লোভ মানুষের মনকে ছোট করে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে লোভ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আপনি যখন কোন কিছুতে লোভ করবেন অথবা কখনো লোভে পড়ে যাবেন তখন কিন্তু আপনার মন মানসিকতা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। আসলে এই পৃথিবীতে যারা লোভী মানুষ তারা জীবনে কখনো বড় হতে পারে না এবং কোন কারনে তারা যদি জীবনে বড় হয় তাহলে কিন্তু তারা সেই স্থানে বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। অর্থাৎ লোভী মানুষের পতন একদিন না একদিন অবশ্যই নিশ্চিত হবে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যে মানুষগুলো তাদের জীবনের লোভ লালসা দূরে রেখে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে তারাই কিন্তু অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারে।
আসলে একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি লোভ লালসা ত্যাগ করে একটা সহজ সরল জীবন কাটাতে চাই তাহলে কিন্তু আমরা জীবনে অবশ্যই সুখী হতে পারব। কেননা লোভ-লালসা একটা মানুষকে নিচু পর্যায়ে নিয়ে যায় এবং তারা কখনো নিজেদেরকে অন্যের সামনে ভালো হিসেবে পরিচিত লাভ করতে পারে না। আসলে লোভ মানুষকে যে কতটা নিচে নিয়ে যায় তা আমরা সেই মানুষগুলোকে দেখলে বুঝতে পারি যারা কিনা লোভে পড়ে তাদের ভালো জীবনটাকে নষ্ট করে ফেলেছে। এ পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা সবসময় বিভিন্ন ধরনের জিনিসের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন ধরনের খারাপ কাজ করে। আর এই খারাপ কাজ মানুষের মন মানসিকতাকে নষ্ট করে।
এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় মনে রাখতে হবে যে যা কিছু হয়ে যাক না কেন আমরা কখনো আমাদের মনুষ্যত্বকে বিসর্জন দেবো না এবং কোন কিছু লোভে পড়ে আমরা গ্রহণ করবো না। কেননা একটা জিনিস আমরা সবাই জানি যে লোভে পাপ, পাপে মৃত্যু। অর্থাৎ এই লোভ মানুষকে একদম নিম্ন পর্যায়ে নিয়ে যায়। এজন্য একটা বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা একটা ভালো জীবন কাটানোর জন্য সবসময় চেষ্টা করব এবং নিজেদের জীবন থেকে লোভ লালসাকে দূরে রেখে নিজেদের পরিবারকে একটু ভালো সময় দেয়ার চেষ্টা করব। আর এভাবে আমরা নিজেদের পরিবারের সাথে সুখে দুখে একসঙ্গে আনন্দ সহিত বসবাস করতে পারব।
একটা মানুষ লোভে পড়ে যদি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে তাহলে সেই অর্থ তার জীবনে কখনো কাজে লাগে না। অর্থাৎ মানুষ সৎ উপায় অবলম্বন করে যে পরিমাণ অর্থ উপার্জন করে সেই পরিমাণ অর্থ দিয়ে সে তার নিজেদের জীবনটাকে অনেক বেশি সুখে শান্তিতে সাজাতে পারে। তাইতো একটা জিনিস আমাদের যেমন মনে রাখতে হবে ঠিক তেমনি আমাদের পরিবারের ছোট সদস্য গুলো কেউ বোঝাতে হবে যে জীবনে কখনো কোন কিছুতে লোভ করলে চলবে না। অর্থাৎ আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে আমরা সর্বপ্রথম নিজেদের লোভ লালসাকে ত্যাগ করার চেষ্টা করব এবং একটা সুন্দর জীবন গড়ে তোলার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করব। এভাবে আমরা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে পারবো।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।