Sia cafe- তে একদিন

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে Sia cafe- এর ফুড রিভিউ শেয়ার করলাম। আশা করি সকলের ভালো লাগবে।


প্রত্যেকদিন বিকেল বেলা করেই আমাদের ঘুরতে বেরোনো হয় ।তেমনভাবেই একেক দিন একেকটা জায়গায় আমরা চা খাওয়ার জন্যই বেরোই ।সেভাবেই নতুন নতুন অনেক দোকান আমাদের ঘোরা হয়ে যায়।

WhatsApp Image 2024-04-19 at 00.53.20 (5).jpeg

WhatsApp Image 2024-04-19 at 00.53.19.jpeg


আমরা গিয়েছিলাম মধ্যমগ্রামের একটি ক্যাফেতে। হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যেতে এই দোকানটি আমাদের চোখে পড়ে। আর সেই ভাবেই সেখানে চা খেতে যাওয়া।

WhatsApp Image 2024-04-19 at 00.53.20.jpeg

WhatsApp Image 2024-04-19 at 00.53.20 (3).jpeg

WhatsApp Image 2024-04-19 at 00.53.20 (6).jpeg

নতুন দোকানে যাওয়ার সাথে সাথে আমাদের দোকানের ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছিল ।তার সাথে বসার জায়গাতেও এমনকি অনেকটা ভিড়ও ছিল। সেখান থেকে বুঝলাম এ দোকানটা খুব চলতি দোকান।তাড়াতাড়ি মেনু কার্ড দেখে আমরা চিকেন নাগেটস এবং লেমনআইসড টি অর্ডার করলাম। এই গরমের সময় আইসড টি খেতে আমার খুব ভালো লাগে। তাই এখন চা খেতে গেলেই আইসড টি খাই।তার সাথে অনিয়ন রিংস অর্ডার করলাম এবং ব্ল্যাক্সের জন্য মাসালা টি অর্ডার করলাম। বেশ তাড়াতাড়ি আমাদের খাবার চলে এসেছিল।

WhatsApp Image 2024-04-19 at 00.53.20 (2).jpeg

WhatsApp Image 2024-04-19 at 00.54.29.jpeg


অনিয়ন রিংস যেহেতু আমার প্রথমবার ট্রাই করা তাই আমার কাছে খুব ভালো লেগেছিল। কোয়ান্টিটি অনুযায়ী আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছিল। তাছাড়াও চায়েরও খুব টেস্ট ছিল। সব মিলিয়ে বুঝলাম এখানে খাবারের টেস্ট মোটামুটি ভালো এবং আমাদের প্রায় এখানে আসা যেতে পারে।

WhatsApp Image 2024-04-19 at 00.53.20 (1).jpeg



যদি আমাদের এই ক্যাফেটিকে রেটিং দিতে বলা হয় তাহলে আমি ১০/৮.৬ দেবো । কারণ খাবারের টেস্ট হলেও কোয়ান্টিটি আমার কাছে একটু কম মনে হয়েছিল। তার সাথে দাম খুব বেশি মনে হয়েছিল । তবুও মনে হয় খাবার যদি ভালো হয় তাহলে দাম খুব একটা ম্যাটার করে না।




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 2 years ago 

দিদি নতুন একটি ক্যাফেতে গিয়ে দারুন একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করলেন। এই গরমে আইসড টি সত্যিই অনেক ভালো লাগে। অনিয়ন রিংস মাত্র পাঁটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রেস্টুরেন্ট এর ডেকোরেশন সুন্দর। তাই হয়তো খাবারের দাম একটু বেশি রাখছে। ধন্যবাদ।

 2 years ago 

প্রতিদিন বিকেলে ঘুরতে বের হওয়ার ব‍্যাপার টা বেশ সুন্দর। সময় টা বেশ ভালো কেটে যায়। তবে একটা ঝামেলায় পড়তে হয় কোথায় যাব এটা নিয়ে। গরমের সময় ঠান্ডা জিনিস একটু বেশিই আকৃষ্ট করে আমাদের। তেমনই এই লেমন আইস টি। চিকেন নাগেটস টা দেখে বেশ ভালো মনে হচ্ছে। আপনার রিভিউ টাও ভালো ছিল। তবে দামের তুলনায় কোয়ান্টিটি টা কম ছিল। এটা অনাকাঙ্খিত ছিল।

