গান কভার :- এ মন আমার পাথর তো নয়।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


ছবিটি কেনভা দিয়ে তৈরি


আর মাত্র দুই দিন বাকি ঈদুল আযহার। তাই নিজেদের প্রয়োজনীয় কিছু কেনার জন্য বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখি মানুষের উপচে পড়া ভিড়। সাধারণত আমি যে দোকান থেকে বাজার করে থাকি সেখানে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে। বুঝতে পারলাম সিরিয়াল করাটা অনেক কঠিন হয়ে যাবে। তাই আমি চলে গেলাম অন্য একটা দোকানে এবং সেখান থেকে নিজেদের প্রয়োজনিয় যাবোতিয়ো জিনিস ক্রয় করলাম। একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, বড় বাজারে যদি ২০ হাজার মানুষ থাকে তার মধ্যে ১৮ হাজার মহিলা মানুষ। মহিলাদের চাপে বাজার করাটা পুরুষদের জন্য আরো বেশি কঠিন। কাঁচা বাজার থেকে শুরু করে পোশাক আরো প্রয়োজনীয় কাজের জন্য প্রত্যেকটা জায়গায় মহিলা মানুষের চাপ বেশি। দেখে মনে হয়েছিল সামনে যেই ঈদ আসছে এই ঈদ শুধু মহিলাদের জন্য পুরুষদের জন্য নয়।


আমি আজকে আপনাদের মাঝে যে গানটি কভার করতে যাচ্ছি এই গানটি আমার অনেক প্রিয় একটি গান। আর এই গানটি আমি শুনেছিলাম আমার ছোট চাচা অনেক আগে খুলনা থেকে একটি টেপ এবং ক্যাসেট কিনে আনছিল। আর সেখান থেকে এই গানটি আমার প্রথম শোনা। হঠাৎ করে এই গানটি মনে পড়ে গেল। আর মনে পড়াতে এই গানটি আপনাদের মাঝে শেয়ার করলাম। সব সময় চেষ্টা করি ভালো ভাবে গান গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তারপরও যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে শুরু করা যাক তোমার আজকের ব্লগ...।


🇧🇩 গানের রিলিক্স


🥀 এ মন আমার পাথর তো নয়।


এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নীরবে।
এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নীরবে।

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে
যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে
এ হৃদয় তোমাকেই খুঁজবে।

এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নীরবে

সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে
ভালবাসা হয়ে তুমি এ বুকে রবে।

হো..সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে
ভালবাসা হয়ে তুমি এ বুকে রবে।

হারাবো যেদিন আমি অন্ধকারে
বুঝবে সেদিন তুমি বুঝবে।

এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নীরবে
এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নীরবে।

ভুল বুঝে দূরে সরে তুমি গেছো চলে
জানলে না কী যে ব্যাথা হৃদয়ে দিলে
হো....ভুল বুঝে দূরে সরে তুমি গেছো চলে
জানলে না কী যে ব্যাথা হৃদয়ে দিলে।

ভেঙ্গে যাবে সব ভুল জানি একদিন
খুঁজবে সেদিন তুমি খুঁজবে।

এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নীরবে..

যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে
যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে
এ হৃদয় তোমাকেই খুঁজবে।

এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নীরবে...
এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নীরবে...।


🥀গানের কিছু তথ্য🌹

গান:- এ মন আমার পাথর তো নয়।

🍁 শিল্পীঃ- শুভ্রদেব।

গান কভার:- তুহিন।


Source


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আজকে বেশ সুন্দর একটি গান কভার করেছেন। প্রতি সপ্তাহে আপনার একটি করে গান কভার শুনতে পেয়ে আমি ভীষণ আনন্দিত। শুনতেও ভীষণ ভালো লাগে।শুরু থেকে শেষ পর্যন্ত দারুণভাবে পরিবেশনা করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগলে আমার গাওয়া সার্থক হয়। আর আপনাদের ভালো লাগার জন্যই আমি প্রতি সপ্তাহের গান কভার করে থাকি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

