ফটোগ্রাফি পোস্ট:)- তেলে ভাজা খাবারের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
তেলে ভাজা খাবারের ফটোগ্রাফি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম"
Minimalist Fashion Collage Instagram Post_20240417_194940_0000.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ফটোগ্রাফি পোস্ট:)- তেলে ভাজা খাবারের ফটোগ্রাফি। আমি রমজানে মাসে খাবারের ফটোগ্রাফি গুলো করে রেখেছিলাম। আজকে শেয়ার করতে চলেছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার ঘুরে দেখা যাক।

ফটোগ্রাফি:- ১
IMG_20240417_184047-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • এই খাবারটির নাম হচ্ছে মাছের টিক্কা। মাছ গুলোকে সিদ্ধ করে কাঁটা গুলোকে এর পরে বেশ কিছু উপকরণ ব্যবহার করা হয়। এর পরে চমৎকার ভাবে মাছের টিক্কা তৈরি করা হয়। খেতে ভীষণ মজাদার লাগে।
ফটোগ্রাফি:- ২
IMG20240321165652-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • এই খাবারটির নাম হচ্ছে বিভিন্ন ধরণের শাকের পাকোড়া। বলতে পারেন এই খাবারটি পুষ্টিকর খাবার। গরম গরম পাকোড়া টমেটো সস দিয়ে খেতে ভীষণ মজাদার লাগে।
ফটোগ্রাফি:- ৩
IMG_20240417_184024-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • এই খাবারটির নাম হচ্ছে চিকেন কাবাব। এধরনের খাবার গুলো বেশি খেতে ইচ্ছে করে। তবে অমি মনে করি পরিমাণ মতো খাওয়া উচিত। না হলে আমাদের শরীরের বিভিন্ন ধরণের সমস্যা দেখে দিতে পারে।
ফটোগ্রাফি:- ৪
IMG20240321165650-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • আমার পছন্দের একটি খাবার হচ্ছে মচমচে পেয়াজু। কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে জমিয়ে খাওয়া যায়। খেতে অনেক বেশি মজাদার। প্রতিদিন কম বেশি এই খাবারটি খাওয়া হয়।
ফটোগ্রাফি:- ৫
IMG20240321165656-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • এই খাবারটির নাম হচ্ছে ডিমের চপ। রমজান মাসে প্রতিদিন ইফতারে খাওয়া হয়েছে। খেতে ভীষণ মজা লাগে। মাঝখানে ডিম দেওয়ার কারনে কম বেশি সবাই খেতে পছন্দ করেন।
ফটোগ্রাফি:- ৬
IMG_20240417_183939-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • ছবিতে দেখতে পাচ্ছেন চিকেন টিক্কা। চিকেন টিক্কা আমি আবার পোলাও ভাত দিয়ে খেতে পছন্দ করি। খেতে অনেক বেশি মজাদার লাগে। আমার মতো অনেকেই এই খাবারটি কে পছন্দ করেন। এধরনের খাবার গুলো প্রতি এখন সবার চাহিদা রয়েছে।
ফটোগ্রাফি:- ৭
IMG_20240417_184119-01.jpeg

ডিভাইজ:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

  • এটি হচ্ছে বেগুনী। গরম গরম তেলে ভাজা বেগুনী খেতে বেশ মজা লাগে। এধরনের খাবার গুলো আমি ভীষণ পছন্দ করি। যখন খাই জমিয়ে খাই। পরে তো আবার পেটে গ্যাস হয়ে যায়। এজন্য এখন আর আগের মতো খাই না। যখন খাই একটু পরিমাণ মতো খাওয়ার চেষ্টা করি।

