একটি ছবি হাজারো স্মৃতি।

in আমার বাংলা ব্লগ2 years ago
১৩মাঘ , ১৪৩০ বঙ্গাব্দ
২৭ জানুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ
১৫রজব ১৪৪৫ হিজরী
শুক্রবার।
শীতকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ🇧🇩 থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি



একটা ছবি, একটা ছোট্ট গল্প, অথবা হঠাৎ দেখা একটা মুখ আমাদেরকে অনেক কিছু স্মরণ করিয়ে দেয়। হাজার হাজার স্মৃতি উচিয়ে ধরতে সহায়তা করে। অথবা একটি জায়গা হঠাৎ করে পদার্পণ করলে চোখের সামনে ভেসে বেড়ায় কত শত স্মৃতি কত শব্দ কত মুখ। জি আমি তেমনি একটি স্মৃতি বিজরিত জায়গায় গিয়েছিলাম গত বৃহস্পতিবার। যেখানে আমার আপনার জীবনের সবথেকে ভালো সময় কেটেছে এবং সবথেকে ভালো বন্ধু পেয়েছি। যেখানে পেয়েছি সব থেকে বেশি যত্নের সাথে বেড়ে ওঠার অনুপ্রেরণা এবং সব থেকে বেশি ভালোবাসা। উপরের ছবিটিতে হয়তো আপনি ছোট ছোট কিছু মুখ দেখতে পাচ্ছেন। কিন্তু এই মুখগুলোর মধ্যে জড়িয়ে রয়েছে আমার জীবনের সবচেয়ে ভালো সময়। এরাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। আর এরাই হচ্ছে আমার প্রাইমারি স্কুলের সহপাঠী। আজ আমি আপনাদের মাঝে কিছু স্মৃতি বিজড়িত গল্প তুলে ধরবো এই প্রাইমারি স্কুল কে কেন্দ্র করে।


ওখানে গিয়ে আমার বারবার কোবির সেই কথাটি মনে পড়ছিল কেন বারলে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়। স্কুলের প্রতিটি জায়গা প্রতিটা শ্রেণি কক্ষ শিক্ষকগণদের সাথে জড়িয়ে রয়েছে আমার জীবনের সবথেকে ভালো সময়ের স্মৃতিগুলো। এই বুঝি মনে হচ্ছিল ওপাশ থেকে কে যেন আমায় ডাকলো। প্রাইমারি স্কুল চত্বর ঘুরে দেখছিলাম আর স্মৃতিগুলো স্মরণ করছিলাম। স্কুল আজও আছে শ্রেণীকক্ষ গুলো সে রকমই কিন্তু নেই আমার সেই কলিজার বন্ধুগুলো। যাদের সাথে জীবনের সব থেকে ভালো সময় পার করেছি এই আঙ্গিনায়। যাদের সাথে গলা খুলে গিয়েছি গান বুঝে না বুঝে আরো কত কি।


এই যে উপরে আপনারা একটা ফ্রেমে অনেকগুলো মুখ দেখতে পাচ্ছেন এখন সবার সাথে সবার তেমন কোন দেখা-সাক্ষাৎ বা কথাবার্তা আর হয় না। কতজন কত হারিয়ে ফেলেছি মেমোরি থেকে। আবার আমরা তো সবাই সবার জীবন জীবিকার তাগিদে কত ব্যস্ত। হয়তোবা বছরে এক দুবার দেখা হয়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মাঝে মাঝেই সাক্ষাৎ হয় অনলাইনের মাধ্যমে। কিন্তু এই যে মুখগুলো সেই যে দুরন্তপনা আর সেই স্মৃতিগুলো আর কখনোই ফিরে আসবে না। স্কুলের লাইব্রেরীতে ঢুকতেই প্রধান শিক্ষকের পিছনে একটি কর্ণারে একটি বোর্ড দেখতে পাই। সেখানে চোখ পড়তেই দেখি আমার ছোটবেলার বন্ধুদের সাথে আমার ছবি। ছবিটা দেখে কিছুটা সময় তাকিয়ে ছিলাম। নিজের অজান্তেই কখন যে চোখের পাতাটা ভিজে উঠেছে বুঝতে পারিনি। আর সেখান থেকেই এই ফটোগ্রাফিটি আমি করেছিলাম। বেশ কয়েকদিন ধরে দেখছি সেই প্রিয় মুখগুলো আর কত কিছু চিন্তা ভাবনা করছি মনে মনে একা একা। কখনো খুশি হচ্ছি কখনো বা অন্তরে অনেক ব্যথা যা আসলে কাউকে বলে বোঝাতে পারছি না।