এটা আপনি একদম ঠিক কথা বলেছেন এখন বাজারে গেলেই শুধুমাত্র মেয়ে মানুষের ভিড় লেগে থাকে। তাদের জন্য ঈদের কেনাকাটা করাটাও কষ্টের হয়ে যাচ্ছে। আপনি খুবই সুন্দর একটা গান কভার করে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বর্তমানে ছেলেদের জন্য বাজার না। সব মেয়েদের দখলে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঈদের মার্কেটে একটু চাপাচাপি থাকবে এটাই স্বাভাবিক।
আর ঈদের মার্কেটে আপুরা বেশি থাকবে এটা তো সেই পূর্ব থেকেই হয়ে আসছে তবে আপনার অভিজ্ঞতা টা জানতে পেরেও কিন্তু ভালো লাগলো।
আপনি অনেক সুন্দর একটি গান কাভার করেছেন ছোটবেলা থেকেই এই গানটি আমি শুনে থাকি।
এই গান আমারও খুব প্রিয়।
আপনার গানটি শুনতে পেরে খুব ভালো লাগলো।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শুভ্রদেব শিল্পীর গান গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে শুভ্রদেব শিল্পীর একটি জনপ্রিয় গান আমাদের মাঝে পরিবেশন করেছেন। দীর্ঘ দিন পর আপনার কন্ঠে এই গানটি শুনতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি ধারাবাহিক ভাবে গানের প্রতিটি লাইন খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন। আপনার কন্ঠে এই গানটি শুনতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

প্রতি সপ্তাহে সব সময় চেষ্টা করি সুন্দর গান গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য পেয়ে।

 2 years ago 

আজ আপনি খুব চমৎকার একটা গান কভার করেছেন। প্রায় আপনার গান শোনা হয় বেশ ভালো লাগে।আজকেও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি সব সময় খুব সুন্দর গান কভার করেন। আজকের কভার করা গানটা শুনেও খুব ভালো লাগলো। যদিও এই গানটা আগে কখনো শোনা হয়নি আমার তবে আজকে প্রথম আপনার কন্ঠে শুনে দারুন লেগেছে। খুব সুন্দর ভাবে পুরো গানটা কভার করেছেন আপনি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভাল লাগাটাই হলো আমার সার্থকতা। আপনার সুন্দর মন্তব্য পেয়ে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

বা আপনি তো খুব জনপ্রিয় একটি গান কভার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। এই গানটি আমি আগে অনেকবার শুনেছি। এ ধরনের গান গুলো বারবার শুনতে মন চায়। অসাধারণ ভাবে গানটি গেয়ে আমাদের কাছে কভার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মহিলাদের জন্য আপনার তো কাঁচা বাজার করে খুব একটা শান্তি হয় নাই। বিশ হাজার মানুষের মধ্যে যদি ১৮ হাজার মহিলায় থাকে তাহলে তো অনেক মহিলা বাজারে। এমন করে কেন বলছেন যে ঈদ শুধু মহিলাদের জন্য। আসলে মহিলারা একটু বাজার করতে পছন্দ করে তাই। খুব সুন্দর ভাবে গানটি কভার করেছেন গানটি ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর ভাবে গানের লাইনগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এবার বোঝেন কাঁচাবাজারে যদি এই অবস্থা হয় তাহলে শাড়ি কাপড়ের বাজারে কি অবস্থা? আচ্ছা গানটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি গান কভার শেয়ার করেছেন। আপনার শেয়ার করা গান শুনতে আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছে। প্রতিনিয়ত আপনার কন্ঠে গান শুনতে পেরে নিজের কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের মাঝে গান কভার শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে গান সুন্দরভাবে গেয়ে আপনাদের মাঝে কভার করার জন্য। ভালো লাগে এটা জেনে ভালো লাগলো ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59366.43
ETH 1561.59
USDT 1.00
SBD 0.42