গঙ্গা আরতি দেখতে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।

বেশ কিছুদিন ধরে সবার মুখে শুনছি কলকাতায় এখন গঙ্গা আরতি দেখার সুযোগ পাওয়া যাচ্ছে। মূলত এই গঙ্গা আরতি গুলো বেনারসের গঙ্গার ঘাটে দেখা যায়। তাদের মতো করেই বাবুঘাট নামক জায়গায় প্রতিদিন সন্ধ্যায় এই আরতি দেখার সুযোগ পাচ্ছে হাজার হাজার দর্শক। এই সবকিছু শোনার পর আমি ইউটিউব থেকেও কয়েকটি ভিডিও দেখেছিলাম এই গঙ্গা আরতি নিয়ে। ভিডিওগুলো দেখার পর আমার খুবই ইন্টারেস্ট জাগে কলকাতায় বসে এই গঙ্গা আরতি দেখার জন্য। কয়েকদিন আগে থেকেই যাব যাব প্ল্যান করছিলাম কিন্তু যাওয়ার জন্য কোন লোক পাচ্ছিলাম না কারণ একা একা অতদূর যেতে ইচ্ছা করছিল না । অবশেষে আমি আমার এক বান্ধবীকে রাজি করায় আমার সাথে সেখানে যাওয়ার জন্য। আমার সেই বান্ধবী একটু ধার্মিক প্রকৃতির ছিল তাই সে এক কথাতেই রাজি হয়ে যায় এই গঙ্গা আরতি দেখার জন্য।

20230415_181855.jpg

20230415_181859.jpg

20230415_181938.jpg

আমি তাকে জানাই সেখানে গেলে বাড়ি ফিরতে একটু লেট হতে পারে তাই বাড়িতে আগে থেকে সবকিছু জানিয়ে যাওয়ার জন্য। তারপর সে তার মায়ের সাথে কথা বলে জানায় কোন সমস্যা নেই একটু দেরি করে বাড়ি আসলেও কারণ সন্ধ্যা আরতি সন্ধ্যার সময় শুরু হয়, সেই সব শেষ করে বাড়ি ফিরতে একটু লেট হওয়াটা স্বাভাবিক। অবশেষে গতকালকে আমরা বিকালের দিকে বেরিয়েছিলাম এই সন্ধ্যা আরতি দেখার জন্য। আমাদের নিকটবর্তী রেলস্টেশন থেকে ইডেন গার্ডেন পর্যন্ত আমি ট্রেনের টিকেট কেটেছিলাম কারণ আমি ভিডিওতে দেখেছি ইডেন গার্ডেন স্টেশন থেকেই আরতি দেখা যায়, ইডেন গার্ডেনের এতটা কাছে এটি হয়ে থাকে। আমাদের ট্রেনে করে ইডেন গার্ডেন পর্যন্ত যেতে মোটামুটি দেড় ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছিল কারণ ট্রেন অনেকটা লেট করে পৌঁছেছিল।

সেখানে পৌঁছানোর পর দেখি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে এবং শত শত লোক চারপাশে বসে রয়েছে । আমরা সেখানে বসার কোন সুযোগ পাই নি, দাঁড়িয়ে আমাদের সন্ধ্যা আরতি দেখতে হয়েছিল। সে এক অসাধারণ অনুভূতি । ধর্মীয় বিভিন্ন গানের সাথে এই আরতি দেখতে জাস্ট অসাধারণ লাগছিল । আমি মুগ্ধ হয়ে অনেকটা সময় দেখি তারপর কিছু ভিডিও করে নি এবং কিছু ফটোগ্রাফিও করে নিয়েছিলাম। গতকালকে গরমের পরিমাণটা একটু বেশি ছিল তাই অত লোকের ভিড়ে বেশি সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছিল না । তারপর কিছু সময় দূর থেকে দাঁড়িয়ে এই সন্ধ্যা আরতি আমি দেখি। এভাবে প্রায় ৩০ মিনিটের মত সময় আমি সেখানে ছিলাম।

20230415_182108.jpg

20230415_182114.jpg

20230415_182118.jpg

20230415_182420.jpg

পোস্ট বিবরণ


শ্রেণীফটোগ্রাফি ও ভ্রমণ
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনইডেন গার্ডেন স্টেশন ,ওয়েস্ট বেঙ্গল।

গঙ্গা আরতি দেখতে যাওয়া নিয়ে শেয়ার করা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনি এবং আপনার বান্ধবী মিলে গঙ্গা আরতি দেখে বেশ ভালো উপভোগ করেছেন। সেটা ফটোগ্রাফি গুলো দেখে বুঝা যাচ্ছে। আপনারা দেরি করে গিয়েছেন সেজন্য বসার সুযোগ পাননি। তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও বেশ ভালো লেগেছে মনে হচ্ছে। ধর্মীয় গান এবং নাচও হয়েছিল দেখছি। যাইহোক এত সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাই বেশ ভালই আনন্দ হয়েছিল গিয়ে। ধর্মীয় গানের সাথে নাচ নয়, ওটাকে আরতি বলা হয়। সেগুলোই দেখতে গেছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.82
ETH 1880.49
USDT 1.00
SBD 0.36