 2 years ago 

এটা সত্য রেস্টুরেন্টটির ভিতরের ডেকোরেশন আসলেই দৃষ্টিনন্দন। খাবারের ছবিগুলোও বেশ লোভনীয় লাগছিল। সময়টা যে আপনাদের দুজনের বেশ ভালই কেটেছে , তা কিন্তু দিদিভাই বোঝাই যাচ্ছে।

শুভেচ্ছা রইল আপনাদের দুজনের জন্য।

 2 years ago 

কোথাও খেতে গেলে মাঝে মাঝে খাবারের তুলনায় দাম অনেকটাই বেশি মনে হয়। তবে যাই হোক খাবার যেহেতু টেস্টি ছিল তাই দাম বেশি হলেও সমস্যা নেই। দিদি আপনি প্রত্যেক দিন ছোট দাদার সাথে বিকেল বেলায় ঘুরতে বের হন জেনে ভালো লাগলো। আপনাদের জীবন আরো বেশি সুন্দর হোক এবং সুখের হোক এই প্রত্যাশাই করি দিদি।

 2 years ago 

ক্যাফের ভিতরের ডেকোরেশন টা আমার কাছেও ভালো লেগেছে দিদি। চলতি দোকানগুলোতে মানুষের একটু ভীড় বেশি থাকে। তবে গরমের মাঝে আইসড টি বেটার আমি ক
মনে করি। ব্ল্যাকস দাদাকে সাথে নিয়ে বিকালের সময়টা ক্যাফেতে উপভোগই করেছেন আশা করি দিদি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে মুহূর্তটা ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

এরকম রেস্টুরেন্টের খাবারের দাম একটু বেশিই নেয় দিদি। তারপরও খাবারগুলো টেস্টি ছিল এটা জেনে অনেক ভালো লাগল। সময়টা অনেক চমৎকারভাবে অতিবাহিত করেছেন দিদি।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

নতুন নতুন ক্যাফেতে যেতে খুব ভালো লাগে। কারণ নতুন নতুন খাবার ট্রাই করার সুযোগ হয়। যাইহোক এই গরমে আইসড টি আমারও খুব ভালো লাগে। চিকেন নাগেটস এবং অনিয়ন রিংস দেখেই তো খেতে ইচ্ছে করছে। ঠিক বলেছেন বৌদি, খাবারের মান ভালো হলে দাম কোনো ব্যাপার না। সবমিলিয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন আপনারা। যাইহোক এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি আপনার এই কথাটির সাথে আমি সহমত পোষণ করছি যে, খাবার যদি ভালো হয় তাহলে দাম খুব একটা ম্যাটার করে না। তারপরেও আপনি খুব চমৎকার করে মূল্যায়ন করেছেন। যেমন- ক্যাফেটিকে রেটিং দিয়েছেন ১০/৮.৬। আসলে আমরা সহজে এভাবে অনেকেই রেটিং করতে পারিনা। অনেক অনেক শুভকামনা আপনার জন্য প্রিয় দিদি।

 2 years ago 

খাবারের কোয়ালিটির সাথে সাথে খাবারের কোয়ান্টিটিও ঠিক হওয়াটা দরকার । আমাদের মধ্যমগ্রামের এই ক্যাফেতে আমিও কয়েকবার গেছি দিদি। এই ক্যাফের ভেতরের পরিবেশটা আমার কাছেও অনেক ভালো লাগে। যাইহোক, তোমাদের খাওয়া খাবারগুলো বেশ লোভনীয় লাগছে দিদি। যদিও আমার প্রত্যেকদিন বিকেলে বের হওয়ার সুযোগ হয় না, তাও মাঝেমধ্যে আমি রেস্টুরেন্টে যাই খেতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38