প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো।আমিও বেশ ভালো আছি। আমি
@green015 ভারত থেকে। আজ তোমাদের সামনে নতুন একটি ছোট অনুভূতি নিয়ে হাজির হয়েছি।
"লেবু সমাচার"

লেবুর ছবি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, আমি ঠিক কোন জাতের লেবু নিয়ে কথা বলতে চলেছি।হ্যাঁ, ছোট জাতের অর্থাৎ পাতি লেবু নিয়ে বলবো আজ।আসলে কয়েক দিন আগে যখন বাজারে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তখন এক বয়স্ক ব্যক্তিকে এই লেবুগুলি নিয়ে বসে থাকতে দেখলাম।দেখলাম রাস্তার পাশে বাজারের মুখে তিনি লেবুগুলি নিয়ে বসেছেন।তো বিভিন্ন মানুষ এসে দরদাম করছে যার পছন্দ হচ্ছে সে নিচ্ছে আবার যার পছন্দ হচ্ছে না সে চলে যাচ্ছে না কিনেই।
আমি বাজার থেকে কেনাকাটা করবো বলে তখন টোটোর জন্য অপেক্ষা করছিলাম।দেখলাম লেবুগুলি দুটি ভাগে ভাগ করা।একটু বড় সাইজের ও একটু ছোট সাইজের।একজন এসে দরদাম করলো তখন বয়স্ক ব্যক্তিটি লেবুর যে দাম বললেন সে শুনেই আমি অবাক।ছোটবেলায় বাড়িতে দেখতাম কত লেবু গাছ তলায় পড়ে থাকতে।তিনটি করে লেবু বড় সাইজের গুলো 20 টাকা আর ছোট সাইজের চারটি 20 টাকা।আমার কাছে এটি বড্ড বেশি বলে মনে হলো, একজন কত করে দাম কমানোর জন্য বললো কিন্তু দামে বয়স্ক লোকটি স্থির।সত্যিই পাতি লেবুর দাম এতটা বেশি কবে থেকে হয়ে গেল সেটাই ভাবনার!

| শ্রেণী | জেনারেল রাইটিং |
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |

আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি
@green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।