আসলে হারিয়ে যাওয়ার সময় কখনই ফেরত পাওয়া সম্ভব নয়। আর হারিয়ে কোথাও স্মৃতিগুলো শুধু মনের মাঝেই থাকে কখনো আর বাস্তবে রূপান্তরিত করা সম্ভব নয়। সেই ছোটবেলার শৈশব কালটা হারিয়ে ফেলেছি অনেক আগেই। এখন তো শুধু দায়িত্ব-কর্তব্যর বেড়াজালে বন্দি আমাদের জীবন। চাইলেও আর আগের মত সবাই একত্র হয়ে কিছু একটা করতে পারিনা। এখন কত প্ল্যান করতে হয় একটা জায়গায় সবাই একত্রিত হতে গেলে। আর আগেতো প্লান ছাড়াই সবাই মিলে কত পদ্মা নদীতে গিয়েছি মাছ ধরেছি আর গোসল করেছি। আর সময় অসময় মেতে উঠেছি আড্ডা গান আর পিকনিকে। এখন শুধু মনে মনে ভাবি কোথায় হারিয়ে গেল আমার সেই দুরন্ত পোনা শৈশব। আর কোথায় হারিয়ে গেল আমার সেই প্রিয় বন্ধুগুলো।


যখন আমরা ক্লাস ফাইভে পড়তাম ফাইনাল পরীক্ষার আগে আমাদের সবাইকে নিয়ে এই ফটোগ্রাফিটি করা হয়েছিল। এই ছবিতে বসা আছেন মাঝখানে আমাদের স্কুলের হেডমাস্টার বাম পাশে মিঠু স্যার যিনি এখন আর পৃথিবীতে বেঁচে নেই। তিনি ছিলেন আমাদের স্বপ্নদ্রষ্টা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বড় একজন অভিভাবক। এবং ডান পাশে বসা আছেন আমাদের ম্যাডাম। আর পিছনে রয়েছি আমরা যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করব তারা। সত্যিই একটা ছবি অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। সেই সাথে অনেক কষ্ট দিয়ে গেল ইচ্ছে করছে ফিরে যাই আমার সেই শৈশবে আবারও। ঠিক আবার যদি এমন হতে পারতাম বন্ধুগুলোকে পেতাম সবাই একসাথে ঘুরতাম কতই না ভালো হতো। যাহোক অনেকদিন পরে লাইব্রেরী থেকে এই ফটোগ্রাফিটি আমি করে এনেছি। হয়তো যতদিন আমি আছি এই পৃথিবীতে ততদিন আমার মোবাইলে এই স্মৃতিটি ধরে রাখবো। এবং সময় অসময়ে মন খারাপ হলে বন্ধুগুলোর কথা স্মরণ করব এবং পুরনো স্মৃতিগুলো মনের মাঝে এনে সুখ খোঁজার চেষ্টা করব।


লোকেশন:


ডিভাইসঃ Redmi Note 5



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপনি ঠিকেই বলেছেন, একটি ছবি মানে একটি গল্প।যে কোন ছবি অতীত ফিরিয়ে দেয়। স্মৃতিমুখর করে তোলে। ছবিটি পোস্ট দিয়ে সেই প্রাইমারি স্কুলের কত স্মৃতিচারণ করলেন। ক্লাসরুম, শিক্ষক বন্ধু কেউ বাদ যায়নি। ৫ম শ্রেণির বিত্তি পরীক্ষার সময় তোলা এই গ্রুপ ছবিটি, আরো অনেক পরে,অনেক কথা বলবে! মধুর স্মৃতি হয়ে থাকবে। ধন্যবাদ ভাইয়া,একটি ছবি হাজারো স্মৃতি শিরোনামে পোস্টটি শেয়ার দেয়ার জন্য।

 2 years ago 

আসলে আমার কাছে মনে হয় এই সময়টাই ছিল আমার জীবনের সবথেকে ভালো সময়।
বন্ধুদের সাথে কত কি করেছি সেই স্মৃতিগুলো বার বার মনে পড়ে যায় এই ছবিটি দেখলে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আপনি কিন্তু একদমই ঠিক বলেছেন একটি ছবি হাজারো স্মৃতি। আপনার ছবিটির মধ্যে আপনার জীবনের গল্প লুকিয়ে আছে। আপনি ছবিটি আপনার ফোনে সারাটি জীবন রাখবেন জেনে সত্যি ভীষণ ভালো লাগলো। আর আপনার লেখে গুলো পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হাজারো গল্প হাজারো কথা এবং স্মৃতি লুকিয়ে রয়েছে এই একটি ছবির মাঝে।
যত দেখি বারবার ইচ্ছে করে দেখতে এবং ফিরে যেতে চাই সেই শৈশবে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া একটা ছবি হাজারো স্মৃতি। আসলে ছোটবেলার স্মৃতি গুলো কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। তবে এই সব স্মৃতি গুলো দেখলে মনে হয় আবার যদি ছোট বেলায় ফিরে যেতে পারতাম। সত্যি সেই স্কুল সব থাকে আগের মতো শুধু বয়সের ডিফারেন্স। ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

