অজানা বিষয়ে জানার ইচ্ছা
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অজানা বিষয়ে জানার ইচ্ছা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে এই পৃথিবীতে জানার কোন শেষ নেই। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন থেকে মানুষ বিভিন্ন কিছু জানার চেষ্টা করে এবং এই জানতে জানতে একদম মৃত্যুর শেষ সময়ে চলে যায়। আসলে এই পৃথিবীতে মানুষ যতই জানবে তার জানার প্রতি আগ্রহ এবং ইচ্ছা আরো বেশি বৃদ্ধি পাবে। আসলে একটা জিনিস আমরা সবাই জানি যে আমরা যদি এই পৃথিবীর সম্পর্কে কম জানতে পারি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আসলে এই পৃথিবীতে যার যত জ্ঞান কম সে তত পিছনে পড়ে থাকে। আসলে আমরা যখন ছোটবেলায় প্রথম শিক্ষা প্রাঙ্গনে যাই এবং শিক্ষা শুরু করি তখন থেকে আমাদের পাঠ্যপুস্তকে আমরা বিভিন্ন কিছু জানতে পারি। আসলে পাঠ্যপুস্তকে বিভিন্ন অজানা বিষয়গুলো তুলে ধরা হয় যাতে করে আমরা সেই বিষয়গুলো জানতে পারি।
আসলে বর্তমান সময়ে পাঠ্য পুস্তকের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কেননা আমরা ছোটবেলায় যে সংখ্যক বই পড়তাম এখন সেই একই ক্লাসে আমাদের প্রায় দ্বিগুণ বই পড়তে হয় বর্তমানে ছাত্রছাত্রীদেরকে। আসলে যত সময় যাচ্ছে তত পৃথিবী আধুনিক হচ্ছে এবং পৃথিবীতে বিভিন্ন ধরনের অজানা বিষয়গুলো আমরা সবসময় জানার চেষ্টা করছি। আর এজন্য যাতে করে বর্তমানের শিশুরা এই পৃথিবীকে আরো অনেক বেশি গভীরভাবে জানতে পারে তাই পাঠ্যপুস্তকে এখন বিভিন্ন ধরনের অজানা বিষয় সম্পর্কে তুলে ধরা হয়েছে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে বর্তমান সময়ের বাচ্চারা যেসব জিনিস জানে তা কিন্তু আমরা কখনোই জানিনা। আসলে আমাদের জ্ঞানটা অনেক সীমিত থাকলেও বর্তমান সময়ে বাচ্চাকাচ্চারা অনেক বেশি আমাদের থেকে জানে।
আসলে এই পৃথিবীতে যারা অলস মস্তিষ্কের লোক তারা কিন্তু এই পৃথিবী সম্পর্কে তেমন কোন জিনিসের প্রতি জানার কোন আগ্রহ থাকে না। আসলে তাদের উপরের দিক থেকে দেখলে মনে হয় যে তারা অনেক কিছু জানে। আসলে ভেতর দিক থেকে যখন দেখা যায় যে তারা ভেতর থেকে একদম শূন্য। আসলে তারা অনেকটা পিছিয়ে থাকে আমাদের আধুনিক সমাজ হতে। আসলে এইসব মানুষেরা অনেকটা কুসংস্কারে বিশ্বাস করে। আর আমরা সবাই জানি যে কুসংস্কার আমাদের দেশের জন্য কতটা ক্ষতিকারক। এই পৃথিবীতে অনেক অজানা বিষয় আছে যা এখন পর্যন্ত আমরা জানতে পারি না। এই বিষয়গুলো শুধুমাত্র মানুষের কল্পনার বাইরে রয়ে গেছে। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা এইসব অজানা বিষয়বস্তুকে আস্তে আস্তে নতুন ভাবে আবিষ্কার করার চেষ্টা করছেন।
আর এইসব বিজ্ঞানীদের প্রচেষ্টায় আমরাও নতুন নতুন বিষয়গুলো জানতে পারছি এবং আমাদের জানার আগ্রহকে আরো বেশি বৃদ্ধি করতে পারছি। আসলে মানুষ যত বেশি জানতে পারবে তত বেশি মানুষ ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে পারবে। আসলে আমরা যদি কোন কিছুর জানতে না পারি তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি শিখাবো তা কখনো বুঝে উঠতে পারবো না। আর এজন্য আমরা সব সময় এই পৃথিবীতে নতুন নতুন জিনিস আবিষ্কার করার চেষ্টা করব এবং সেই বিষয়ের জ্ঞান নতুন প্রজন্মদের মাঝে জানানোর চেষ্টা করব। আর এই জন্য আমরা সবাই মিলে আমাদের এই অলস মস্তিষ্ক থেকে বের হয়ে এসে নতুন পৃথিবীকে নতুন করে জানার চেষ্টা সবসময় চালিয়ে যেতে হবে। আর এজন্য সবাইকেই জ্ঞান আরোহন করতে হবে। কারণ জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের জানার বিষয়টা অনেক বেশি বৃদ্ধি করতে পারব।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
অজানা জিনিস জানার জন্য যাদের কৌতুহল বেশি থাকে,দিনশেষে তারাই অনেক কিছু জানতে পারে এবং প্রচুর জ্ঞান অর্জন করতে পারে। আসলে পৃথিবীতে জানার কোনো শেষ নেই। একজন মানুষ মৃত্যুর আগ পর্যন্ত যেকোনো জিনিস জানতে বা শিখতে পারে। যাইহোক দারুণ লিখেছেন আপনি। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।