ফুড ফোটোগ্রাফি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় খাবারের ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।
আজকে আবারও আপনাদের সঙ্গে ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।নতুন নতুন খাবার খেতে বা নতুন নতুন খাবার টেস্ট করতে সকলের খুব ভালো লাগে ।আর বাঙালি হচ্ছে খুবই খাদ্য রসিক। আমাদের বাঙ্গালীদের বইমেলা বা শিল্প মেলা বা অন্যান্য মেলার থেকে খাবার স্টলে সবচেয়ে বেশি ভিড় থাকে। সত্যি বলতে শীতকালে যেসকল মেলাগুলো হয় সব মেলাগুলোর থেকে খাদ্য মেলাতে লোকে ভিড় বেশি জমায় ।তাই জন্য দিন যত দিন যাচ্ছে কলকাতার নানান জায়গায় এই খাদ্য মেলার গুরুত্ব তত বেশি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আজকে সেই নতুন নতুন খাবার যা আমার কাছে এক কথায় খুবই ভালো লেগেছে। সেই ছবিগুলি আপনি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে ।
হ্যাংলা থেরিয়ামের স্পেশাল মটন বিরিয়ানি
ছবি দেখেই বোঝা যাচ্ছে যে বিরিয়ানি। এই বিরিয়ানি হলো হ্যাংলা থেরিয়ামের স্পেশাল মটন বিরিয়ানি ।এই বিরিয়ানির বিশেষত্ব এই বিরিয়ানি দেখলে বোঝা যাচ্ছে যে পরিমাণে অনেকটা, তাছাড়াও অনেকটা খেলেও বোঝা যাবে না যে অনেকটা খাওয়া হয়েছে কারণ ভীষণ হালকা আর আমার কাছে আর্সেলানের বিরিয়ানির পরে যদি কোনো বিরিয়ানি ভালো লেগে থাকে তাহলে এই হ্যাংলা থেরিয়ামের বিরিয়ানি খুব ভালো লেগেছিল।
চিকেন স্যালাড
এটি হলো চিকেন স্যালাড। আমাদের এখানে সাবওয়ে বলে স্যান্ডউইচ, বার্গারের স্পেশাল দোকান রয়েছে । সেখানে গিয়েই চিকেন স্যালাড অর্ডার করেছিলাম। এর মধ্যে অনেক রকম সবজি দিয়ে মিশিয়ে চিকেন দেওয়া হয়েছিল । খেতে দারুন টেস্ট এবং পরিমাণেও অনেকটা।
চিকেন কোরিয়েন্ডার স্যুপ
এটি হলো চিকেন কোরিয়েন্ডার স্যুপ। আমাদের এখানে বেঙ্গল ধাবা বলে একটি ধাবা রয়েছে ।যেখানে চিকেন করিয়েন্ডার স্যুপ জাস্ট দারুন খেতে। আমার তো মাঝে মাঝেই এই স্যুপ খাওয়ার জন্য মন চায় ।
চিকেন chizza
এটি হল kfc র চিকেন chizza।যারা চিকেন খেতে ভালোবাসে তাদের কাছে এই খাবারটি খুবই ভালো লাগবে। আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল। এটি একটি কেএফসি নতুন একটি আইটেম ছিল।
চিকেন বাটার মাসালা
এটি হলো চিকেন বাটার মাসালা । এটি কারিমস রেষ্টুরেন্টের স্পেশাল চিকেন বাটার মশালা ।দেখতে যেমন দারুন লাগছে খেতেও দারুন ছিল।
বড়া পাও
এটি হলো বড়া পাও। এই খাবারটি মারাঠি স্ট্রিট ফুড এর মধ্যে ভীষণ স্পেশাল একটি ফুড।বড়া পাও খেতে দারুন টেস্ট। এটি ভেজ আইটেমের মধ্যে পড়ে। আমাদের বাড়ির সামনে একটি ক্যাফে আছে যেখানে গেলেই আমি এই বড়া পাও খাবারটা প্রায়ই অর্ডার করে থাকি।
কুলফি আইসক্রিম
এই হল পারবে বার্বি কিউনেশনের স্পেশাল কুলফি আইসক্রিম । বারবিকিউ নেশনের গেলেই ডেজার্ট হিসাবে সবশেষে এই পাঁচ ধরনের কুলফি আইসক্রিম দেয়। তার মধ্যে পান আইসক্রিম আমার কাছে ভীষণ ভালো লাগে।
| ডিভাইস | redmi note9 |
|---|---|
| লোকেশন | (কলকাতা ) |
| ক্রেডিট | @swagata21 |
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