স্মৃতিগুলো দেখলে বারবার ফিরে যেতে ইচ্ছে করে কিন্তু আসলে কিছু করার নেই এত আর কোনভাবেই সম্ভব হবে না।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

ঠিক বলেছেন ভাইয়া। আসলে হারিয়ে যাওয়া সময় কখনই ফেরত পাওয়া যায় না। শুধু কিছু ছবির মধ্যে স্মৃতিগুলো বন্ধি হয়ে থাকে । যা কিনা চাইলেও আর ফিরে পাওয়া সম্ভব নয়। তবে হারিয়ে যাওয়ার স্মৃতিগুলো আরও কষ্ট বাড়িয়ে দেয়। মনে হয় আবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম। তবে আপনার হারিয়ে যাওয়ার এই স্মৃতি নিয়ে পোস্টি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আমিও হারিয়ে গিয়েছিলাম সেই ছোট বেলার স্কুলের বন্ধুদের মাঝে। ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

ছবির মধ্যে স্মৃতিগুলো বন্দী হয়ে থাকলেও যেন এখনো জীবন্ত।
বারবার ফিরে যেতে ইচ্ছে করে ফেলে আসা সেই দিনগুলোতে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া। পূরনো ছবিগুলো দেখলে আবার যেন টেনে নিয়ে যায় সেই দিনগুলোত।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া একটি ছবির মধ্যে হাজারো স্মৃতি লুকিয়ে থাকে৷ এই স্মৃতিতে যেন সবসময়ই ফিরে যেতে ইচ্ছে করে৷ তবে কখনোই এই স্মৃতিতে আর ফিরে যাওয়া সম্ভব নয়৷ যখন ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে এবং সেই ছবিগুলো দেখি তখন ইচ্ছে করে সেই ছোটবেলায় আবার ফিরে যাই৷ অনেক ভালো লাগলো আপনার সুন্দর পোস্ট পড়ে৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

আসলে যতই ফিরে যেতে চাই আমাদের শৈশবে সেটা তো কখনো সম্ভব নয়।
তারপরেও বারবার পিছুটানে আমাদের শৈশব।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে এরকম ছবি দেখলে হাজারো স্মৃতি মনে পড়ে যায়। বিশেষ করে পুরনো কোন ছবি দেখলে পুরনো দিনের কথা গুলো খুব বেশি মনে পড়ে। যেই কথাগুলো কখনো কখনো খুবই কষ্ট দেয় আবার অনেক বেশি আনন্দ দেয়। তখন পুরনো দিনের স্মৃতিগুলো তো আরো অনেক বেশি মনে পড়ে। তখন বারবার মনে হয় যদি আগেকার দিনে সেই শৈশবে ফিরে যেতাম তাহলে কতই না ভালো হতো। হারিয়ে যাওয়া সেই ছোট্টবেলা বন্ধু-বান্ধব স্কুল কলেজ সব কিছু যদি আগের মত হয়ে যেত তাহলে আমি নিজেও বেশ খুশি হয়ে যেতাম। এখন বড় হওয়ার সাথে সাথে কষ্টগুলো কাউকে বলতে পারিনা। আমার কাছেও ছোটবেলা যদি সবসময়ই থেকে যেত তাহলে বেশ ভালো হতো। আপনার পোস্টে পড়ে বেশ একটি মায়ায় পড়ে গেলাম আমি। ভালো ছিল আপনার আজকের পোস্টটি।

 2 years ago 

আসলে এটাই বাস্তবতা হারিয়ে যাওয়া স্মৃতি কখনো ফিরে পাওয়া সম্ভব নয়।
তবে আমাকে যদি কেউ বলতো আপনার জীবনে কোন সময় অনেক বেশি ফিরে পেতে চান তাহলে অবশ্যই বলতাম আমার শৈশব

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 64892.59
ETH 1765.07
USDT 1.00
SBD 0.42