"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। আমি রান্না করতে খুব পছন্দ করি। তাই আমার বাংলা ব্লগে আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।
আমার আজকের রেসিপি হচ্ছে ধুন্দুল দিয়ে মৃগেল মাছের মজাদার রেসিপি। এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যায়। আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। মাছ কম বেশি সবাই খুব পছন্দ করে। আর এই মাছ দিয়ে যেকোনো রকম সবজি খেতে আমার খুবই ভালো লাগে। মৃগেল মাছ বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। রুই মাছ দিয়ে ধুন্দুলের এই তরকারিটি খেতে খুবই সুস্বাদু। আমার খুবই পছন্দের একটি তরকারি। আজকে আমি আমার রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে আসলেই খুব সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

- মৃগেল মাছ
- ধুন্দুল
- আলু
- টমেটো
- পেঁয়াজ
- কাঁচামরিচ
- রসুন বাটা
- হলুদের গুঁড়া
- মরিচের গুঁড়া
- জিরা গুড়া
- লবণ
- তেল
- প্রথমে আমি চুলায় একটা কড়াই বসালাম। তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণমতো তেল দিয়ে দিলাম।তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর মাছের মধ্যে পরিমাণমতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভাল করে মেখে নিলাম।

- তারপর তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপর ভালো করে লাল লাল করে ভেজে নিলাম।

- এরপর আমি চুলায় আরেকটি পাতিল বসালাম। তারপর এরমধ্যে পরিমাণমতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম।

- এরপর পেঁয়াজ মরিচ গুলো ভাজা হয়ে গেলে এরমধ্যে পরিমাণমতো রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে দিলাম। তারপর আমি মসলাটা নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম।এরপর মসলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা বলক আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলম।

- এরপর পানিটা বলক আসলে এর মধ্যে কেটে রাখা সবজি গুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

- তারপর ফ্রিজে রাখা টমেটো গুলো পেস্ট করে নিলাম।

- কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে এরমধ্যে পেস্ট করা টমেটো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম।

- কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা হওয়া পর্যন্ত চুলায় রেখে দিলাম।

- **কিছুক্ষণ পর দেখলাম তরকারিটা হয়ে গেছে তারপর চুলা বন্ধ করে চুলে থেকে নামিয়ে। দেখুন এভাবে খুব সহজে তৈরি হয়ে গেল ধুন্দুল দিয়ে মৃগেল মাছের মজাদার রেসিপি।
- এরপর আমি একটি বাটিতে ঢেলে সুন্দর করে গরম গরম পরিবেশন করলাম। এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে।
আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ধুন্দুল দিয়ে মৃগেল মাছের মজাদার রেসিপি। এমনিতেই মাছ দিয়ে যেকোন সবজি রান্না করলে খেতে বেশ সুস্বাদু লাগে। আপনার রেসিপি তৈরি দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
উৎসাহ মূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপু আপনার মত আমারও মাছের সাথে বিভিন্ন রকমের সবজি খেতে বেশ ভালো লাগে। ধুন্দল দিয়ে মৃগেল মাছের রেসিপিটি খুবই সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। রেসিপিটি দেখে তো আমার খেতে ইচ্ছা করছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মূল্যবান মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধুন্দল আমার খুবই পছন্দের একটি সবজি।ধুন্দল ভাজি বেশিরভাগ সময় খেয়ে থাকি,মাঝে মাঝে ভর্তা বা সবজির মধ্যে দিয়ে খাই।কিন্তু কখনো মাছ দিয়ে ঝোল রান্না করে খাইনি।আপু আপনার রেসিপি টি দেখে খুবই লোভনীয় লাগছে দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে।অসাধারণ একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
Twitter link
https://twitter.com/Shifa96616076/status/1669786402660454400
আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি প্রতিদিন খাবারের সাথে একবার হলেও মাছ খেয়ে থাকি।।
আপনি মাছের মজার একটি রেসিপি প্রস্তুত করেছেন।
দেখেই লোভ হচ্ছে নিশ্চয়ই খুব মজা হবে।।
গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
ধুন্দল সবজি দিয়ে মৃগেল মাছের রেসিপি বেশ মজার হয়েছে আশাকরি। আপনার রেসিপিটি খুব লোভনীয় হয়েছে আপু।আমি কখনও ধুন্দল দিয়ে মাছ রান্না করিনি।আপনার রেসিপি দেখে শিখে নিলাম। অনেক ধন্যবাদ মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।
চমৎকার একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপু অনেক দিন হয়ে গেল ধুন্দল খাওয়া হয়নি।ধুন্দল ভাজি করে খেতে খুবই ভালো লাগে। তবে আপনি মৃগেল মাছ দিয়ে ধুন্দর রান্না করেছেন দেখেই বোঝা যাচ্ছে রান্নাটি কতটা সুস্বাদু হয়েছে। তবে একটা কথা আপু ধুন্দল কিন্তু রস জাতীয় তরকারি। যা আমার খেতে খুবই ভালো লাগে।
মূল্যবান মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল
ধুন্দল দিয়ে যেকোনো মাছের রেসিপি আমার কাছে বেশ ভালো লাগে । আর আজকে আপনি মৃগেল মাছের রেসিপি করেছেন দেখে তো বেশ সুস্বাদু মনে হচ্ছে । খেতে নিশ্চয়ই বেশ মজার হয়েছে । মাছগুলো ভেজে নেওয়ার কারণে খেতে মনে হয় আরো বেশ ভালো লাগবে । ধন্যবাদ আপনাকে ।
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
জ্বী আপু আপনি ঠিক বলেছেন আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি তাই মাছের যে কোন রেসিপি আমাদের কাছে খুবই ভালো লাগে। আপনি ধুন্দুল দিয়ে খুব সুন্দর করে রেসিপি শেয়ার করেছেন। মনে হচ্ছে তরকারিটা খুব সুস্বাদু হয়েছে। আপনাকে ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।