স্পষ্টবাদী মানুষ অনেক সময় মানুষের শত্রু হয়ে দাঁড়ায়। কারণ হক কথা আবার কারো কারো ভালো লাগেনা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

স্পষ্টবাদী মানুষ অনেক সময় মানুষের শত্রু হয়ে দাঁড়ায়। কারণ হক কথা আবার কারো কারো ভালো লাগেনা।

Photo_1710768880108.png

আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা আশা করছি টাইটেল দেখেই বুঝে গিয়েছেন কি বিষয়ে আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি। মূলত চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে জেনারেল রাইটিং পোষ্ট শেয়ার করার জন্য। তবে এই সপ্তাহে কিছু ঘটনা জনিত কারণে এই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি পুরো ব্লগটি পড়লে আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলন শুরু করা যাক।

আসলে আপনি যদি স্পষ্টভাষী হন যে কারো ভুল কথার উপরে হক কথা বা সঠিক কথা মুখের উপরে বলে দেন, তাহলে মনে রাখবেন আপনার শত্রুর অভাব নেই। আপনি হয়তো জানতেও পারবে না যে কে আপনার শত্রু,আর কে আপনার বন্ধু। সেটার একমাএ কারণ আপনি স্পষ্টভাষী। আপনি যে কথাটা বলেছেন হয়তো কারো না কারো মনে আঘাত গিয়েছে, যার কারণে সে আপনার থেকে সরে গিয়েছে এবং আপনি তার শত্রুতে পরিণত হয়েছেন।

যদি শত্রুতে পরিণত নাও হন, তবুও আপনি তার কাছে অপছন্দের ব্যক্তি হয়ে দাঁড়াবেন। মূলত এই বিষয়গুলো আমি অনেক উপলব্ধি করেছি এবং আমার নিজের সাথে এই রকম অনেক কিছু ঘটেছে। তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি।অনেক সময় দেখা যায় গণ্যমান্য ব্যক্তিরা বসে আছেন বিচারে, তখন সবাই সেখানে একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে সাপোর্ট করছে সে জায়গাতে যদি আপনি হক কথাটা বলেন নিশ্চিত আপনি সেখানে সবার বিপক্ষে অবতরণ করবেন।

আর সবার বিপক্ষে অবতরণ করার মানেই হচ্ছে আপনি তাদের শত্রু হয়ে যাওয়া অথবা অপছন্দের লোক হয়ে যাওয়া।এজন্য মূলত অনেকে আছে যে চুপ করে শুনে থাকে হক কথা বলেনা।তারা শুধু শুনে চলে যায় সেখান থেকে কিন্তু কিছু বলে না। আর এ ধরনের ব্যক্তি গুলো সবার প্রিয় হয়ে যায়। সবাই তাদেরকে জ্ঞানী বলে ধাবিত করে কারণ তারা চুপ থাকে কথা বলেনা। কিন্তু আমার কথা হচ্ছে চুপ করে থেকে কি লাভ যেখানে সময় মত কথা বলার দরকার। যেখানে সময় মত প্রতিবাদ করা দরকার।যদি সেটা না করা যায় তাহলে এ জ্ঞান দিয়ে কি করবে আর এই জ্ঞান কি কাজেই বা আসবে।

এইজন্যই আমি মনে করি যার যার জায়গা থেকে হক কথা বলাটা প্রয়োজন। আর স্পষ্টভাষী মানুষই আমার খুব ভালো লাগে। কারণ এরা নিজের মনের ভেতর ক্রিমিনালি রাখে না বরং যেটা সত্য, যেটা ন্যায় সেটাই বলে বেড়ায়। এতে তাদের শত্রু হোক তারা কখনো পিছপা হয় না। তার সত্য ও ন্যায় সে প্রচার করে যাবেই। আপনারা ভালো করেই জানেন সত্যের অবর্তমানে মিথ্যার রাজত্ব। আবার সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হয়।

তবে এখানে বিষয় হচ্ছে ভাই সত্য বা হক কথা বলার লোক থাকতে হবে তো। সত্য বললেই তো মিথ্যা দূরীভূত হবে। কিন্তু না সমাজে তেলমারা লোকের অভাব নেই, সমাজে পা চাটা লোকের অভাব নেই। যার কারণে মিথ্যাই মাথা উঁচু করে রাজ করে যাচ্ছে। আর সত্য গুটিয়ে আছে এখনো। এদিক থেকে সত্য বা হক কথা বলতে গেলে তো কারো কাছে ভালো লাগেই না বরং তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে সবাই দেখে।

যাহোক বন্ধুরা আসলে এ বিষয়টি হঠাৎ করেই মাথায় ঘুরপাক খাচ্ছিল। আবার নিজের জীবনের সাথে কিছুটা মিল আছে। তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা যদি আপনাদের মাঝে এমন কোন চিন্তা ভাবনা থেকে থাকে, সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। যাই হোক কথা না বাড়িয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

