
ইমেজ সোর্স
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম । আজকের এই ব্লগে তোমাদের সাথে লাইফ রিলেটেড একটি বিষয় নিয়ে কিছু কথা শেয়ার করব। আসলে এখন নিয়মিত আর আগের মতো ব্লগ করা হয় না। আগে বিভিন্ন বিষয়ের উপর লেখা হতো তবে এখন বিভিন্ন সমস্যা এবং ব্যস্ততার কারণে সেভাবে আর লেখালেখি করা হয় না । যাই হোক, মানুষের জীবনের সমস্যার কোন শেষ নেই। সেই বিষয়টা নিয়ে আজকের ব্লগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। জীবন বড়ই অদ্ভুত। আমাদের সামনের দিন এগিয়ে আসে আর মনে হয় সমস্যা থেকে আমরা বেরিয়ে যেতে পারবো কিন্তু দিন যতই যায় সমস্যা শেষ হয় না। একটা প্রবলেম শেষ হতে না হতেই আরেকটা প্রবলেম সামনে চলে আসে । বিচিত্র এই ব্যাপারটা জীবনে সবার ক্ষেত্রে হয়ে থাকে। আজকে নিজের সমস্যা, কালকে বাড়ির কারও সমস্যা, পরের দিন টাকার সমস্যা, এই সমস্যার কোন শেষই হয় না । যার অনেক টাকা আছে তারও সমস্যা, যার কম টাকা আছে তারও সমস্যা, এই সমস্যার কোন অন্ত নেই। পরিবার সমাজ সবাইকে নিয়ে আমাদের চলতে হয়, সবারই এই সমস্যাগুলো দেখা যায়, তবে আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাইলে বেরিয়ে আসতে পারি না । এর সাথে সাথেই আমাদের জীবন চলে।, মেনে নিতে হয় সবকিছু এবং মানিয়ে নিতে হয়। এ জীবন চলছে এভাবেই চলে আসছিল এবং চলেও যাবে।
🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | জেনারেল রাইটিং |
| ডিভাইস | Samsung Galaxy M31s |
| লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

