আমার বাংলা ব্লগে আমার রেসিপি ||পাঙ্গাস মাছ দিয়ে শিমের বিচির মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। আমি রান্না করতে খুব পছন্দ করি। তাই আমার বাংলা ব্লগে আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।

আমার আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে শিমের বিচির মজাদার রেসিপ। খুব সহজে রেসিপিটি তৈরি করা যায়। শিমের বিচি খেতে আমার খুব ভালোলাগে। শিমের বিচির এই তরকারিটি খেতে খুবই সুস্বাদু। আমার খুবই পছন্দের একটি তরকারি। আজকে আমি আমার রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে আসলেই খুব সুস্বাদু ও মজাদার। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।


20230307_151701.jpg

20230307_151650.jpg


প্রয়োজনীয় উপকরন সমূহ:

  • পাঙ্গাস মাছ
  • শিমের বিচি
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • রসুন বাটা
  • হলুদের গুঁড়া
  • মরিচের গুঁড়া
  • জিরা গুড়া
  • লবণ
  • তেল

20230307_140114.jpg20220915_134757.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি শিমের বিচি গুলো একটি বাটিতে নিয়ে তারপর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর শিমের বিচি গুলো উপরের খোসা পরিষ্কার করে নিলাম। তারপর শিমের বিচি গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম।

1678967784400.jpg


ধাপ - ২

  • তারপর চুলায় একটা কড়াই বসালাম। তারপর কড়াই এর মধ্যে পরিমাণমতো তেল দিয়ে দিলাম।তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর মাছের মধ্যে পরিমাণমতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিলাম। তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে মাছ গুলো আস্তে আস্তে দিয়ে দিলাম।

1678969587910.jpg


ধাপ - ৩

  • এরপর মাছগুলো উল্টেপাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর মাছগুলো চুলা থেকে নামিয়ে নিলাম।

1678969685927.jpg


ধাপ -৪

  • এরপর আমি চুলায় আরেকটি পাতিল বসালাম। তারপর এরমধ্যে পরিমাণমতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম।

1678969732909.jpg


ধাপ - ৫

  • পেঁয়াজ মরিচ গুলো ভাজা হয়ে গেলে এরমধ্যে পরিমাণমতো রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে দিলাম। তারপর আমি মসলাটা নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম।এরপর মসলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম তারপর পানিটা বলক আসার জন্য অপেক্ষা করলাম।

1678993976334.jpg


ধাপ - ৬

  • কিছুক্ষণ পর পানিটা বলক আসলে এরমধ্যে শিমের বিচি গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম।

1678969872092.jpg


ধাপ - ৭

  • কিছুক্ষণ কষানো হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে পেস্ট করা টমেটো গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম।

1678970019987.jpg


ধাপ - ৮

  • কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে এরমধ্যে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণমতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ১০ মিনিটের মত চুলায় রেখে দিলাম।

1678970084216.jpg


ধাপ - ৯

  • ১০ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখলাম তরকারিটা প্রায় হয়ে গেছে। তারপর এর মধ্যে পরিমাণ মতো কিছু ধনেপাতা দিয়ে দিলাম।

1678970168743.jpg


ধাপ - ১০

  • এরপর দেখলাম তরকারিটা হয়ে গেছে তারপর চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম। এভাবেই তৈরি হয়ে গেল পাঙ্গাস মাছ দিয়ে শিমের বিচির মজাদার রেসিপি।

1678970257910.jpg


শেষ ধাপ

  • এরপর আমি একটি বাটিতে ঢেলে সুন্দর করে গরম গরম পরিবেশন করলাম। এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে।

20230307_151701.jpg20230307_151658.jpg
20230307_151650.jpg


আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ♥️

Sort:  
 3 years ago 

সিমের বিচি দেখে আমার খুবই লোভ লাগছে। কারণ সিমের বিচি আমার খুবই পছন্দের। আমিও মাঝে মাঝে সিমের বিচি রান্না করি। সিমের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আপনার রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু লোভনীয় রেসিপির জন্য।

