ফুড ফোটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় খাবারের ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।



আজকে আবারও আপনাদের সঙ্গে ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম।নতুন নতুন খাবার খেতে বা নতুন নতুন খাবার টেস্ট করতে সকলের খুব ভালো লাগে ।আর বাঙালি হচ্ছে খুবই খাদ্য রসিক। আমাদের বাঙ্গালীদের বইমেলা বা শিল্প মেলা বা অন্যান্য মেলার থেকে খাবার স্টলে সবচেয়ে বেশি ভিড় থাকে। সত্যি বলতে শীতকালে যেসকল মেলাগুলো হয় সব মেলাগুলোর থেকে খাদ্য মেলাতে লোকে ভিড় বেশি জমায় ।তাই জন্য দিন যত দিন যাচ্ছে কলকাতার নানান জায়গায় এই খাদ্য মেলার গুরুত্ব তত বেশি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আজকে সেই নতুন নতুন খাবার যা আমার কাছে এক কথায় খুবই ভালো লেগেছে। সেই ছবিগুলি আপনি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে ।
গতকাল বিকেলে কিছু কেনাকাটি করতে বাইরে বেরিয়ে ছিলাম। যেহেতু এখন বর্ষার সময় প্রায় প্রায় বৃষ্টি পড়ছে তাই যখনই বের হতে চাইছি তখন আর বেরোনো হচ্ছে না। তাই বেরোতে বেরোতে অনেকটা সন্ধ্যে হয়ে গেছিল। কলেজস্ট্রিট এর কাছাকাছি কিছু কাজ ছিল তাই সেগুলো করে ফেরার পথে হাতিবাগানের বাগিচা নামে রেস্টুরেন্টে ঢুকেছিলাম । এবং সেখানে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম ।এই রেস্টুরেন্টের প্রত্যেকটি খাবারে খুব ভালো ।


আলোকচিত্র: ১

WhatsApp Image 2023-07-16 at 6.54.11 PM.jpeg

ফ্রাইড রাইস
ফ্রাইড রাইস হল আমার খুব প্রিয় একটি খাবার। চাইনিজ কোনো খাবার খেতে গেলেই আমার ফ্রাইড রাইসের কথা আগে মনে পড়ে। আর এই রেস্টুরেন্টটিতে খুব সুন্দর ভাবে ফ্রাইড রাইস তৈরি করে ।এবং টেস্টও খুব ভালো। আমরা ভেজ ফ্রাইড রাইস নিয়েছিলাম। কিন্তু ভীষণ ভালো লেগেছিল।


আলোকচিত্র: ২

WhatsApp Image 2023-07-16 at 6.54.10 PM.jpeg

চিলি পনির
পনির খেতে সবাই খুব পছন্দ করে। আর নিরামিষ খাবারের মধ্যে পনির কিন্তু খুব জনপ্রিয় বলা চলে ।আর এখানে যে পনির গুলো দেওয়া হয়েছিল খুব বড় বড় পিস ছিল ।তার সাথে খেতেও টেস্ট ছিল।


আলোকচিত্র: ৩

WhatsApp Image 2023-07-16 at 6.54.11 PM (2).jpeg

Manchow স্যুপ
প্রথমেই আমরা চিকেন ম্যানচাউ সুপ অর্ডার করেছিলাম। এই স্যুপ কিন্তু দারুন টেস্টি হয় ।আর আলাদা করে চাউ দিয়ে রাখে যেটা ছাড়া এই স্যুপ খাওয়া যায় ।আবার দিয়ে খেলে খুব ভালো লাগে।


আলোকচিত্র: ৪

WhatsApp Image 2023-07-16 at 6.54.10 PM (1).jpeg

চিকেন টেংরি কাবাব
চিকেন তান্দুরি আমরা প্রায়ই খাই। কিন্তু আমার কাছে চিকেন তান্দুরির থেকে চিকেন টেংরি কাবাব ভীষণ ভালো লাগে। আর এখানেও যে চিকেন টেংরি কাবাব দিয়েছিল দারুন টেস্টি ছিল।


আলোকচিত্র: ৫

WhatsApp Image 2023-07-16 at 6.54.11 PM (1).jpeg

চিলি চিকেন
চিলি চিকেন মনে হয় কমবেশি অনেকেই পছন্দ করে। আর ফ্রাইড রাইস নিলে তার সাথে একমাত্র চিলি চিকেন খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। তাই আমরা অর্ডার করেছিলাম। এই চিলি চিকেনও খেতে খুব ভালো ছিল।


