বন্ধুদের সাথে ফুটবল খেলা ||

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আমার পোস্ট রেগুলার পড়েন তারা জানেন যে আমি প্রতিদিন বিকেলে নীলফামারী বড় মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যাই। আজকেও তেমন বন্ধুদের সাথে ফুটবল খেলার জন্য নীলফামারী বড় মাঠে যাই। বন্ধুদের সাথে ফুটবল খেলার মুহূর্তটি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের ভাল লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।

IMG_20230726_181737.jpg

আমি প্রতিদিন বিকেলে বন্ধুদের সাথে ফুটবল খেলার জন্য নীলফামারী বড় মাঠে যাই। আজকেও বিকেলে ফুটবল খেলার জন্য বড় মাঠে যাই। বিকেল পাঁচটায় আমি বাড়ি থেকে রওনা দেই বড় মাঠের উদ্দেশ্যে। প্রায় দশ মিনিটের মাঝে আমি নীলফামারী বড় মাঠে পৌঁছে যাই।

IMG_20230713_175841.jpg

৫ টার পর সবাই বড় মাঠে আসতে থাকে। সাড়ে পাঁচটার আগে আমাদের সব প্লেয়ার চলে আসে। আজ শুক্রবার ছিল তাই আজকে একটু প্লেয়ার বেশি এসেছিল। শুক্রবার করে আমাদের প্লেয়ার একটু বেশি হয়। ফুটবল খেলায় যত বেশি প্লেয়ার তত বেশি মজা। সকল প্লেয়ার চলে আসলে আমরা দুটো দল ভাগ করি প্রতিটি দলে ১৩ টি করে প্লেয়ার হয়। আজকে মাঠটাও বড় করে নিয়েছিলাম, কারণ আজকে প্লেয়ার অনেক বেশি ছিল। ভাগ করার পরেই আমাদের খেলা শুরু হয়ে যায়।

IMG_20230726_180941.jpg

প্রতিটি দল প্রায় সমানভাবে ভাগ করা হয়েছিল। কোন দলই কোন দলের তুলনায় কম ছিল না। প্রতিটি দলে ভালো ভালো স্ট্রাইকার ও ডিফেন্ডার ছিল। খেলাটি খুবই হাড্ডাহাড্ডি হচ্ছিল। কোন দলেই কোন দলকে ছাড় দিচ্ছিল না। প্রতিটি দল প্রায় সমান সংখ্যক অ্যাটাক দিচ্ছিল। দুই দলের গোলকিপার ছিল অনেক ভালো। তাই শত চেষ্টা করেও দুই দলের কোন দলই গোলের দেখা পাচ্ছিল না। একটু পরপরই অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক হচ্ছিল। কোন দলেই কোন দলকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছিল না। কিভাবে ৩০ মিনিট খেলার পর খেলায় বিরতি হয় অর্থাৎ হাফ টাইম।

IMG_20230726_181531.jpg

কিছুক্ষণ পরেই শুরু হয় দ্বিতীয় অর্ধের খেলা।এবার দুই টিমের প্লেয়ার আরো অনেক ভালো খেলছিল । আমি মিডফিল্ডে খেলছিলাম আমাদের টিমের। দলের প্রয়োজনে কখনো ডিফেন্ডার ও কখনো উপরে যেয়ে স্ট্রাইকার এর ভূমিকা পালন করি। আমাদের দল খুব চেষ্টা করছিল একটি গোল দেওয়ার।দ্বিতীয় অর্ধে আমরা তাদের থেকে একটু ফাস্ট খেলি। কিছুক্ষণ পরপরই আমরা তাদের গোলবার অ্যাটাক করছিলাম। তারাও একটার পর একটা কাউন্টার অ্যাটাক করছিল আমাদের। কিন্তু খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে আমাদের স্ট্রাইকার আমার বন্ধু নিয়নকে একটি লং পাস খেলি,এবং সে দুইটি ডিফেন্ডারকে কাটিয়ে খুব সুন্দর ভাবে একটি গোল করে। আমাদের টিমের সবাই সেই গোলটি উদযাপন করে। কিছুক্ষণ পরেই আমাদের ম্যাচ শেষ হয়ে যায়। খেলার ফলাফল ১-০ গোলে আমরা জয়লাভ করি।

IMG_20230726_184224.jpg

আজকের মত এখানেই। এতক্ষণ ধরে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাইকে ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

খেলাধুলা শরীর স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। তাছাড়া পড়া লেখার পাশাপাশি খেলাধুলার ও প্রয়োজনীয়তা রয়েছে। আর বন্ধুবান্ধবদের সাথে ফুটবল খেলার অনুভূতি আসলে অন্যরকম। কারণ বন্ধুবান্ধবের সাথে খেলার মজাটাই আলাদা। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো।

