চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার মজার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_0349.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চিংড়ি মাছের মজার একটি রেসিপি নিয়ে। চিংড়ি মাছ আমার অনেক পছন্দের। যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভালোই লাগে।আর আজকে চিংড়ি মাছের এই রেসিপিটি করেছি চিচিঙ্গা দিয়ে। চিচিঙ্গাটি ছিল ফ্রোজেন,আর ফ্রোজেন হলেও কিন্তু খেতে দারুন স্বাদের হয়েছিল। আশা করি এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
চিচিঙ্গা৪০০ গ্রাম
চিংড়ি মাছ৩০০ গ্রাম
পিঁয়াজ কুচি২ কাপ
কাঁচা মরিচ৪/৫ টি
ধনেপাতা কুচিহাফ কাপ
লবনস্বাদমত
তেল৪ টেবিল চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
জিরা গুঁড়াহাফ টেবিল চামচ
ধনিয়া গুঁড়াদেড় চা চামচ
কারিপাউডার২ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_0217.jpegIMG_0218.jpeg

প্রথমে পিঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর চিচিঙ্গা গুলোর বরফ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।

IMG_0219.jpegIMG_0220.jpeg

এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পিঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি গলে যাওয়ার জন্য।

IMG_0221.jpegIMG_0222.jpeg

এরপর চিংড়ি মাছ গুলো বেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পিঁয়াজ গলে গেলে সকল গুড়া মসলাগুলো দিয়ে দিয়েছি।

IMG_0223.jpegIMG_0224.jpeg

এরপর মসলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে অল্প আঁচে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি।

IMG_0225.jpegIMG_0226.jpeg

এরপর মসলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে চিচিঙ্গা গুলো দিয়ে দিয়েছি।

IMG_0227.jpegIMG_0228.jpeg

এরপর চিচিঙ্গা ভালোভাবে মসলার মধ্যে মাখিয়ে এক কাপ পানি অ্যাড করে ফুল আঁচে ৬-৭ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_0229.jpegIMG_0230.jpeg

এরপর ৬-৭ মিনিট পর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি।

IMG_0231.jpeg

হয়ে গেল আমার মজাদার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের রেসিপি।

IMG_0232.jpeg

পরিবেশন এর জন্য রেডি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার মজাদার রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিংড়ি মাছ খেতে আমার খুবই ভালো লাগে তাই আপনার তৈরি করা এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

চিচিঙ্গা সবজির সমন্বয়ে আজকে আপনি আমাদের মাঝে চিংড়ি মাছ রান্না করে দেখিয়েছেন আপু। আপনার তৈরি এই মজাদার রেসিপি দেখে আমি মুগ্ধ হলাম। আসলে অনেকটা লোভনীয় রেসিপি হয়েছে। যেখানে খুব সুন্দর ভাবে আপনি রান্নার কার্যক্রমটা পর্যায়ক্রমে তুলে ধরে দেখেছেন। পাশাপাশি প্রয়োজনে উপাদান গুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই পোস্টের মাঝে।

 2 years ago 

চিংড়ি মাছ খেতে যদিও আমার কাছে ভালো লাগে না, তবে চিচিঙ্গা আমার অনেক বেশি ফেভারিট। তাইতো চিচিঙ্গার এই মজাদার রেসিপিটা দেখেই আমার জিভে জল চলে এসেছে। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছেন বলে মনে হচ্ছে এমনিতে খুব মজাদারই হয়েছে। অনেকদিন হয়েছে চিচিঙ্গা খাওয়া হয়না। তাই একটু বেশি লোভ লেগে গিয়েছে আপনার রেসিপিটা দেখে। এই শীতের সময় গরম গরম ভাতের সাথে মজাদার এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালোই লাগবে। আপনার পরিবারের সবাই নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিল এই রেসিপিটা।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার মজার রেসিপি এটা আমার ভীষণ ভালো লাগলো। দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন এবং শীতকালের সময় এই রেসিপিগুলো খেতে ভীষণ ভালোলাগে। আপনি অনেক সুন্দর করে উপকরণগুলি আমাদের মাঝে তুলে ধরেছেন এবং খুবই স্পষ্ট ছিল আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার মজার রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে।এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। আর চিংড়ি মাছ আমার খুবি প্রিয়।তাই আপনার রেসিপি পরিবেশন দেখে খেতে ইচ্ছা করছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চিংড়ি মাছ এবং চিচিঙ্গা দুটোই আমার অনেক বেশি পছন্দের। চিংড়ি মাছ খেতে যেমন আমার কাছে ভালো লাগে, তেমনি চিচিঙ্গা খেতে তো আরো বেশি ভালো লাগে। চিচিঙ্গা এবং চিংড়ি মাছ একসাথে রান্না করা এভাবে কখনো খাওয়া হয় নি আমার। অনেক সুস্বাদু হয়েছে বুঝতেই পারতেছি এই রেসিপিটা। গরম গরম ভাতের সাথে কিন্তু এই শীতের সময় মজাদার রেসিপিটা খেতে সবথেকে বেশি ভালো লাগবে আপু। আপনার রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে।

 2 years ago 

যে কোন সব্জি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে মজা লাগে। আপনার চিংড়ি দিয়ে চিচিঙ্গার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে মজাই হবে। বেশ লাগছে দেখতে রেসিপির রংটি। রংটি দেখেই বোঝা যাচ্ছে মজা হয়েছিল।মজাদার সব্জি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ্! বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। চিংড়ি মাছ এবং চিচিঙ্গার কম্বিনেশনটা দারুণ লাগে আমার কাছে। এই রেসিপিটা আমাদের বাসায় প্রায়ই খাওয়া হয়ে থাকে। তবে এটা ঠিক চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেনো,খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার রেসিপির কালারটা চমৎকার এসেছে আপু। ফ্রোজেন সবজি খেতে মোটামুটি বেশ ভালোই লাগে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যেকোনো সময় যেকোনো ফ্রোজেন সবজি পাওয়া যায়। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনার মতো আমিও চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করি। চিংড়ি মাছ দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনি ফ্রোজেন চিচিঙ্গা দিয়ে খুব সুন্দর ভাবে মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপির কালার খুব সুন্দর এসেছে আর বুঝতে পারছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা লোভনীয় হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করে খেতে ভীষণ মজার হয়। এটা ঠিকই বলেছেন চিংড়ি মাছ দিয়ে যা কিছু রান্না করা হোক না কেন খেতে কিন্তু খুব মজা হয়।আপু আপনার মতো করে আমিও এভাবে রান্না করি।রেসিপিটি ভীষণ ভালো লাগলো দেখতে পেয়ে।ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60727.29
ETH 1556.40
USDT 1.00
SBD 0.47