জেনারেল রাইটিং।। তর্কের থেকে চুপ থাকা শ্রেয়, প্রতিশোধের থেকে পরিবর্তন উত্তম।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
একটা জীবন অতিবাহিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে নানান ধরনের অ্যাপস অ্যান্ড ডাউন হয়ে থাকে। সব ধরনের বিষয়গুলোকে মিলিয়েই আমাদের জীবনের পরিপূর্ণরূপ তৈরি হয়। আর এই আপ এন্ড ডাউন দুটো বিষয়ের মধ্যেই সমন্বয়ে যে করতে পারে কেবলমাত্র সে সামনের দিকে এগোতে পারে।
তাই বলে কি যারা এই দুটো জিনিসের মধ্যে ব্যাপক বিস্তর সমন্বয় করতে পারেনা তারা কি সামনে এগোতে পারে না । বিষয়টা এরকম নয়। সবার জীবনেই দিনের পর দিন এগিয়ে যাবে হয়তো খারাপ হয়তো ভালো।
কিছু বিষয়ের প্রেক্ষিতে দেখা যায় কেউ আমাদের আঘাত করলে আমরা কঠিন ভাবে প্রতিশোধ নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হই। কিন্তু আমার মতে এই বিষয়টা সম্পূর্ণরূপেই ভুল।
আমি মনে করি যে বা যারাই আপনার ক্ষতি করুক না কেন আপনি তাদেরকে উপরওয়ালার হাতে সোপর্দ করুন। উপরওয়ালাই তার সঠিক শাস্তি দিবে যা আপনার পরিকল্পনারও বাইরে। কষ্ট পেয়েছেন চুপ থাকেন আর নিজের কাজ করে যান নিজেকেই সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলুন এটাই হবে আপনার সব থেকে বড় প্রতিশোধ।
আর আরেকটা বিষয় তর্ক করা যখন আপনি দেখছেন যে সঠিক এবং সত্যতার মাঝে আছে ঠিক সেই মুহূর্তেই কেউ আপনাকে বিভিন্নভাবে প্ররোচিত করার চেষ্টা করছে কোন রকমের ডকুমেন্ট ছাড়াই যাতে আপনি সম্পূর্ণ নির্দোষ। তবে এই মুহূর্তে তর্ক না করে চুপ থাকুন এটাই উত্তম কাজ।
আমার যুক্তি এতোটুকুই তর্কে না গিয়ে চুপ থাকা শ্রেয় কেননা এতে মঙ্গল আর প্রতিশোধের থেকে পরিবর্তন অনেক অনেক গুণ বেশি ভালো কেননা এটাই আপনার লাইভ চেঞ্জ করে দিবে।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
| Device | Redmi 12 |
|---|---|
| Country | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP