আমার বাংলা ব্লগে আমার রেসিপি : সেমাইয়ের জর্দার সুস্বাদু রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। আমি রান্না করতে খুব পছন্দ করি। তাই আমার বাংলা ব্লগে আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।

আমার আজকের রেসিপি হচ্ছে সেমাইয়ের জর্দার সুস্বাদু রেসিপি। এভাবে সেমাইয়ের জর্দা রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে ও খুবই পছন্দ করে। তাই প্রায় সময় আমার এভাবে সেমাইয়ের জর্দা তৈরি করা হয়। এটা খেতে সত্যি খুবই সুস্বাদু বিকেলের নাস্তা হিসেবে এটি খাওয়া যায়। আর খুব অল্প সময়ে এটি তৈরি করা যায়। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে আসলেই খুব সুস্বাদু ও মজাদার। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।


20230515_181242.jpg

20230515_181136.jpg


প্রয়োজনীয় উপকরন সমূহ:

  • সেমাই এক প্যাকেট
  • চিনি
  • নারিকেল
  • বাদাম
  • কিসমিস
  • তেজপাতা
  • দারচিনি
  • পানি
  • লবণ
  • তেল

20230515_173247.jpg


ধাপ - ১

  • প্রথমে প্যাকেটের ভিতরের রেখে সেমাই গুলো ভেঙ্গে নিলাম। তারপর চুলায় একটি বড় কড়াই বসালাম। তারপর এর মধ্যে ভেঙ্গে রাখার সেমাই গুলো দিয়ে দিলাম।

1684161408312.jpg


ধাপ - ২

  • তারপর কিছুক্ষণ চুলায় রেখে সেমাইগুলোকে একটু ভেজে নিলাম।

1684161492684.jpg


ধাপ - ৩

  • এরপর সেমাই গুলো একটি বাটিতে ঢেলে কড়াইটা আবার চুলায় বসিয়ে দিলাম। তারপর করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু বাদাম এবং কিসমিস।

1684161617402.jpg


ধাপ -৪

  • এরপর তেলের মধ্যে বাদাম কিসমিস গুলো কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সেমাই গুলো। তারপর তেলের মধ্যে সেমাই গুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম।

1684161761968.jpg


ধাপ - ৫

  • তারপর সেমাই এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এবং দারচিনি। এরপর একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নারিকেল। তারপর ভালো করে নেড়েচেড়ে সে মায়ের সাথে নারিকেল গুলো মিশিয়ে নিলাম।

1684162150027.jpg


ধাপ - ৬

  • এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এবং সামান্য পরিমাণ লবণ। চিনি ও লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম।

1684162245208.jpg


ধাপ - ৭

  • তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ পানি মিশিয়ে নিলাম। তারপর আরো কিছুক্ষন নেড়েচেড়ে ভেজে নিলাম।

1684162337313.jpg


ধাপ - ৮

  • কিছুক্ষণ ভাজার পর দেখলাম সেমাইয়ের জর্দাটি হয়ে গেছে তারপর চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম। এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু সেমাইয়ের জর্দার রেসিপি।

1684162645323.jpg


শেষ ধাপ

  • এরপর আমি একটি প্লেটে ঢেলে সুন্দর করে গরম গরম পরিবেশন করলাম। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু লাগে।

20230515_181242.jpg

20230515_181219.jpg

20230515_181154.jpg

20230515_181136.jpg

20230515_181344.jpg



আমি আশা করি আমার সেমাইয়ের জর্দা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ♥️

Sort:  
 3 years ago 

এই ধরনের রেসিপি গুলো দেখলে কোন ভাবে লোভ সামলানো সম্ভব নয়। দারুন লোভনীয় সেমাই এর জর্দা রান্নার পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু।

 3 years ago 

আসলে ভাইয়া এরকম খাবার দেখলে লোভ সামলানো যায় না ইচ্ছে করে এক্ষুনি খেয়ে ফেলি আপনার যে ভালো লেগেছে এটা যেন সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আশা করি সব সময় পাশে থাকবেন।

