ফল ডেকোরেশনঃ কমলালেবু দিয়ে গোলাপ ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে নতুন একটি কাজ নিয়ে। কিছুদিন আগেই আমি আপেল দিয়ে কাঁকড়া তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছিলাম । আজকে আমি আপনাদের মাঝে আবারো ফল ডেকোরেশন এর ধাপ শেয়ার করবো। এমন ধরনের ফলের ডেকোরেশন গুলো বিশেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়। এই ফুলটি ও আমি আমার ননদের গায়ে হলুদ অনুষ্ঠানের জন্যই তৈরি করেছিলাম। আর সেটি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। এগুলো তৈরি করতে সতর্কতার সাথে আস্তে আস্তে ছুরি দিয়ে কাটতে হয়।

আশা করছি এটি ভালো লাগবে। আমি নিচে গোলাপ ফুল তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করলাম। এতে আপনাদের সকলের বুঝতে সহজ হবে। চলুন শুরু করা যাক 🙂

ফাইনাল লুক

IMG-20240402-WA0085.jpg

IMG-20240402-WA0090.jpgIMG-20240402-WA0084.jpg
প্রয়োজনীয় উপকরণঃ
  • কমলালেবু
  • ছুরি
  • লেবু পাতা
IMG-20240402-WA0092.jpgIMG-20240402-WA0088.jpg
প্রথম ধাপঃ
  • প্রথমে আমি কমলা কে নিচের ছবির মত করে ছাল ছাড়িয়ে নিলাম।
IMG-20240402-WA0092.jpgIMG-20240402-WA0091.jpg
দ্বিতীয় ধাপঃ
  • সাদা পদার্থ গুলো আলাদা করে নিলাম। এখন কমলার কোষ গুলো একদম পরিষ্কার করে নিলাম।
IMG-20240402-WA0097.jpgIMG-20240402-WA0099.jpg
তৃতীয় ধাপঃ
  • এখন নিজের ছবির মত করে পাতলা করে পুরো কমলার কোষগুলোর মাঝখানের অংশগুলো কেটে নিলাম। ২ ভাগে ভাগ করে নিলাম।
IMG-20240402-WA0100.jpgIMG-20240402-WA0094.jpg
চতুর্থ ধাপঃ
  • এখন কোষগুলোকে গোল করে বড় করে একটির উপর আরেকটি রাখলাম।
IMG-20240402-WA0089.jpgIMG-20240402-WA0098.jpg
পঞ্চম ধাপঃ
  • এখন সেই মাঝকানের অংশটুকুতে সামান্য ডিজাইন করে একটুর উপর আরেকটি রেখে দিলাম । (নিচের ছবির মত করে )

IMG-20240402-WA0095.jpg

সর্বশেষ ধাপ
  • এভাবে তৈরি করার পর সর্বশেষ আমি তিনটি লেবুপাতা দিয়ে দিলাম।
IMG-20240402-WA0093.jpgIMG-20240402-WA0087.jpg

IMG-20240402-WA0085.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই ফল ডেকোরেশন এর পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য❣️❣️
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি জান্নাতুল নাঈম। আমার ইউজার আইডির নাম @naimuu. আমি একজন বাংলাদেশী। আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি। বাংলায় লেখালেখি করতে আমার বেশ ভালো লাগে। ব্লগিং করতে আমার বেশ ভালো লাগে। বাংলায় লেখালেখি পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ করতে ভালো লাগে। ভিন্ন ভিন্ন রেসিপি অর্থাৎ ইউনিক রেসিপি তৈরি করতে আমার বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের হাতের কাজ অর্থাৎ আঁকাআকি করতেও ভালো লাগে। ফটোগ্রাফি আমার অনেক বড় একটি সখ। আমি পড়াতে বেশ ভালোবাসি। স্টুডেন্টদের সাথে বেশ ভালো সম্পর্ক আমার। নিজের সুপ্ত প্রতিভা গুলো প্রকাশ করার জন্যই মূলত ব্লগিং করি।

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপু এমন ধরনের ফলের ডেকোরেশন গ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে করা হয়। আপনার ফলের ডেকোরেশনটি আসলেই অনেক চমৎকার হয়েছে। ফল দিয়ে যে এত সুন্দর গোলাপ ফুল তৈরি করা যায় আগে জানতাম না ।আজকে আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ফল দিয়ে ডেকোরেশন করার দৃশ্যগুলো দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগে। কারণ এগুলো কোন উৎসব হলে এই ডেকোরেশন গুলো কাজে লাগে। আপনি আজকে ফল দিয়ে খুবই সুন্দর ফুল তৈরি করেছেন। এই ডিজাইন দেখে ভাল লাগল এবং শিখিয়েও নিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যে কোন উৎসব ও অনুষ্ঠানে ফল ডেকোরেশন করা হয়।এতে চমৎকার লাগে খাবারের টেবিল।আপনি আপনার ননদের বিয়েতে কমলালেবু দিয়ে খুব সুন্দর ফুলের ডেকোরেশন করলেন।যেকোনো খাবারের পাশে এমন ফলের ডেকোরেশন ভালোই মানায়।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি কমলালেবু দিয়ে খুব সুন্দর ভাবে গোলাপ ফুলের ডিজাইন তৈরি করেছেন। সত্যি এটা দেখতে অনেকটাই গোলাপ ফুলের মত লাগছে এবং দেখতে বেশ সুন্দর লাগছে। যাই হোক ধন্যবাদ আপনাকে কমলালেবু দিয়ে গোলাপ ফুলের ডেকোরেশন করার পদ্ধতিটা আমাদের মাঝে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফল দিয়ে কোন কিছু ডেকোরেশন করার পর সেই ফল গুলো ডেকোরেশন নষ্ট করে খেতে আর ইচ্ছে করেনা। যাইহোক আপনি কমলালেবু দিয়ে খুব সুন্দর গোলাপ ফুল তৈরি করেছেন। ডেকোরেশনটা ভালোই লাগছে দেখতে। চারপাশে সবুজ পাতা গুলো দেওয়ার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে। আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

কমলার দিয়ে সুন্দরভাবে ফুল তৈরি করেছেন। এই ডিজাইনটি কিছুদিন আগে আমার এক আপু তৈরি করেছিল, কোন এক অনুষ্ঠানে। যাই হোক আজকে আপনার ডিজাইনটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। অসাধারণ এই ডিজাইন।

 2 years ago 

কমলালেবু দিয়ে খুব সুন্দর একটি গোলাপ তৈরি করেছেন। আসলে এরকম ফল ডেকোরেশন গুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। আপনি খুব চমৎকার ভাবে কমলালেবু দিয়ে গোলাপ ফুল তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

দারুণ এক প্রতিভার বিকাশ ঘটিয়েছেন এই পোস্টের মাঝে। খুব সুন্দর ভাবে কিন্তু ফল ডেকোরেশন করেছেন আপনি। আপনার এত সুন্দর ফল সাজানো দেখে আমার খুবই ভালো লাগলো। গোলাপের আকৃতি হয়েছে বেশ কিন্তু আরেকটু সুন্দরভাবে ফটো ধারণ করতে পারলে ফটোটা আরো বেশ ভালো লাগতো।

 2 years ago 

কমলালেবু দিয়ে গোলাপ ফুল খুবই ইউনিক আইডিয়া ছিলো আপু। এর আগে ও বিভিন্ন ধরনের ডেকোরেশন তৈরি করেছিলেন। ভিন্ন রকম আয়োজন গুলো দেখতে সব সময়ই ভালো লাগে। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 63090.21
ETH 1681.68
USDT 1.00
SBD 0.39