 3 years ago 

আসলে সমবয়সী সবাই মিলে এভাবে বিকেল বেলায় খেলাধুলা করার মধ্যে কিন্তু অন্য রকম আনন্দ রয়েছে। আমাদের বাড়িতে যখন যাই তখন দেখি মাঠের মধ্যে সমবয়সী প্রত্যেকটা ছেলে এরকম ফুটবল এবং ক্রিকেট খেলে। আসলে খেলাধুলাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো শরীর একেবারে ফিট থাকে। আমাদের পড়ালেখা যেমন গুরুত্বপূর্ণ তেমনি খেলাধুলাও করা ভালো। আপনারা ১-০ গোলে জয়ী হয়েছেন এটা জেনে ভালো লাগলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার প্রতিটি পোস্টে এত সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে প্রেরণা দেয়ার জন্য। আপনি ঠিক বলেছেন আসলে সমবয়সী সবাই মিলে এভাবে বিকেল বেলায় খেলাধুলা করার মধ্যে কিন্তু অন্য রকম আনন্দ রয়েছে।

 3 years ago 

আপনার লেখা পোস্টটা পড়ে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল ভাই। ছোটবেলায় এভাবে বন্ধুদের সাথে অনেক বেশি ফুটবল খেলা হত। শুধু ফুটবল না ফুটবলসহ আরো অনেক রকমের খেলা হত আমাদের। আপনারা এক গোল দিয়ে জয়লাভ করেছিলেন এটা জেনে খুশি না হয়ে কি পারা যায়। অনেক বেশি খুশি হলাম। এভাবেই যেন প্রত্যেকটা দিন হাসি আর আনন্দে কাটাতে পারেন এটাই প্রত্যাশা করি।।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি প্রত্যাশা রাখার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে অনেক বেশি ভালো লাগে বরাবরই ফুটবল আমার অনেক বেশি পছন্দের একটি খেলা। আসলে দলের প্রয়োজনে অনেক জায়গাতেই খেলতে হয় আপনিও দেখছি দলের প্রয়োজনে স্ট্রাইকার এবং ডিফেন্ডার সব জায়গাতেই খেলেছেন জেনে খুবই ভালো লাগলো। বিকেলটা আসলে খেলাধুলা করার জন্য উপযুক্ত একটি সময় এ সময় খেলাধুলা করলে মন এবং শরীর দুটোই অনেক বেশি ভালো থাকে এবং সতেজ থাকে বলে আমার বিশ্বাস। বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভকামনা রইলো।

 3 years ago 

ফুটবলের খেলোয়ার্ড 11 জন থাকে। আর আপনারা ১৩ জন করে ফুটবল খেললেন। তবে ফুটবল খেলা আলাদা একটা মজা। অ্যাটাক এবং কাউন্টার এটাক দেখলে দর্শকেরা খুব মজা পায়। যাহোক লাস্ট পর্যন্ত এক গোলে জয়লাভ করেছেন। আর ফুটবল খেলার স্বাস্থ্যের জন্য ভালো যদিও ঝগড়া না হয়। অনেক সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago (edited)

খেলাধুলা খেলা শরীরের জন্য অনেক উপকার। যাক আপনারা এই মাঠে বিকেল বেলা ফুটবল খেলেন। তবে ১১ জনের জায়গাতে আপনারা ১৩ জন করি প্রতি দলে খেলোয়াড় খেললেন। ফুটবল খেলার মধ্যে আমার বড় একটি এক্সিডেন্ট আছে। এই কারণে আমি এখন ফুটবল খেলি না। যাইহোক লাস্ট পর্যন্ত ফুটবল খেলে আপনারা জয় পেয়েছেন। সুন্দর করে ফুটবল খেলার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন খেলাধুলা খেলা শরীরের জন্য অনেক উপকার। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বন্ধুদের সাথে ফুটবল খেলার মজাটাই যেন আলাদা। আর সেটা যদি হয় এমন বর্ষার সময় এবং পড়ন্ত বিকেলে। যখনই কাউকে দেখি এমন ফুটবল খেলাধুলা বিষয়ে পোস্ট করতে খুবই ভালো লাগে এবং মনের মধ্যে যেন ভেসে আসে সেই পুরনো দিনের স্মৃতিগুলো। দারুন ভাবে আমাদের মাঝে এই সুন্দর একটি খেলার মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63135.41
ETH 1874.54
USDT 1.00
SBD 0.37