অবশ্যই পেতে হবে। কেননা এই পৃথিবীতে একদিন কিন্তু আমাদেরও বয়স বেড়ে যাবে।
আসলে আমরা আমাদের অভিভাবকদের সাথে যে ধরনের আচরণ করব সেই ধরনের আচরণ কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সাথে করবে। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সব সময় বর্তমান অভিভাবকদের দেখে শিক্ষা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। অর্থাৎ তারা যদি খারাপ পরিবেশে বড় হয় তাহলে তাদের চিন্তাভাবনা সবসময় খারাপ হবে এবং সেই খারাপ চিন্তা ভাবনার ফলে আমরা কিন্তু ভবিষ্যতে কষ্ট পেয়ে এই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নেব। কিছু কিছু ধনী পরিবারে আমরা দেখতে পাই যে বয়সকালে তাদের মা-বাবাকে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো জীবনে যত শিক্ষা অর্জন করুক না কেন তারা কিন্তু জীবনে কখনো সুষ্ঠু শিক্ষা অর্জন করতে পারেনি। আর এর ফলে তাদের মধ্যে পশুর মনোবৃত্তি এখনো রয়ে গেছে।
এজন্য আমাদের এই খারাপ মন মানসিকতার থেকে বের হয়ে এসে বয়স্কদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের সব সময় সময় দেয়ার চেষ্টা করতে হবে। কেননা এই মানুষগুলো কিন্তু আমাদের জন্য অনেক কিছু করেছে বিনা স্বার্থে। তাই আমাদের এমন কোন কাজকর্মে তারা কোন কষ্ট না পায় সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি তাদের ঠিকঠাকভাবে দেখাশোনা না করি তাহলে তাদের দেখা শোনার মত আর কেউ থাকবে না। আর তারা নিজেরা নিজেদের দেখাশোনা করবে সেই ক্ষমতাও কিন্তু তাদের ভিতর থেকে হারিয়ে যায়। এজন্য বয়স্কদের ভালবাসতে হবে এবং তাদের সাথে অবশ্যই ভালো সময় কাটাতে হবে। কেননা তাদের ঋণ যদিও আমরা শোধ না করতে পারি তবুও তাদের একটু ভালোবাসা দিয়ে শেষ বয়সে আনন্দ দিতে পারি।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।