বন্ধুত্ব

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ-২৪শে ডিসেম্বর, রবিবার,২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আমি আছি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। বন্ধু শব্দটি সবার কাছেই বেশ প্রিয় একটি শব্দ। জীবনে চলার পথে সবাই কম বেশি অনেক বন্ধু পেয়ে থাকে। আর কেউই জীবনে কখনো বন্ধুকে হারাতে চায়না। মাতা পিতার সাথে যেমন থাকে রক্তের সম্পর্ক আর বন্ধুর সাথে থাকে তেমনি আত্মার সম্পর্ক।

friends-3408314_1280.jpg

Pixabay

আপনারা হয়তো অনেকেই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি ও উরুগুয়ের ফেমাস প্লেয়ার সুয়ারেজের বন্ধুত্বের কথা জেনে থাকবেন। এই দুজন খেলোয়াড় দুটি ভিন্ন দেশের হয়ে অনেক কিছুই জিতেছেন। আবার এক সময় বার্সেলোনার ক্লাবের হয়ে যতো ট্রফি আছে সব ট্রফি জিতেছে। আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি আমার প্রিয় ফুটবলার।

এক সময় বার্সেলোনা ক্লাবে লিওনেল মেসি লুইস সুয়ারেজ ও নেইমার এই তিন ত্রয়ী বিশ্বের সেরা ত্রয়ী ছিল। আমি অনেক আগে থেকেই বার্সেলোনা ক্লাবের ফ্যান। তাই এদের খেলা আমি বহুবার দেখেছি। লিওনেল মেসিকে কেন্দ্র করে এই তিনজনের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যদিও দ্বৈত ভাবে ব্রাজিলের প্লেয়ার নেইমার ও উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজর বন্ধুত্ব খুব একটা দেখা যায় না।

তবে লিওনেল মেসি ও নেইমারের ভিতরে বন্ধুত্বটা যেমন গভীর তেমনি লিওলেন মেসি ও লুইস সুয়ারেজের ভেতর বন্ধুত্ত্বটাও গভীর। সত্যি বলতে এদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখলে চোখটা জুড়িয়ে যায়। অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ফলে এই তিনজন খেলোয়ারকে ধরে রাখতে পারেনি ইতিহাসের অন্যতম ক্লাব বার্সেলোনা। একটা সময় এই তিনজন খেলোয়াড় বার্সেলোনা ছেড়ে ভিন্ন ভিন্ন ক্লাবে খেলতো।

বার্সেলোনা ক্লাব ছেড়ে দেয়ার পরেও বন্ধু নেইমারের ডাকে পিএসজির হয়ে অনেক দিন খেলেছেন লিওলেন মেসি। পিএসজির হয়ে বেশ সাফল্য পেয়েছেন এই ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তারপর ক্লাব সতীর্থ ডেভিড ব্রেকহামের ডাকে ইন্টার মিয়ামি ক্লাবে যোগ দেন এই আর্জেন্টাইন ফুটবলার। বিশ্বের অন্যতম এ সেরা ফুটবলারকে পেয়ে ইন্টার মিয়ামি ক্লাব ফুলে উঠেছে রাতারাতি।

ইন্টার মিয়ামি ক্লাবে লিওনেল মেসি আসার পরে আরো বার্সেলোনার দুই ক্লাব সতীর্থ যোগ দেন এই ক্লাবে। তারপর অনেকদিন ধরেই বন্ধু সুয়ারেজ কে এই ক্লাবে নিয়ে আসার জন্য মুখিয়ে ছিলেন আর্জেন্টাইন খেলোয়াড় লিওনেল মেসি। কয়েকদিন আগেই ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখতে পেলাম যে, বন্ধু লিওনেল মেসির ডাকে সাড়া দিয়েছে লুইস সুয়ারেজ। এখন দুই বন্ধু একই ক্লাবের হয়ে মাঠ মাতাবেন।

আর্জেন্টাইন খেলোয়াড় লিওনেল মেসি ও উরুগুয়ের খেলোয়াড় লুইস সুয়ারেজের ভিতর এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফুটবলে খুবই কম আছে। আমি চাই তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সারা জীবন অটুট থাকুক।



পোস্টের বিবরন

পোস্ট ধরনজেনারেল রাইটিং
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা১০৮ মেগাপিক্সেল
তারিখ২৫শে ডিসেম্বর ২০২৩
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

মানুষের বন্ধুত্ব তৈরি হয় কোন রক্ত সম্পর্ক বা কোন বাঁধন দেখে নয়। বন্ধু তো এমন একটা জিনিস যে কোন সময় বন্ধুত্ব তৈরি হয়ে যায়। সত্যি কারের বন্ধু সবসময় পাশে থাকে আর সব সময় উপকার করে থাকে। মানুষের মাঝে কিভাবে বন্ধুত্ব গড়ে ওঠে সেটা বলা অনেক কঠিন। বন্ধুত্ব গড়ে তোলা যেমন কঠিন বন্ধুত্ব টিকে রাখাটাও তেমন কঠিন। আপনার লেখাগুলো পড়ে বেশ ভালো লেগেছে ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সত্যি বলেছেন ভাই বন্ধুত্ব তৈরি করতে রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় একটু ভালোবাসার একটু পাশে দাঁড়ানোর। হৃদয় সমস্ত কথাগুলো তার কাছে খুলে বলা যায়। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বন্ধুত্ব সৃষ্টিকর্তার অনবদ্য সৃষ্টি, যা মানুষের মনে বিশেষ জায়গা করে নেয়। আপনি কিছু ফুটবলারের ভেতরের বন্ধুত্ব গুলো চমৎকার বিচার বিশ্লেষণের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমরাও চাই তাদের বন্ধুত্ব আজীবন অটুট থাকুক। ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই বন্ধুত্ব সৃষ্টিকর্তার অনবদ্য সৃষ্টি। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