ডিভাইসVivo v23
লোকেশন(কলকাতা )
ক্রেডিট@swagata21

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 3 years ago 

কেনাকাটা করতে গিয়ে আবার রেস্টুরেন্টেও গেলেন।খুব সুন্দর সুন্দর খাবার নিলেন।সবগুলো খাবার দেখতে ভীষণ ইয়াম্মি লাগছে।খেতে নাকি ভালো ছিল দিদি।খুব মজা করে খেয়েছেন আশাকরি।সুন্দর মুহূর্ত গুলো ও কাটলো।ধন্যবাদ দিদি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

আহ! এতো স্বাদের খাবারের দৃশ্য, জিবের নিয়ন্ত্রন সত্যি দুঃসাধ্য, হি হি হি।
ফ্রাইড রাইস সত্যি দারুণ কিছু আমার কাছে, বেশ খাই আমি এবং বাড়িতেও নিয়মিত রান্না করা হয়। হ্যা, এটা কিন্তু সত্য চিকেন তান্দুরির বেশ ভক্ত আমরা সবাই। ধন্যবাদ

 3 years ago 

আশা করি দিদি ভালো আছেন? আজ আপনি বেশ চমৎকার কিছু ফুড ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এতো চমৎকার খাবারের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। চিকেন টেংরি কাবাব দেখে তো খেতে খুব ইচ্ছে করতেছে। ফ্রাইড রাইস খাবার অনুভূতি সত্যি বেশ দুর্দান্ত দিদি। আসলে চিলি চিকেন দেখে না খেয়ে থাকা যায় না। এত চমৎকার ফুড ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই । ভালো থাকবেন দিদি।

 3 years ago 

প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দিদি, বিশেষ করে যে চিকেন টেংরি কাবাব দেখলেন, অনেকটাই ভালো লাগছিল এবং খেতে ইচ্ছা করছিল। একদিন অবশ্যই আপনাদের সেখানে দাওয়াত নেব।

 3 years ago 

দিদিভাই, এই মাঝরাতে দুটো চিকেন টেংরি কাবাব পেলে অনায়াসে চেটেপুটে খেয়ে ফেলতাম। বেশ লোভনীয় ছিল বাগিচা রেস্টুরেন্টের খাবারগুলো।

 3 years ago 

হাতি বাগানের বাগিচা রেস্টুরেন্টের খাবারগুলো এক কথায় অসাধারণ ছিল। এত সুন্দর সুন্দর ফুল ফটোগ্রাফি গুলো দেখে জিভে জল চলে এসে গেল। কিছু খাবার পরিচিত এবং নতুন কিছু খাবার সম্পর্কেও জানা হলো। তবে প্রত্যেকটি ফুড ফটোগ্রাফি দেখতে অনেক ইয়াম্মি লেগেছে। খেতেও মনে হয় অনেক মজাদার ছিল। অনেক ধন্যবাদ দিদি ফুড ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ঘুম থেকে উঠেই সকাল সকাল এতো মজাদার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে তো লোভ সামলাতে পারছি না দিদি। ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে প্রতিটি খাবার খুবই ইয়াম্মি লেগেছে খেতে। তন্দুরি চিকেন আমার খুব পছন্দ। বিকেলের নাস্তায় চিকেন টেংরি কাবাব পেলে তো আর কোনো কথাই নেই। যাইহোক দারুণ উপভোগ করলাম প্রতিটি ফটোগ্রাফি। ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

একদম ঠিক বলেছেন দিদি বাঙালি হলো খাদ্য রসিক।আর এমন সব খাবার খেতে তো কার কাছে ভালো না লাগে।আজকে খাবারের দারুণ সব ফটোগ্রাফি করেছেন দেখে মুগ্ধ আর অনেক লোভনীয়। খেতে ভিষণ ইচ্ছে করছে। অনেক ধন্যবাদ দিদি এতো সুন্দর ফটোগ্রাফি দেখে।

 3 years ago 

প্রত্যেকটা খাবার খুবই লোভনীয় ছিল। ফটোগ্রাফির মধ্যে খাবারের মূল কালারটা ফুটে উঠেছে। ফ্রাইড রাইসটা আমার কাছে বেশি লোভনীয় মনে হয়েছে। ধন্যবাদ দিদি।

 3 years ago 

বাঙালি মানেই খাদ্য রসিক এটা অস্বীকার করা যাবে না।ফুড ফটোগ্রাফিগুলি দেখলেই লোভ লেগে যায়।দিদি আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই লোভনীয় ও সুস্পষ্ট।আমার কাছে ফ্রাইড রাইস ও পনিরের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে।পনিরের পিচটি দেখতে একদম স্যান্ডউইচের মতো।☺️☺️যাইহোক হাতিবাগানের বাগিচা রেস্টুরেন্ট এর নামটি খুবই সুন্দর।দারুণ একটি মুহূর্ত উপভোগ করেছিলেন আশা করি, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66541.69
ETH 1925.99
USDT 1.00
SBD 0.38