স্মৃতি কথা - আমার বিশ্বকাপ দেখা।

in আমার বাংলা ব্লগ18 hours ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি স্মৃতি কথা শেয়ার করবো। যার মূলে রয়েছে ছোটবেলার বিশ্বকাপ ফুটবল দেখা।


pexels-audience-1866738_1280.jpg

Image by Pexels from Pixabay

বিশ্বকাপের আসর শুরু হয়েছে। এই আসর নিয়ে এবার আমার জন্য ষষ্ঠ বিশ্বকাপ আসর। মূলত ২০০৬ সালের জার্মান বিশ্বকাপ দিয়ে আমার বিশ্বকাপ দেখা শুরু হয়।

খুবই ছোট ছিলাম। বড় ভাই, মামা - চাচাদের মধ্যে বিশ্বকাপ নিয়ে উত্তেজনা আমাদেরকে স্পর্শ করে। সেবছর কোন প্রিয় দল বলতে কিছু ছিলোনা। উনারা যে দল করতেন আমরাও সেই দল করতাম।

তখন আমাদের সাদা-কালো টেলিভিশন ছিলো। বিটিভিতে খেলা দেখাতো। তা নিয়েই আমাদের মধ্যে অনেক উত্তেজনা কাজ করত।

এরমধ্যে একটা ম্যাচে দেখলাম একটা দল ছয়টা গোল দিয়েছে। মামা-চাচারা অনেক উত্তেজিত। মানে খুশি। আমিও খুশি। ছয়টা গোল দেয়া তো আর চাট্টিখানি কথা নয়

পরে জানলাম দলটার নাম আর্জেন্টিনা। সেই থেকে দলটার প্রতি ভালোবাসার শুরু। ক্রেসপো, আইমার, রিকুয়েলমে, আয়ালাদের প্রতি ভালোবাসার শুরুটা তখন থেকেই৷ ছোট একটা ছেলেরও প্রেমে পড়েছিলাম। নাম লিওনেল মেসি।

বড় হতে হতে জানলাম দলটা অনেক যুগ ধরে বিশ্বকাপ জেতে না। আমিও একযুগ অপেক্ষা করেছি তাদের বিশ্বকাপ জয় দেখার জন্য। গত বিশ্বকাপে যা পূরণ হয়।

এবার অবশ্য আমি কেবল আর্জেন্টিনার ভক্ত নই। এবার আমি পুরো লাতিন দলগুলোরই ভক্ত। আর্জেন্টিনা হোক বা অন্য কেউ; চাই এবার যেন কোন লাতিন দলের ঘরেই যাক বিশ্বকাপ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.076
BTC 63575.31
ETH 1665.10
USDT 1.00
SBD 0.42