বন্ধুত্বের কোনো সংজ্ঞা হয় না।বন্ধু মানেই হলো আত্মার সম্পর্ক, হোক না প্রতিপক্ষ দল তাতে কি'বা আসে যায়!এরকমটাই তারা পুরো বিশ্ব কে দেখিয়েছেন।বন্ধু হলে এমনটাই হওয়া উচিত।সুন্দর করে বন্ধুত্বের ভালো দিক গুলো তুলে ধারার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই বাবু।

 3 years ago 

আসলেই আন্টি বন্ধুত্বের কোন সংজ্ঞা হয় না। বন্ধুত্বটা আসলে মিশে থাকে হৃদয়ের গভীরে। দল যতই প্রতিপক্ষ হোক কিন্তু বন্ধুটা আত্মার। অসংখ্য ধন্যবাদ আন্টি সুন্দর মতামত প্রকাশ করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে বন্ধুত্বের সম্পর্ক আত্মার সাথে হয়। দারুন লিখেছো পরিস্থিতি যেমনই হোক বন্ধুত্ব টিকে থাকবে। তুমি যে খেলা পাগল সেটা জানি আমরা সবাই। খেলোয়াড়দের বন্ধুত্বের গল্প সুন্দরভাবে উপস্থাপন করেছো। শুভকামনা রইল তোমার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই বন্ধু পরিস্থিতি যেমনই হোক বন্ধুত্ব অবশ্যই টিকে থাকবে। হ্যাঁ, খেলা প্রেমী সেই কারণেই তো মেসি, নেইমার আর সুয়ারেজের বন্ধুত্ব বেশ ভালো লাগে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা আত্মার সাথে মিশে থাকে একেবারে। খেলোয়াড়দের এই বন্ধুত্বের কথা যদিও আমি কখনো শুনিনি তবে আপনার মাধ্যমে শুনতে পেরেছি। আসলে খেলার প্রতি তেমন কোন আগ্রহ নেই আমার। যার কারণে খেলা ও দেখা হয় না, আর খেলোয়ারদেরও চিনি না। বন্ধুর সম্পর্ক একেবারে আত্মার সাথে জড়িত হয়। এক আত্মার দুই শরীর এরকমও বলা যায়। আপনার লেখাটা পড়ে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ আপু বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা আমাদের আত্মার সাথে মিশে থাকে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আজকে আপনি বন্ধুত্ব নিয়ে পোস্টটা লিখেছেন দেখে ভালো লেগেছে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক, যা মানুষ আজীবন ধরে রাখতে পারে। ফুটবলে এই ধরনের বন্ধুত্ব খুবই কম দেখা যায়। তাদের বন্ধুত্ব যেন সারা জীবন এরকম থাকে এটাই দোয়া করি সব সময়। তাদের বন্ধুত্ব আমার নিজের কাছেও খুব ভালো লাগে। আপনার পুরো পোস্টটা যখন পড়ছিলাম, আমার কাছে তখন খুবই ভালো লাগছিল।

 3 years ago (edited)

ফুটবলে মেসি, নেইমার আর সুয়ারেজের বন্ধুত্ব আপনার কাছে অনেক ভালো লাগে জেনে খুশি হলাম ভাই। বরাবরের মত সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রতিটি মানুষের জীবনে প্রকৃত বন্ধু থাকাটা জরুরী। কারণ বন্ধু বান্ধবের সাথে যেকোনো পরিস্থিতিতে মন খুলে সবকিছু শেয়ার করা যায়। এতে করে মনটা হালকা হয়। যাইহোক মেসি, নেইমার এবং সুয়ারেজ এর বন্ধুত্বের কথা শুনেছিলাম। তবে মেসি ও নেইমার এবং মেসি ও সুয়ারেজ এর বন্ধুত্ব সবচেয়ে আলোচিত ফুটবল বিশ্বে। যাইহোক মেসি এবং সুয়ারেজ একই ক্লাবে খেলবে এখন থেকে, এটা জেনে ভীষণ ভালো লাগলো। তাদের এই বন্ধুত্বের সম্পর্ক আজীবন অটুট থাকুক সেই কামনা করছি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই ভাই প্রতিটা মানুষের জীবনে প্রকৃত বন্ধু থাকাটা বেশ জরুরী। হ্যাঁ ভাই মেসি, নেইমার আর সুয়ারেজের বন্ধুত্ব আলোচিত ফুটবল বিশ্বে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64301.72
ETH 1879.43
USDT 1.00
SBD 0.37