 3 years ago 

আপু সকাল সকাল এমন রেসিপি দেখে লোভ লেগে গেল। সত্যি আপু সেমাইয়ের জর্দা আমার মনে হয় সব বাচ্চারা একটু বেশি পছন্দ করে। বিকেলের নাস্তার জন্য অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে। এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু সুস্বাদু সেমাইয়ের জর্দা তৈরি করেছেন, যা দেখে লোভ সামলানো মুশকিল। আপনার তৈরি প্রক্রিয়া এবং উপস্থাপনা ভীষণ সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপু চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

আমার সেমাই এর জন্য প্রস্তুত প্রণালী আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার সত্যিই খুব ভালো লাগছে সত্যি ভাই এভাবে খেতে খুবই ভালো লাগে আপনার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

এত সকালে এত মজার এবং লোভনীয় একটি রেসিপির সামনে এসে পড়বে আর এরকম ভাবে লোভে পড়ে যাব বুঝতে পারিনি।।
আসলে সেমাই পায়েস এবং মিষ্টি জাতীয় খাবার আমার খুবই ফেভারিট।।
অনেক সুন্দর ভাবে প্রস্তুত প্রণালী আমাদের মাঝে তুলে ধরেছেন যে কেউ দেখলে প্রস্তুত করতে পারবে এবং মজা করে খেতে পারবে প্রস্তুত করে।।

 3 years ago 

আপনি তো দেখছি আমার মত আমার মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে। জেনে খুব ভালো লাগলো আমার রেসিপি প্রস্তুত প্রণালীটি আপনার ভালো লেগেছে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

সেমাই জদ্দার রেসিপি যেটা আপনার ছেলেমেয়েদের পছন্দের খাবার জানতে পেরে খুবই ভালো লাগলো ।আসলে সেমাই খাবারটা মাঝে মাঝে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। সেমাই জর্দা রেসিপি খুবই সুন্দর হয়েছে দেখে তো খেতে ইচ্ছে করছে।

 3 years ago 

আমার রেসিপি দেখে বাসায় একজন ট্রাই করবেন ভাইয়া খেতে নিশ্চয়ই খুব ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 3 years ago 

এভাবে সেমাইয়ের জর্দা কখনো খাইনি। আপনার রেসিপিটি ইউনিক লেগেছে আমার কাছে তাছাড়া বাদাম এবং কিসমিস দেয়ার কারণে যে সুস্বাদু হয়েছে তা বোঝা যাচ্ছে। সবশেষে যেভাবে পরিবেশন করে রেখেছেন দেখেই খেতে ইচ্ছা করছে। বেশ লোভনীয় লাগছে দেখতে।

 3 years ago 

আপু এভাবে খেতে খুবই সুস্বাদু আমার রেসিপিটি দেখে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন খেতে নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সেমাইয়ের জর্দার সুস্বাদু রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। আমি এভাবে খেতে ভীষণ পছন্দ করি। এভাবে ভেজে তৈরি করলে খেতে ভীষণ মজা লাগে। আপনার ছেলে মেয়ে পছন্দ করে যেনে খুশি হলাম। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য। আশা করি এভাবে সব সময় পাশে থাকবেন।

 3 years ago 

নারকেল, বাদাম, কিসমিস ও অন্যান্য উপাদানের সমন্বয়ে আপনি খুবই চমৎকারভাবে সেমাইয়ের জর্দার সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। এ ধরনের সেমাই এর জর্দার রেসিপি গুলো খেতে খুবই সুস্বাদ এবং মজাদার লাগে। আপনার তৈরি সেমাইয়ের জর্দার আকর্ষণীয় কালার দেখে বোঝা যাচ্ছে যে, সেমাইয়ের জর্দার রেসিপি খেতে খুবই সুস্বাদু ছিল।

 3 years ago 

জ্বী ভাইয়া সেমাইয়ের জর্দার রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার গঠনমূলক মন্তব্যটি দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63275.91
ETH 1838.64
USDT 1.00
SBD 0.38