অনেক দিন পর বন্ধুর সাথে সাক্ষাৎ ১০% প্রিয় সাই ফক্স ও ৫% এবিবি স্কুল

আসসালামু আলাইকুম
আমি মোস্তাফিজুর রহমান ঢাকা বাংলাদেশ থেকে বলছি
আমার সকল স্টিমিট বন্ধুরা
নতুন ব্লগে স্বাগতম

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে অনেক ভালো আছেন। আমি ও আল্লাহর রহমাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।আজকে ও আমি প্রতিদিনের মত, নতুন একটি মোটিভেশন পোস্ট নিয়ে আলোচনা করবো।আশা করি সবার কাছে ভালো লাগবে। তো সবাই আমার পোস্টটি মনযোগ সহকারে পড়বেন, এবং সুন্দর কিছু মতামতের মাধ্যমে উৎসাহিত করবেন। তো চলুন শুরু করা যাক।


জীবনে চলার পথে, প্রত্যেকের জীবনে বন্ধু নামের বিশ্বাসী মজবুত একটি সম্পর্ক সৃষ্টি হয়।যে সম্পর্ক কখনো লাভ অথবা, ক্ষতির সম্মুখীন হতে হয়।কিছু মুহূর্ত আমাদের সামনে হাজির হয়ে যায় যেখানে বন্ধু-বান্ধবের গুরুত্ব অপরিসীম।যার সাথে মনের সব লোকানো আস্থা ও বিশ্বাসের,, সঙ্গে কথা বলা যায়।বিপদাপদে সহযোগিতার হাত বাড়িয়ে টেনে তোলা হয়।ভুল সিদ্ধান্তের অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দেখায়।সেই বিশ্বাসী সম্পর্কের সাথে জড়িত , ব্যক্তিকে বন্ধুত্বের আসনে বসিয়ে তাকে বন্ধু বলা যায়। বন্ধু হতে পারে এক থেকে একাধিক।আত্মার সঙ্গে আত্মার শক্তিশালী বন্ধন হল বন্ধু।

children-956676_1280.jpg

Souce


বন্ধু হতে পারে যে কেউ। বন্ধুর কোন বয়স নেই। পারস্পরিক,অবস্থা সততা,সহমর্মিতা, সহযোগিতা,সমবেদনা মনের অনুভূতি প্রকাশ,ভয় কে জয় করার নির্ভরশীল সঙ্গী হলো বন্ধু।জীবনে চলার পথে সামনে দুই রকম বন্ধ হয়ে এসে দাঁড়ায়। এক হলো অসৎ বন্ধু, আরেক হলো, সৎ বন্ধু।সাদা মনের বন্ধু কখনো স্বার্থের দিকে তাকায় না।তাই আমার বন্ধুর মত বন্ধু
অনেক খুজলাম কিন্তু কোথায় পেলাম না।


আসলে আজকে আমি, আমার এক প্রিয় বন্ধু সাথে সাক্ষাৎ করলাম । অনেক দিন পর, আমার একটা বন্ধুর সাথে দেখা করলাম।সময়ের অভাবের কারণেই দেখা করতে পারি না। বিশেষ করে এখন কাজের চাপ,আগের তুলনায় অনেক বেশি। তাই কারো সাথেই বেশি একটা দেখা সাক্ষাৎ করতে পারি না। আসলে আমরা, আগে দুই বন্ধু একসাথে কাজ করতাম, একসাথে মানে,একই কাজ করতাম, তবে ভিন্ন ভিন্ন জায়গায় , পাশাপাশি কাজ করতাম।প্রায় অনেক বছর ধরে, একজায়গায় কাজ করছিলাম অনেক দিন ধরে।


আসলে বন্ধু বান্ধবের সাথে একসাথে অনেক দিন থাকলে। কেমন জানি দুই বন্ধুর মধ্যে, অন্য রকম একটা সম্পর্ক হয়ে গেছিলো।আসলে বন্ধু বান্ধব এমন জিনিস একসাথে এতো দিন থাকার পর।এখন ছিন্ন হওয়ার পর থেকে আর ভালোই লাগে না, একা একা থাকতে।

children-887393_1280.jpg

Source


আসলে বন্ধুর মত বন্ধু পাওয়া খুবই মুশকিল। ভালো বন্ধু হাজারে একটাও খুজে পাওয়া যায় না। অন্যনা বন্ধুর থেকে, আমার বন্ধুটা ছিল অন্য রকম। আমাদের মধ্যে অন্য রকম একটা সম্পর্ক ছিল। আমার বন্ধু যদি কোন জায়গায় ঘুরতে যেত, আমাকে ছাড়া যেতই না। কারণ তার ও যেমন, প্রিয় বন্ধু আমি, ঠিক আমারো প্রিয় বন্ধু সে।তাই আমরা যেখানেই যেতাম, দুই বন্ধু একসাথে যেতাম।


