গার্ডেনের আপডেট|| শেষ পর্ব
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আমার গার্ডেনের দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ আপডেট দেয়ার কথা ছিল বাগানের ফুল ও ভেজিটেবলসগুলোর।দুই তিন দিন ধরে খুবই চমৎকার আবহাওয়া। আজ সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস ছিল, মোটামুটি ভালোই গরম, কিন্তু বিকালের দিকে খুবই সুন্দর একটি ওয়েদার ছিল আজ।এ ধরনের ওয়েদারই সবচেয়ে বেশি ভালো লাগে, যেহেতু এদেশের বেশিরভাগ সময় থাকে ঠান্ডা।যাইহোক বাগানের ভেজিটেবলস এর কথা আপনাদের আগেই বলেছিলাম যে এবার খুব বেশি ভালো হয়নি চারা গাছগুলো।শিলা বৃষ্টি পড়ে যথেষ্ট ক্ষতি হয়েছিল, এছাড়া হাজব্যান্ড বাংলাদেশে থাকার কারণে তেমন বেশি যত্ন করা হয়নি।যাইহোক যতটুকু রয়েছে সেগুলোই বেড়ে উঠলে বেশ ভালোই ফলন পাওয়া যাবে।তাহলে এক নজরে চলুন আজকের আপডেটগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই শুরু করে দিব আমার বাগানের ফুলগুলো দিয়ে।
প্রথমেই শুরু করে দিলাম আমার অতি পছন্দের নীল রঙের হাইড্রেনজিয়া ফুল দিয়ে। এই ফুলগুলো এত চমৎকার লাগে তা বলে বোঝাতে পারব না।গাছে থোকায় থোকায় এত এত ফুল যে পাতা দেখাই যায় না। দেখতে ভারী সুন্দর লাগে কাছ থেকে।
এবার চলে এলাম গোলাপি রঙের হাইড্রেনজিয়া নিয়ে।গতবছর এই ফুলের চারাটি নতুন অ্যাড করা হয়েছিল। কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। গাছটি এখনও অনেক ছোট, ধীরে ধীরে নীল রঙের হাইড্রেনজিয়ার মত ঝাপটা হয়ে উঠবে।এই হাইড্রেনজিয়া ফুলগুলোর যে কত রকমের কালার হয় তা আগে জানতাম না, প্রায় চার পাঁচ রকমের কালার দেখেছি এই ফুল গুলোর।
এবার হাজির হলাম জেরানিয়াম ফুল নিয়ে। হাইড্রেনজিয়ার মত অনেকগুলো কালার হয়। তিন চার রকম কালারের ফুল দেখেছি। আমার বাগানেও রয়েছে দুই তিন কালারের জেরানিয়াম।তবে এই জেরানিয়াম ফুল কিন্তু একবারই হয়, প্রতিবছর নতুন করে লাগাতে হয় এই গাছের চারাগুলো।
গোলাপ ফুল।যেহেতু আগে একবার পোস্ট করেছিলাম আমার বাগানের গোলাপ গুলো দিয়ে। তাই আজকে মাত্র একটি ফুলের আপডেট দিলাম।৩-৪ টি ফুলের গাছ রয়েছে আমার বাগানে।
চলে এলাম ভেজিটেবলস এর আপডেট নিয়ে।এটি মিষ্টি কুমড়া গাছ।
উপরের গাছ দুটি লাউের।
এটি সীম গাছ।
এটি মরিচ গাছ।
এটি টমেটো গাছ।দুটি টমেটো গাছ রয়েছে বাগানে। দুটি পোস্টের মাধ্যমে আমার বাগানের আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তীতে আবার হাজির হবো কোন একদিন বাগানের আপডেট নিয়ে।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আপনার গার্ডেনের ফুল এবং ভেজিটেবলস নিয়ে আপনার ব