যারা সবার ভালো চায়, তাদের সবাই ঠকায় আর এটা কমন একটি বাস্তবচিত্র।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
| যারা সবার ভালো চায়, তাদের সবাই ঠকায় আর এটা কমন একটি বাস্তবচিত্র। |
|---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।যারা সবার ভালো চায়, তাদের সবাই ঠকায় আর এটা কমন একটি বাস্তবচিত্র।এ বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা সব সময় নিজেদের ভালো লাগা, মন্দলাগা, নিজেদের চিন্তা,চেতনা, আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করি, তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
জীবনের প্রতিটি ধাপে আমরা বিভিন্ন ধরণের মানুষের সঙ্গে মিশি। কেউ স্বার্থপর, কেউ আবার নিঃস্বার্থভাবে অন্যের ভালো চায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যাঁরা সবার ভালো বা মঙ্গল কামনা করেন, নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন,তাঁরাই বারবার ঠকেন সমাজে এটাই যেন নিয়মে পরিণত হয়েছে।
আসলে যারা সবার ভালো চায়, তাদের সবাই ঠকায়,এই কথার পেছনে রয়েছে গভীর বাস্তবতা।পৃথিবীতে এখনো এমন অনেক মানুষ আছে, যারা কাউকে কষ্টে দেখলে নিজে কষ্ট স্বীকার করে তাদের পাশে দাঁড়ায়। তারা কারো ক্ষতি করতে চায় না, বরং চায় চারপাশের সবাই ভালো থাকুক। কিন্তু তাদের এই নিঃস্বার্থ মানসিকতাকে অনেকেই দুর্বলতা ভেবে নেয়।
আর তখনই শুরু হয় ঠকানোর পালা। মানুষ তাদের বিশ্বাস ভেঙে দেয়, ব্যবহার করে একটু পরে চলে যায়।অথচ এই মানুষগুলো ও যদি তাদের মতো একটু স্বার্থপর হতো, তবে হয়তো এতটা কষ্ট পেত না।কারণ এই যুগটাই তো স্বার্থপরের এবং স্বার্থপররা এই সর্বোপরি ভালোই আছে।আর আমরা এ ধরনের চিত্র আমাদের বিশ্ব,রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় অনেক বেশি দেখতে পাই।
তবে মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে তাহলে কি ভালো মানুষ হওয়া উচিত নয়?যেহেতু মানুষ ভালো এবং সরলতা দেখালে তাকে ঠকতে হয়,তাই এই প্রশ্ন আমার মনে জাগ্রত হল।তবে সঠিক উত্তরে আসবে একেবারেই নয়। ভালো হওয়া, নিঃস্বার্থ হওয়া কখনোই দোষের কিছু নয়। বরং এটাই মানুষের প্রকৃত ও মানবিক গুণ।ভালো মানুষ ও মানবিক মানুষ হতে হলে এই গুণ তার মধ্যে থাকা জরুরী।
তবে বর্তমান সমাজে শুধু মানবিক মানুষই চলবে না, তার সাথে প্রয়োজন বুদ্ধিমত্তা ও আত্মসচেতনতা।কারণ বুদ্ধিমত্ত আত্মসচেতন কেন্দ্রিক মানবিক মানুষ না হলে তাকে পদে পদে ঠকতে হবে।আসলে সবাইকে সাহায্য করা উচিত, তবে সেটা যাচাই বাছাই করে।কে আপন কে পর, কে বা স্বার্থপর।সবার রূপরেখা বিবেচনা করেই তাদের সংজ্ঞ দেওয়া উচিত, তাদেরকে সহযোগিতা করা উচিত।
যে মানুষ বারবার ঠকায়,তাকে দ্বিতীয়বার বিশ্বাস করা বোকামি।সমাজে যদি ভালো মানুষের সংখ্যা না বাড়ে, তাহলে মানবিকতা বিলুপ্ত হয়ে যাবে। তাই ভালো মানুষ হওয়া দরকার, কিন্তু নিজের আত্মসম্মান বজায় রেখে। সবাইকে খুশি করতে গিয়ে যদি নিজেকে হারিয়ে ফেলি, তাহলে সেই ভালোবাসার মূল্য কোথায়?তাই আমি মনে করি ভালো হতে হলে শক্তিশালী হওয়া দরকার মন থেকে এবং মস্তিষ্ক থেকেও।
যেন কেউ সহজে ঠকাতে না পারে। যারা সবার ভালো চায়, তারা যেন নিজের ভালোটা ভুলে না যায়।ভালোবাসা তখনই অর্থবহ, যখন সেটা নিজেকেও জড়িয়ে রাখে। নিজের ভালো চিন্তা করাও এক ধরনের দায়িত্ব, এবং সেটা পালনের অধিকার সবার আছে।তাই নিজের সীমারেখা অতিক্রম করবেন না। এতে আপনি যেমন ঠকবেন না, তেমনি ভালো মানুষদেরকেই সাহায্য করতে পারবেন এবং তারা আপনাকে ঠকাবে না।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু, হঠাৎ করে এই বিষয়টি মাথায় আসলো তাই ভাবলাম আপনাদের মাঝে নিজের মনের কিছু কথা তুলে ধরি। যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | জেনারেল রাইটিং । |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| ক্যাপচার | @nevlu123 |
| সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
| লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।


ঠিক বলেছেন ভাইয়া যারা এই সমাজে অন্যের ভালো করে তারাই একসময় ঠকে যায়।নিজেদের ক্ষতি নিজেরাই করে বসে।তাই আমাদের সকলের উচিত নিজের ভালোটা ও বোঝা।আর নিজের প্রতিও দায়িত্ব গ্রহণ করা।খুব সুন্দর কিছু কথা উপস্থাপন করছেন ভাইয়া। যা পড়ে ভীষণ ভালো লাগলো। প্রতিটা লাইন দুর্দান্তভাবে লিখেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
https://x.com/Nevlu123/status/1914016322477752648
1 | https://x.com/Nevlu123/status/1914019356155015482
2 | https://x.com/Nevlu123/status/1914019713895813560
3 | https://x.com/Nevlu123/status/1914020392509100376
4 | https://x.com/Nevlu123/status/1914020669022704127
5 | https://x.com/Nevlu123/status/1914021978731593783
6 | https://x.com/Nevlu123/status/1914022297876185261
7 | https://x.com/Nevlu123/status/1914023180890677627
8 | https://x.com/Nevlu123/status/1914023734391812154
9 | https://x.com/Nevlu123/status/1914023897583829207
10 |
1 | https://x.com/Nevlu123/status/1914019356155015482
2 | https://x.com/Nevlu123/status/1914019713895813560
3 | https://x.com/Nevlu123/status/1914020392509100376
4 | https://x.com/Nevlu123/status/1914020669022704127
5 | https://x.com/Nevlu123/status/1914021978731593783
6 | https://x.com/Nevlu123/status/1914022297876185261
7 | https://x.com/Nevlu123/status/1914023180890677627
8 | https://x.com/Nevlu123/status/1914023734391812154
9 | https://x.com/Nevlu123/status/1914023897583829207
10 |
এটা সত্যি যে, সমাজে অনেক ভালো মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করেন, কিন্তু তাদের বিশ্বাস ভেঙে অনেক সময় ঠকানো হয়। তবে, ভালো থাকা কখনোই ভুল নয়, শুধুমাত্র আত্মসম্মান এবং বুদ্ধিমত্তার সাথে ভালো কাজ করা উচিত। ভালো মানুষের সংখ্যা বাড়ানোই আসল চাহিদা।দারুন আলোচনা করেছেন ভাই। পড়ে ভালো লাগলো।