আবার আমরা কেউ কোন বিপদ আপদে,পরলে দুজন দুজনকেই হেল্প করার চেষ্টা করতাম।এখন কথা হলো বন্ধু, আমাদের এখানে কাজ করে না। সে অনেক দুরে চলে গেছে , অন্য কাজ করতে।এজন্য একসাথে না থাকার কারনেই,আগের মত ঘুরাঘুরি করাও হয় নায়।আগে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। কিন্তু এখন আর যাওয়া হয় না। আর মাঝে মাঝে যেতে মন চায়, তাও আবার যেতে পারি না সময়ের অভাবে। এখন দিন যতই সামনে যাচ্ছে, সময়টাও খুব কঠিন হয়ে আসছে।


young-people-3575167_1280.webp

Source

আসলে ভালো একটা বন্ধু পেলে, তার সাথে ঘুরাঘুরি করতে ও অনেক ভালো লাগে। বিশেষ করে বর্তমান পৃথিবীতে ভালো একটা বন্ধু পাওয়া খুবই মুশকিল। সবাই শুধু নিজের স্বার্থ টা দেখে। নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে, আর কারো দরকার পরে না।এ যুগের মানুষ এমনই,তাই ভালো বন্ধু বান্ধব হাজারে একজন খুজে পাওয়া যায়।


তবে সব থেকে আমার বন্ধু আমার জীবনের পরিবর্তন ঘটিয়ে, অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দিয়েছে। কেননা মানুষ, এই বন্ধু বান্ধবের কারনেই খারাপ হয়ে যায়, আবার বন্ধু বান্ধবের কারণেই ভালো হয়ে যায়। কারন একটা খারাপ মানুষ যদি ভালো মানুষের সাথে থাকে বা,চলা ফেরা করে। তাইলে দেখা যায় দিনদিন খারাপ মানুষ টাও তার সুহবাতে,থাকার কারণে ভালো হয়ে যায়। তাই আমি ও আমার এই বন্ধুর কারণে আলোর পথে খুঁজে পেয়েছি।


এরকম বন্ধু কজন আছে,যে নিঃস্বার্থ ভাবে কষ্ট করে, অন্য একজনকে ভালো বানাবে।আজকাল তো মানুষ ভালো, বানান, তো দূরের কথা।ভালোর দিকেই নিয়ে যায় না, কিভাবে খারাপ পথে অগ্রসর করা যায় সেই চিন্তায় মুগ্ন থাকে।আজকাল বন্ধু বান্ধব যতক্ষণ টাকা আছে ততক্ষণ তার সাথে আছে। টাকা নাই আর তার কেউ নাই।তাই আমার বন্ধুর মত বন্ধু জীবনে খুবই কম দেখছি।


🍓আপনার মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ🍍।

আল্লাহ হাফেজ

🌷💜❣️🧡💝💛💓💚🤎❤️💗💙💚🤎❣🌷

Sort:  
 4 years ago 

বন্ধু এমন একটি শব্দ যেখানে বড়ো আত্মত্যাগ আবার স্বার্থপরতা লুকিয়ে থাকে।ভালো বন্ধু পাওয়া বর্তমান সমাজে খুবই দুর্লভ।আপনার বন্ধুর সম্পর্কে জেনে ভালো লাগলো।টিকে থাকুক আপনাদের বন্ধুত্বের বন্ধন চিরদিন।ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

বন্ধুত্ব ছোট্ট একটি শব্দ কিন্তু এর বিশালতা অনেক বেশি। আর মনের মতো বন্ধু পাওয়া টা খুব কষ্টকর। প্রকৃত বন্ধু সেই যেখানে স্বার্থপরতা থাকেনা। আর বন্ধুত্ব সম্পর্কটা এতটাই গভীর যে কোন কিছু দিয়ে পরিমাপ করা যায় না। আবার বন্ধুত্ব নামের এই শব্দটাই ধ্বংসের মূল, নিজের জীবন শেষ করে দেওয়ার অর্থ বন্ধুত্বের মাঝে গিয়ে দাঁড়ায়। তবে সব শেষে একটা কথাই বলবো প্রকৃত বন্ধু খুঁজে নাও এবং নিজের মনের মত বন্ধু বেছে নিয়ে নিজের জীবনকে রঙিন করে তুলুন। অসাধারণ ছিল আপনার অনুভূতি গুলো, টিকে থাকুক আপনার বন্ধুত্ব সারাজীবন। আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59641.06
ETH 1552.60
USDT 1.00
SBD 0.42