এই ছিলো আমার আজকের আয়োজন। ফটোগ্রাফি পোস্ট:)- তেলে ভাজা খাবারের ফটোগ্রাফি। আমি আমার মতো করে সব গুলো ফটোগ্রাফির বর্ননা সহকারে পোস্ট উপহার দেওয়ার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগফটোগ্রাফি।
ডিভাইজrealme 9
বিষয়তেলে ভাজা খাবারের ফটোগ্রাফি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️

ei_1710348023533-removebg-preview.png

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

যদিও তেলে ভাজা খাবার গুলো খাওয়া এই গরমে স্বাস্থ্যের পক্ষে ভালো না। তারপরও ভাজাপোড়া খাবার আমার কাছে খেতে খুব ভালো লাগে। আপনার ফটোগ্রাফিতে তেলে ভাজা খাবার গুলো দেখে তো খেতে ইচ্ছে করছে। সবগুলো খাবার বেশ লোভনীয় লাগছে। এবং খাবারের ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ভাই সকাল সকাল এই তেলে ভাজা খাবারের ফটোগ্রাফি গুলো দেখে তো লোভ লেগে গেল ।
লোভ সামলানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। আসলে আমরা যতই বলি না কেন তেলে ভাজা খাবার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু আমরা কেউ তেলে ভাজা খাবার দেখলে লোভ সামলাতে পারি না। রমজান মাসে ফটোগ্রাফি করে রেখেছিলেন আজ শেয়ার করলেন অনেক ভালো লাগলো ভাই । প্রত্যেকটি খাবার অনেক লোভনীয় ছিল। ধন্যবাদ ভাই দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু খাবার গুলো লোভনীয় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকে আপনি চমৎকার কিছু তেলে ভাজা খাবারের ফটোগ্রাফি করেছেন৷ দেখে অনেক ভালো লেগেছে আমার কাছে। এইসব খাবার খেলে পেটে অনেক গ্যাস হয়। তাই পরিমান মতো খেতে হবে। আমি এইসব খাবার দেখলে লোভ সামলাতে পারি না। চিকেন টিক্কা ও ডিমের চপ আমার পছন্দের রেসিপি। আপনার প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল, এবং সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছন। ধন্যবাদ আপনাকে ভাইয়া ভালো থাকবেন।

 2 years ago 

তেলে ভাজা খাবার এমনিতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তবে সব সময় সেটা আমার কাছে একেবারেই ভালো লাগেনা। মাঝেমধ্যেই খাবারগুলো খেয়ে থাকি আমি। রমজানের মাসে কিন্তু এই খাবার গুলো বেশি খাওয়া হয়েছে, প্রত্যেকদিনই খাওয়া হয়েছে। আপনি আমার পছন্দের সব ভাজাপোড়া খাবারের ফটোগ্রাফি আজকে শেয়ার করেছেন। দেখেই তো আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছে। মজার মজার খাবার দেখলে লোভ সামলানো যায় না। এই সময়টাতে দেখে আরও বেশি লোভ লেগে গেল। মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

তেলে ভাজা খাবার খেতে আমিও পছন্দ করি। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ইস্ এমন মুচমুছে ভাজা পোড়া দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেলাম। আর ভাজা পোড়া খাবার গুলো দেখে কিন্তু জিভে জ্বলও চলে এসেছে। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া । শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বেশি লোভনীয় সব তেলে ভাজা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। তোমার সুন্দরী রেসিপি দেখে লোভনীয় মনে হল। আমি এমনিতে এগুলা পছন্দ করি তবে কম খায়। গ্যাসের ভয়ে। যাইহোক ভালো লাগলো সুন্দর সুন্দর রেসিপি গুলো দেখে।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন দারুন খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সত্যি খাবারের ফটোগ্রাফি গুলো দেখে জিভে জল চলে আসলো ভাই। তবে তেলেভাজা জিনিস আমার খাওয়া নিষেধ কিন্তু এগুলো আমার বেশ প্রিয়। খেতে না পারলেও চোখে দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এইরকম তেলে ভাজা মুচমুচে মুখরোচক খাবার আমাদের পছন্দের তালিকায় সবসময় শীর্ষেই থাকে। আপনার শেয়ার করা খাবার গুলো বেশ লোভনীয় লাগছে। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। এই ধরনের খাবার গুলো খেয়ে অভ‍্যস্ত আমরা। বেশ ভালো করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64592.00
ETH 1923.19
USDT 1.00
SBD 0.39