সমাজ এখন এমন অবস্থায় চলে গেছে যে হক কথার কোন দাম দিতে চায় না। স্পষ্টবাদী লোক খুব কমই আছে আমাদের সমাজে। তবে এই স্পষ্টবাদী লোক গুলোই বেশি মানুষের হে প্রতিপন্ন হয়। যদিও ভালো মানুষের কদর করতে জানেনা এখনকার সমাজ। খুবই সুন্দর একটি সময়োপযোগী পোস্ট করেছেন ভাইয়া। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার পোস্টটি। ধন্যবাদ সুন্দর একটি ব্লগ আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক স্পষ্টবাদী লোক খুব কমই আছে আমাদের সমাজে।।

 2 years ago 

বাহ্! দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। যারা মুখের উপরে উচিত কথা বলে,বর্তমানে তাদেরকে কেউ পছন্দ করে না। পক্ষান্তরে যারা নীরব শ্রোতা হয়ে থাকে,তাদেরকে বেশি পছন্দ করে। আর সেজন্যই অনেক মানুষ নিজেদেরকে অনেকটা গুটিয়ে নিয়েছে। অন্যায় অবিচার দেখলেও প্রতিবাদ করে না। তাইতো প্রতিটি সমাজে অন্যায় অবিচার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তবে আমাদের উচিত কেউ পছন্দ করুক কিংবা না করুক, উচিত কথা সবসময় বলা। এভাবেই সমাজে সত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে একদিন। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

মনের কথা বলেছেন ভাইজান। যারা মুখের উপরে উচিত কথা বলে,বর্তমানে তাদেরকে কেউ পছন্দ করে না।

 2 years ago 

ভাই কথায় বলে যে সত্য কথার ভাত নাই এই দুনিয়া ৷ আসলে আজকাল আমাদের সমাজের এসব বেশি দেখা যাচ্ছে ৷ কারন হিংসা প্রতিনিয়ত আমাদের এসব কাজে লিপ্ত করাচ্ছে ৷ আমরা সবাই ভুলে যাই দিনশেষে সবাই মানুষ সবার রক্তে মাংসে গড়া ৷

তবে এটা দুঃখের বিষয় আজকাল উচিত ন্যায় কথা বললে সমাজের কাছে সবচেয়ে খারাপ বলে বিবেচিত ৷ আর যার জন্য আজকাল মানুষ অসৎ কাজে লিপ্ত ৷ যা হোক অনেক সুন্দর একটা টপিক তুলে ধরেছেন আজকের ব্লগে ৷ অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

কথা কিন্তু ঠিক বলেছেন সত্য কথার ভাত নাই এই দুনিয়ায়।

 2 years ago 

ঠিক বলেছেন সমাজে পা চাটা লোকের অভাব নেই। এই কারণে মিথ্যা রাজত্ব করতেছে। তবে আজকে আপনার পোষ্টের সাথে আমি একমত। কারণ হক কথার কারণে মানুষের শত্রু হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে তারা মুখের উপর হক কথা বলে দেয়। এই কারণে সমাজে তাদের শত্রু বেশি। আর যারা মিথ্যকে প্রশ্রয় দেই এবং মিথ্যা কথা বলে তাদেরকে সমাজে অনেক মানুষ ভালোবাসে। তবে একসময় সত্য কথা এবং হক কথাই সঠিক থাকে। খুব মূল্যবান একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ঠিক যারা মিথ্যকে প্রশ্রয় দেই এবং মিথ্যা কথা বলে তাদেরকে সমাজে অনেক মানুষ ভালোবাসে।

 2 years ago 

ঠিক বলেছেন হক কথা আবার কারো কারো ভালো লাগেনা। তবে সমাজে বিভিন্ন ধরনের লোক আছে। তারা মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করে। এসব লোকের সামনে হক কথা বললে তারা আপনার জন্য বড় শত্রু হয়ে দাঁড়াবে। তবে মানুষ কোনটি হক কথা কোনটি মিথ্যা কথা সহজে বুঝে না। আর মিথ্যা কথার সাপোর্ট থাকে বেশি। আর হক কথা লোকের শত্রু থাকে বেশি। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য আমাদের মাঝে।

 2 years ago 

জি ঠিক এসব লোকের সামনে হক কথা বললে তারাই বড় শত্রু হয়ে দাঁড়াবে।

 2 years ago 

ঠিক বলেছ হক কথার এখন দাম নেই, তাই হক কথা বললেই মানুষের শত্রু হয়ে দাঁড়ায়।এটা বাস্তব জীবনে অনেক দেখেছি। তবে আমার মতে যেথায় সেথায় হক কথা বলা প্রয়োজন। আর তা না হলে সত্য অন্ধকার ডুবে যাবে। ধন্যবাদ চমৎকার একটি বিষয় নিয়ে লেখার জন্য।

 2 years ago 

আমিও তাই মনে করি যেথায় সেথায় হক কথা বলা প্রয়োজন। আর তা না হলে সত্য অন্ধকার ডুবে যাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 63220.79
ETH 1775.69
USDT 1.00
SBD 0.39