ফ্রেন্ডের বার্থডে পার্টিতে কাটানো কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। গত ১৫ ই ফেব্রুয়ারি আমার বন্ধু নয়ন এর জন্মদিন ছিল। ও দুপুরবেলায় আমাকে মেসেজ দিয়ে বললো আজ আমার জন্মদিন বিকালে আসিস কেক কাটবো। তো ওর কথামতো আমরা বন্ধুরা সবাই মিলে বিকেল বেলায় গিয়েছিলাম ওর বাড়িতে। তো আজকে আমি নয়ন এর জন্মদিনে কাটানো কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব‌। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক।

20230217_213838_0000.png

Canva দিয়ে তৈরি

আসলে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শুধুমাত্র নয়ন তার জন্মদিনে কেক কাটে বা জন্মদিনে ছোটখাটো একটা উৎসব করে। তাছাড়া আমার আর কোন বন্ধু জন্মদিনে উৎসব করে না। তো যাই হোক প্রতিবছর যখন নয়নের জন্মদিন আসে তখন ও আমাদের সবাইকে মেসেজ দিয়ে বলে দেয় আজ আমার জন্মদিন বিকেল বেলায় তোরা সবাই চলে আসবি। তো এবারও ঠিক তেমনটাই হয় আমরা সবাই গিয়েছিলাম ওঁর জন্মদিনের পার্টিতে। আর হ্যাঁ এইটা ওঁর ১৮ তম জন্মদিন ছিল।

IMG_20230215_180314-01.jpeg

20230217_212346.jpg

IMG20230215180335.jpg

যাই হোক প্রতিবার ওর জন্মদিনে একটা কেক নিয়ে আসে এবং সাথে কিছু বেলুন আর জন্মদিনের ব্যবহার হয় একটি স্প্রে নিয়ে আসে যেটার নাম আমার মনে নেই আপনারা কেউ ওই স্প্রের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আন্টি আমাদের সবার জন্য পায়েস রান্না করে এবং সাথে কিছু মিষ্টি ব্যবস্থা থাকে। তো প্রতিবারের মতো ওর জন্মদিনের এবারের আয়োজন টা ঠিক সেম ছিল। যাইহোক তো আমরা বিকাল বেলায় সবাই ওর বাড়িতে গিয়ে প্রথমে হ্যাপি বার্থডে লেখা বেলুন গুলোতে হাওয়া ভরে নিলাম। তারপর সবাই মিলে কয়েকটা সেলফি তুলে নিলাম।

IMG20230215180912.jpg

IMG20230215181112.jpg

এরপর ওর বার্থডে কেকটা নিয়ে আসলো তখন কেকের উপর দুইটা মোমবাতি জ্বালিয়ে দিলাম। এরপর কেকের কয়েকটা ছবি তুলে ওকে কেক কাটতে বললাম। কিন্তু ও ছুরি নিয়ে আসতে ভুলে গেছে। তখন ছুরি খুঁজে পাচ্ছিল না তখন আমরা বলছিলাম যে বটি নিয়ে আয় বটি দিয়েই কেক কেটে ফেল।😁 যাইহোক তারপর কিছুক্ষণের মধ্যে ছুরিটাকে খুঁজে পেল এবং কেক কাটার জন্য প্রস্তুত হলো। আমরা হ্যাপি বার্থডে বলছি এবং যখনি ও কেক কাটা শুরু করে দিল তখনই দেখছি বেলুনগুলো সব উধাও। মানে যে যেরকম পেরেছে সেকেন্ডের মধ্যেই বেলুনগুলোকে ফাটিয়ে ফেলেছে।

যাই হোক কেক কাটা হলো সবাই কেক খেলাম। যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল তাই তারপর সবাই একটু পায়েশ এবং কয়েকটা করে মিষ্টি খেয়ে বাসায় ফিরে আসলাম।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার বন্ধু নয়নের জন্মদিনে বেশ ভালোই সময় কাটিয়েছেন।আসলে বন্ধু বলে কথা। কেক কাটার জন্য ছুড়িনা পেয়ে বটি দিয়ে কাটতে বললেন। যাইহোক অবশেষে কেক কেটে মিষ্টি পায়েস খেয়ে বাসায় এলেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আপনি আপনার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে কাটানো কিছু মুহূর্ত আমাদের মাঝে ক্যামেরা বন্ধ করে শেয়ার করেছেন। আপনার বন্ধু নয়নের ১৮ তম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনার বন্ধুরা মিলে ১৫ তারিখে বেশ আনন্দ উপভোগ করেছিলেন। যাইহোক এত সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

তখন ছুরি খুঁজে পাচ্ছিল না তখন আমরা বলছিলাম যে বটি নিয়ে আয় বটি দিয়েই কেক কেটে ফেল।😁

বন্ধু মানে মজা আর আনন্দ। বটি দিয়ে কেক কাটার আইডিয়া সত্যি দারুন ছিল। আপনার লেখা গুলো পড়ে ভালই লাগলো। আপনার বন্ধু নয়নের জন্মদিনে সবাই মিলে বেশ আনন্দ করেছেন দেখে ভালো লাগলো। নয়ন ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

বন্ধুর জন্মদিনে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন জেনে খুব ভালো লাগলো। জন্মদিনে খুব আনন্দ উপভোগ করেছেন। জন্মদিনের এই মুহূর্তগুলো জীবনের পাতায় স্মৃতি হয়ে রয়ে যাবে। বেশ দুর্দান্ত হয়েছে। বিশেষ করে জন্মদিনের কেক দেখে খুব ভালো লাগলো। এ সুন্দর মুহূর্ত অপেক্ষা করা যায় না। চুরি না পেলে বাটি দিয়ে কাটা যায় হাহাহা😁। চমৎকার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

হ্যাঁ আপনি ঠিক করেছেন মুহূর্তটা বেশ ভালই ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রথমেই আপনার বন্ধু নয়নকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। বন্ধুদের এই জন্মদিনের আয়োজন গুলো স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকে। বেশ ভালোই আয়োজন করেছেন দেখলাম, আর সবাই মিলে বেশ আনন্দ করেছেন। দোয়া রইল সবার জন্য, এই সুন্দর দিনগুলো ফিরে আসুক বারংবার।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

পোস্ট দেখেই বোঝা যাচ্ছে বন্ধুর জন্মদিনে খুবই চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন আসলে জন্মদিন ওই রকম ভাবে আমিও কখনো পালন করিনি কেন জানি এসব আমার মন টানে না। অবশেষে বন্ধুর জন্মদিন উপলক্ষে বন্ধুর মায়ের হাতের পায়েস খেয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো আসলে পায়েশ খেতে সকলেই অনেক বেশি পছন্দ করে। সুন্দর এই মুহূর্তটা আমাদের মাঝে চমৎকারভাবে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বন্ধুর জীবনে এই দিনটা বারবার ফিরে আসুক এই কামনা করি।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন মুহূর্তটা বেশ ভাল ছিল। আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

বটি দিয়ে কেক কাটার আইডিটা দারুন ছিল। হা হা হা... বছর দশেক আগে আমরাও যখন বন্ধুদের বার্থডেতে গিয়ে কেক কাটতাম তখন এরকম বেলুন উধাও হয়ে যেত।যাইহোক আপনার পোস্টটা পড়তে বেশ ভালো লাগছিল।

 3 years ago 

আপনার মন্তব্যটি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38