মানুষের জীবনের অদ্ভুত সমস্যা

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

knowledge-3255140_1280.jpg

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম । আজকের এই ব্লগে মানুষের জীবনের অদ্ভুত সমস্যা নিয়ে আমি আসলে কিছু কথা শেয়ার করব। আসলে আমাদের জীবনের সমস্যা গুলো একটু অন্যরকম। আমরা প্রথমে যেটাকে সমস্যা মনে করি এবং তার সমাধান খোঁজার চেষ্টা করি, সেই সমস্যার সমাধান হয়ে গেল নতুন কোন সমস্যা সামনে চলে আসে । এই ব্যাপারটা জীবনে অদ্ভুত ভাবে ঘুরতেই থাকে। আমরা আসলে সমাধান কোনদিনও খুঁজে পাই না । একটা সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে আমরা হাপিয়ে যাই আর পরবর্তীতে যদি আবার সমস্যা চলে আসে তার সমাধান আবার খুঁজতে থাকি, এভাবে আমাদের জীবনের অনেক সময় বেরিয়ে যায়। সমস্যার সমাধান খুঁজে না পাওয়ার অদ্ভুত ব্যাপারটা নিয়ে যখন চিন্তা করি, তখন জীবনের মানেই খুঁজে পাওয়া যায় না । আর এই সমাধানহীন সমস্যার সমাধান আমরা খুঁজে বেড়াই দিনের পর দিন। কোনদিন এই সমস্যার সমাধান হবে কিনা জানিনা, তবে এই সমস্যা নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। এইভাবেই চলে আসছে শুরু থেকে আর চলবে মানুষের জীবনকাল ধরে।

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসSamsung Galaxy M31s
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62807.96
ETH 1676.39
USDT 1.00
SBD 0.42