আমার বাড়ির ছোট্ট সবজি বাগান: পর্ব- ৫

in আমার বাংলা ব্লগ6 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে যথা নিয়মে দেশের বড় বাজেট নিয়ে কিছুটা চিন্তিত আছি। আসলে আমাদের দেশে নিয়মগুলো কখনোই নিয়মিত থাকে না, বরং এখানে অনিয়মই নিয়ম হয়ে যায়। বাজেট পরবর্তী সময়ে যেসব জিনেষের দাম বাড়ার কথা সেগুলো ঠিকই দাম বেড়ে যায় কিন্তু যেগুলোর দাম কমার কথা সেগুলো নিয়ে হৈ চৈ হয়ে যায়, নানা মারপ্যাঁচে সেগুলোর দাম আটকে যায়, মানে খুব সহজে আর কমতে চায় না। এটা নিয়ে পরবর্তীতে কিছু লেখার আগ্রহ প্রকাশ করে রাখছি।

বরবটি (2).jpg

বরবটি.jpg

আজকে আমার বাড়ির সবজি বাগান নিয়ে কিছু লিখবো, কারণ সবুজে-সতেজতায় দারুণ হয়ে উঠেছে বাড়ির বাগানের দৃশ্যগুলো। একটা নির্মল প্রকৃতির দৃশ্য যেন বাড়ির পুরো পরিবেশটাকে পরিবর্তন করে দিয়েছে। এটা কিন্তু সহজ কোন কথা নয়, বরং দারুণ মুগ্ধতায় প্রশান্তি প্রবাহিত হওয়ার একটা বিষয়। আমি বেশ বুঝতে পারছি, আর আপনাদের পক্ষেও এটা উপলব্ধি করা সম্ভব যদি বাড়িতে ছোট্ট একটা বাগান তৈরী করতে পারেন।

বরবটি (1).jpg

বরবটি (5).jpg

এর আগে অবশ্য আপনারা জেনেছেন এবং কিছু দৃশ্যও দেখেছিলেন, বরবটি গাছের ফুলের দৃশ্যের সাথে ছোট ছোট মানে কচি কচি বরবটি ধরার দৃশ্য। তখন যতটা না ভালো লেগেছিলো, যার চেয়ে ঢের ভালো লাগবে বর্তমান দৃশ্যগুলো। আর আজকে যে দৃশ্যগুলো দেখবেন সেগুলো কিন্তু বেশ কিছু দিন আগেই ক্যাপচার করেছিলাম। আসলে এখন আর আগের মতো নিয়মিত বিষয়গুলো আপডেট করতে পারি না, কিছুটা দেরী হয়ে যায়।

বরবটি (3).jpg

বরবটি (4).jpg

পুরো বাগানজুড়ে এখন এই বরবটির হাসির দৃশ্য, বেশ কয়েক বারই বরবটি সংগ্রহ করেছিলাম বাগান হতে। আর আমার প্রিয় রেসিপি হলো বরবটির ভর্তা। দুই বার ভর্তা এবং কয়েক বার তরকারিতে দিয়ে রান্না করা হয়েছিলো। প্রতিবারই দারুণ হয়েছিলো খেতে, আসলে টাকটা সবজি বা বাড়ির বাগানের সতেজ কিছুর স্বাদটাই ভিন্ন।

বরবটি (6).jpg

প্রকৃতির সান্নিধ্য নিয়ে এভাবে যদি আমরা আমাদের বাড়ির পরিবেশটা সতেজ ও সুন্দর রাখতে পারি, তাহলে আমাদের মানসিক অস্থিরতা কিংবা চাপটা খুব বেশী যন্ত্রণা দিতে পারবে না। তাছাড়া সতেজ ও টাটকা কিছু খাওয়ার স্বাদটাও আগের মতো সুন্দর হয়ে উঠবে। সবুজে এমন সতেজ ও মুগ্ধকর হয়ে উঠুক আপনাদের বাড়ির ছোট বাগানগুলো, এই প্রত্যাশায় আজ শেষ করছি।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63768.03
ETH 1675.48
USDT 1.00
SBD 0.41