ঠিক বলেছেন দিদি, আমরা বাঙালিরা প্রতিনিয়ত নতুন নতুন খাবার এবং মসলাজাতীয় খাবার খেতে বেশি পছন্দ করি। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিলো দিদি। এছাড়াও চিকেন স্যালাড দেখে জিভে জল চলে আসলো, ধন্যবাদ আপনাকে দিদি।
দিদি সকাল সকাল এমন খাবারের ফটোগ্রাফি দেখলে কার ভালো লাগে।আপনার প্রতিটি খাবার লোভনীয় ছিল। বিশেষ করে কুলফি আইসক্রিম ও চিকেন স্যালাড।প্রতিটি খাবারের বর্ণনাগুলো চমৎকার ছিল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দিদি ফুড ফটোগ্রাফি শেয়ার করতে দেখলে জিভে জল চলে আসে।এতো এতো মজার খাবারের ফটোগ্রাফি করতে আছে নাকি।😂সকাল সকাল মজার সব খাবারের ফটোগ্রাফি দেখে ক্ষুধা পেয়ে গেলো। আপনি সবগুলো ফটোগ্রাফির বিবরন তুলে ধরেছেন এজন্য আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।
আপু আপনার ফুড ফটোগ্রাফির পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। খুবই সুস্বাদু এবং চমৎকার খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। এই প্রচন্ড গরমের মধ্যে কুলফি আইসক্রিম এর ফটোগ্রাফিটি দেখেই আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। বিভিন্ন খাবারের দারুন একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নতুন নতুন খাবারের স্বাদ নিতে আমার কাছে খুব ভালো লাগে।।
আপনার শেয়ার করা খাবারের ফটোগ্রাফি গুলা দেখেই জিভে জল চলে আসলো মনে হচ্ছে সবগুলো খেতে পারলে ভালো হতো।।
বিশেষ করে মটন বিরিয়ানি এবং চিকেন 😋😋😋😋
দিদি আমার কিন্তু ফুড ফটোগ্রাফি দেখতে বেশ ভালোই লাগে আর বেশী বেশী লোভ লাগে। বলেন তো দিদি এত এত লোভনীয় ফুড ফটোগ্রাফি দেখলে কি আর জিভে জল ঠেবানো যায়? আমি তো হ্যাংলা থেরিয়ামের স্পেশাল মটন বিরিয়ানি দেখেই থো। আর অন্যান্য খাবারের কথা না হয় নাই বা বললাম। তবে আইসক্রিমও কিন্তু বেশ খেতে মনে চাচ্ছে। জাস্ট অসাধারন দিদি।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ফুড ফোটোগ্রাফি। আপনার প্রত্যেকটি ফুড ফটোগ্রাফি দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে জিভে জল চলে এসেছে। আমিও চিকেন খেতে বেশি পছন্দ করি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
দিদি ভাই এটা ঠিক বলেছেন বাঙালি মানেই যেন ভজন বিলাশি ৷ তবে এসব ফুট দেখা তো দুরের কথা নামও শুনি নি ৷ আজ আপনার ব্লগে অনেক ফুট খাবারের ফটোগ্রাফি দেখলাম ৷ যা দেখতে যেমন সুন্দর খেতেও মনে হয় অনেক সুস্বাদু ৷ যা হোক ভালো লাগলো খাবার গুলো অনেক লোভনীয় ছিল ৷
দিদি আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুব দারুণ লেগেছে তার মধ্যে সবথেকে চিকেন স্যালাড ও মটন বিরিয়ানি সব থেকে বেশি ভালো লেগেছে কারণ এই দুটি আমি খুব ভালো খেয়ে থাকি। সত্যি কথা বলতে মটন বিরিয়ানি ফটোগ্রাফি দেখে আমার জিভে জল চলে এসেছে। প্রত্যেকটি খাবারের বর্ণনা আপনি খুব ভালোভাবেই দিয়েছেন। বিভিন্ন ধরনের খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
আপু, ফুড ফটোগ্রাফি মানেই লোভনীয় খাবারের সমারহ। আর এই লোভনীয় খাবার গুলো দেখলেই লোভ লেগে যায়। বিশেষ করে মটন বিরিয়ানি ও কুলফি আইসক্রিম আমার কাছেও ভীষণ পছন্দের। আর এই পছন্দের খাবারের ফটোগ্রাফি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।