"যে আঁকে সেই বোঝে"

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার

প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো।আমিও বেশ ভালো আছি। আমি @green015 ভারত থেকে। আজ তোমাদের সামনে নতুন একটি ছোট্ট ঘটনা নিয়ে পোস্ট নিয়ে হাজির হয়েছি।

"যে আঁকে সেই বোঝে"

IMG_20260703_101437.jpg

কয়েক দিন আগে আমি এই প্ল্যাটফর্ম এর একটি কমিউনিটিতে ছবিটি পোষ্ট করেছিলাম।এই ছবির পিছনের গল্প হচ্ছে এটি আঁকা হয়েছিল আমাদের হোস্টেলের ফ্রেশার্স ও ফেয়ারওয়েলের থিমকে কেন্দ্র করে।যার নাম ছিল "মিলনান্তে।"অর্থাৎ যেখানে নতুনের আগমন ও পুরনোদের বিদায়।

যাইহোক এক জুনিয়র বোন এই ছবিটি খুবই অল্প সময়ে পরিশ্রম করে ছবিটি একে ছিল।যেটি আমাদের হোস্টেলের ডাইনিং রুমে চিটানো হয়েছিল ,বাকি ছবিগুলোর সঙ্গে।তবে এই ছবিটি সকলের কাছে স্পেশাল ছিল আর অনেকটা বড় ছিল তাই এটি স্পেশাল ভাবে একটি দেওয়ালেই চিটানো হয়েছিল।রোজ আমাদের ডাইনিং এ যখন ভাত ও জল নিয়ে আসতে যেতাম তখন ছবিটি দেখতে খুবই ভালো লাগতো।একটি সুন্দর মেলবন্ধনের দৃশ্য সেখানে ফুটে উঠেছে হাসি মুখে।তবে ডাইনিং এ বসে খাওয়ার কয়েকদিনের মধ্যেই ঘটলো ঘটনা।

IMG_20260703_101546.jpg

না না,এটি কোনো মারাত্মক দুর্ঘটনা নয়।তবে কারো অজানা মনের তিক্ত ভাব কিংবা হিংসাত্মক আক্রমনের ঘটনা ওই ছবির উপর দাগ কেটেছে।কি বুঝলেন না তো!আসলে ছবির উপর মনে হয় কোনো কারণে কিংবা ইচ্ছে করে জল ফেলা হয়েছে তারপর সমস্ত মুখের দিকটা ঘেঁটে দেওয়া হয়েছে হাত দিয়ে।কতটা রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে এখানে যে ছবিটি একেছে তার উপরে, সবাই সেটাই ধারণা করছে।আসলে কাজটা কে করেছে সেটা স্পষ্ট নয়,তবে যে একেছে সে কতটা কষ্ট পেয়েছে!যখন ছবিটির দিকে তাকাই আমাদেরও খারাপ লাগে।কিন্তু সবই মানসিকতার বিষয়।।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.092
BTC 62567.67
ETH 1756.68
USDT 1.00
SBD 0.39