আমার বাড়ির ছোট্ট সবজি বাগান: পর্ব- ৮

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে হঠাৎ করে বেড়ে যাওয়া অতিরিক্ত গরমের কারণে কিছুটা অস্থির হয়ে আছি। সত্যি বলতে গতকালের উষ্ণতা অনেকটাই ঘরবন্দি করে দিয়েছিলো আমাকে। বাহিরে বের হতেই পারছিলাম না, বাহিরে গেলেই মনে হতো গোসল করে ফেলেছি, এতো পরিমানে ঘাম ঝড়তো শরীর হতে। টানা বৃষ্টিপাত কিংবা শীতল পরিবেশের পর উষ্ণতা মনে হচ্ছে পুনরায় আপন রূপে ফিরে আসতে শুরু করেছে।

যাইহোক, আজকে আমার বাড়ির সবজি বাগানের কিছু সুন্দর দৃশ্য শেয়ার করবো, যদিও হঠাৎ ব্যাপক বৃষ্টিপাতের কারণে বাগানের বরবটি গাছের বারোটা বেজে গিয়েছে, তাছাড়া চাল কুমড়া গাছের ফলনও থেমে গিয়েছে। প্রচুর বৃষ্টিপাতের কারণে গাছের ফুলগুলোর পঁচে ঝড়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টিপাতের আগে বেশ ভালোই ছিলো সব কিছু। আসলে প্রকৃতির একটা সুন্দর রূপ থাকে, যখন সেটার ব্যাঘাত ঘটে তখন সব কিছুর মাঝেই একটা ছন্দপতন ঘটে থাকে, সবজি বাগানের ক্ষেত্রেও তেমনটা ঘটেছে বলে আমার বিশ্বাস।

পুইশাক (1).jpg

পুইশাক (2).jpg

অবশ্য বরবটি কিংবা চাল কুমড়ার ক্ষতি হলেও অন্য একটা সবজি গাছের ফলন কিন্তু দারুণ হয়েছে, এটা কিছুটা ভিন্ন বলতে পারেন। আর সেটা হলো পুঁইশাক। শুরুতে এটা বেশ ধীরে ধীরে বড় হতেছিলো। কিন্তু হঠাৎ বৃষ্টিপাতের পরিমান বেড়ে যাওয়ায় সেটাও দারুণভাবে বেড়ে উঠতে শুরু করে। যার কারণে মন খুব একটা বেশী খারাপ হয় নাই, বিগত দুইদিন বাড়িতে থেকে পুঁইশাকের তরকারিই খেয়েছি বেশি হি হি হি।

পুইশাক (3).jpg

পুইশাক (4).jpg

তাই আজকে পুঁইশাকের মাচার বেশ কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, বৃষ্টির সতেজ স্পর্শে গাছগুলো বেশ দারুণভাবে পুরো মাচা ছড়িয়ে গিয়েছে। অবশ্য মাঝে একটা গাছ ছিলো যেটাকে বাসক পাতা বলে। আমি পুইঁশাকে বাড়ন্ত অবস্থা ধরে রাখার জন্য সেটাকে কিছুটা ছেটে দিয়েছি। যাদে পুঁইশাকের উপর কোন ছায়া না পরে। বৃষ্টির স্পর্শের সাথে সাথে যেন রোদের উষ্ণতার ছোয়াও কিছুটা পায়।

পুইশাক (5).jpg

পুইশাক (6).jpg

বাড়ির বাগানের কিছুর পরিচর্যা করা যেমন দারুণ আনন্দের হয়ে থাকে, ঠিক তেমনি বাড়ির বাগানের কিছুর স্বাদ নেয়াটাও অনেক বেশী উপভোগ্য হয়ে থাকে। তবে মাঝে মাঝে প্রকৃতির ভিন্ন রূপের কারণে কিছুটা মনক্ষুন্নও হতে হয়। তবে আমার কাছে সেটাকে অস্বাভাবিক কিছু মনে হয়না, কারণ প্রকৃতি সর্বদা নিজের মতো করেই চারপাশটা সাজিয়ে তুলতে পছন্দ করে, সেখানে আমাদের ভালো লাগা কিংবা মন্দ লাগার বিষয়টি একদমই নগন্য।

পুইশাক (7).jpg

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64579.16
ETH 1870.82
USDT 1.00
SBD 0.38