প্রকৃত বন্ধু

a8dd35d5-86d0-49c1-a4a0-914a8dff945e.png

Image Created by OpenAI

মানুষের জীবনে কিছু সম্পর্ক থাকে, যেগুলোর কোনো লিখিত চুক্তি নেই, কোনো বাধ্যবাধকতা নেই, তবুও সেই সম্পর্ক গুলো সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুত্ব ঠিক তেমনই এক সম্পর্ক। এখানে না থাকে রক্তের বন্ধন, না থাকে সামাজিক কোনো নিয়মের বেড়াজাল। তবুও একজন সত্যিকারের বন্ধু কখনও কখনও পরিবারের চেয়েও বেশি আপন হয়ে যায়। বন্ধুত্বের এই সম্পর্ক আসলে কিছু বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে। এই বিষয়গুলো কোথাও লেখা থাকে না, কেউ কাউকে শিখিয়েও দেয় না। অর্থাৎ সময়, বিশ্বাস আর অনুভূতির মধ্য দিয়ে এগুলো তৈরি হয়। আর এই বিষয়গুলোই বন্ধুত্বকে আরো বেশি দীর্ঘস্থায়ী ও সুন্দর করে তোলে। একজন বন্ধু মানেই এমন একজন মানুষ, যার কাছে নিজের মনের কথা নির্দ্বিধায় বলা যায়।

জীবনের ব্যর্থতা, কষ্ট, ভয় কিংবা আনন্দ- এই সবকিছু ভাগ করে নেওয়ার মতো মানুষ খুব কমই পাওয়া যায়। বন্ধুত্বের প্রথম শর্ত হলো বিশ্বাস। একজন বন্ধু যদি অন্য বন্ধুর গোপন কথা রক্ষা করতে না পারে, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আর এই বিশ্বাস একবার ভেঙে গেলে তা আবার আগের মতো গড়ে তোলা খুব কঠিন হয়ে যায়। সত্যিকারের বন্ধু কখনও বন্ধুর সাফল্যে হিংসা করে না। বরং সে চায় তার বন্ধু আরও ভালো করুক, আরও এগিয়ে যাক। বন্ধুত্বের সম্পর্ক তখনই সুন্দর হয়, যখন সেখানে তুলনার বদলে অনুপ্রেরণা থাকে। বন্ধুত্বে ভুল বোঝাবুঝি হবে, মনোমালিন্য হবে, রাগও হবে। কারণ একজন বন্ধু জানে, মানুষ ভুল করতেই পারে। তাই সাময়িক রাগের থেকে সম্পর্কটাই বেশি মূল্যবান। যারা সম্পর্ক টিকিয়ে রাখতে জানে, তারাই প্রকৃত বন্ধু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64890.97
ETH 1944.74
USDT 1.00
SBD 0.37