 3 years ago 

আপনি তো দেখছি আমার মত শিমের বিচি খুবই পছন্দ করেন। আমারও এটা খেতে খুবই ভালো লাগে রেসিপিটা সত্যি খুব সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি তো দেখছি খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন যা দেখে আমার খুব লোভ লেগে গিয়েছে। শিমের বিচি দিয়ে এভাবে মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে বুঝতে পারছি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। রেসিপির কালার কম্বিনেশনটা ও জাস্ট অসাধারণ ছিল বলতে হয়। পরিবেশনটা ও খুবই সুন্দরভাবে করেছেন আপনি।

 3 years ago 

আমার রেসিপিটা যে আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে আমার খুবই ভালো লাগছে আর রেসিপিটি খেতে সত্যি খুব সুস্বাদু হয়েছিল ধন্যবাদ আপু এত সুন্দর একটি পাঠানমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

পাঙ্গাস মাছ দিয়ে শিমের বিচির মজাদার রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। এই রেসিপি কালারটা দেখে খুবি সুস্বাদু মেনে হচ্ছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

জ্বী ভাইয়া রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল। একদিন ট্রাই করে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার ছেলেও শিমের বিচির রেসিপি বেশ পছন্দ করে যদিও আমার তেমন ভালো লাগে না।আমাদের গ্রামে এটাকে খাসির দানা বলে।যাই হোক আপনি বেশ সুন্দর করে প্রতিটি ধাপ দেখিয়েছেন।ভালো লাগলো।ধন্যবাদ

 3 years ago 

আপনাদের গ্রামে খাসির দানা বলে আর আমাদের গ্রামে বলে খাইশা যাইহোক এটা বলে নাও চিনতে পারে এজন্যই আমি শিমের বিচি বলেছি। তবে আমার কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে আমার ছেলে মেয়ে ও খুব পছন্দ করে আপনার ছেলের মত। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

শিমের বিচি পুষ্টিগুনে ভরপুর। আর খেতেও অনেক ভালো লাগে। তবে পাঙ্গাস মাছ দিয়ে এভাবে কখনো খাওয়া হয়নি। তরকারির কালার দেখতেই লোভনীয় লাগছে আপু। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। খুবই মজার একটি রেসিপি আপনি শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

জ্বী আপু খুবই সুস্বাদু হয়েছিল আর খুবই মজার একটি রেসিপি আমার খুবই পছন্দের একটি রেসিপি যাই হোক আপনার ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার মাধ্যমে পাশে থাকার জন্য।

 3 years ago 

পাঙ্গাস মাছ দিয়ে সিমের বিচির মজাদার একটি রেসিপি তৈরি করেছেন।রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তবে সিমের বিচি দিয়ে এভাবে কখনো রান্না করা হয়নি।আশাকরি একদিন অবশ্যই তৈরি করবো। আপনাকে অনেক ধন্যবাদ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

অবশ্যই আপু এভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু লাগবে। আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

এই রেসিপিটা আমার খুবই পছন্দ। যেকোনো মাছ দিয়ে শিমের বিচি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর আপনার রেসিপিটি দেখে বুঝতে পারছি বেশ মজা করেই খেয়েছেন তাহলে। আপনি পাঙ্গাস মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছেন দেখে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। পাঙ্গাস মাছ দিয়ে যেকোনো রেসিপি রান্না করলে এমনিতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বেশ ভালোই মজাদার ছিল রেসিপিটি দেখে বুঝতে পারছি।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া পাঙ্গাস মাছ দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয় আর এই রেসিপিটা তো খুবই সুস্বাদু হয়েছিলো। আপনার এত সুন্দর মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

পাঙ্গাস মাছ দিয়ে শিমের বিচির রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। শিমের বিচি আমার খুব পছন্দ। যেকোন বড় মাছ দিয়ে শিমের বিচি রান্না করলে খেতে খুব সুস্বাদু লাগে। আপনার রেসিপির কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আপু। দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর আমার রেসিপিটা যে আপনার কাছে ভালো লেগেছে এইটা জেনেআমার সত্যি খুব ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আজকে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করলেন। শিমের বিচি দিয়ে রেসিপি খেতে খুব ভালো লাগে। এখন শিম প্রায় শেষের দিকে। এখন প্রায় সময় সবার ঘরেই শিমের বিচি দিয়ে রেসিপি রান্না হয়ে থাকে। ধন্যবাদ আপু।

 3 years ago 

শিমের বিচির এরকম রেসিপি খেতে আপনার ভালো লাগে জেনে আমারও খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.075
BTC 65675.87
ETH 1844.54
USDT 1.00
SBD 0.47