ধুন্দুল দিয়ে পাঙ্গাস মাছের মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। আমি রান্না করতে খুব পছন্দ করি। তাই আমার বাংলা ব্লগে আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।

আমার আজকের রেসিপি হচ্ছে ধুন্দুল দিয়ে পাঙ্গাস মাছের মজাদার রেসিপি। এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যায়। আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। মাছ কম বেশি সবাই খুব পছন্দ করে। আর এই মাছ দিয়ে যেকোনো রকম সবজি খেতে আমার খুবই ভালো লাগে। পাঙ্গাস মাছ বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। পাঙ্গাস মাছ দিয়ে ধুন্দুলের এই তরকারিটি খেতে খুবই সুস্বাদু। আমার খুবই পছন্দের একটি তরকারি। আজকে আমি আমার রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে আসলেই খুব সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

তাহলে চলুন শুরু করা যাক


IMG-20230829-WA0005.jpg


প্রয়োজনীয় উপকরন সমূহ:

  • পাঙ্গাস মাছ
  • ধুন্দুল
  • আলু
  • টমেটো
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • রসুন বাটা
  • হলুদের গুঁড়া
  • মরিচের গুঁড়া
  • জিরা গুড়া
  • লবণ
  • তেল

IMG-20230829-WA0022.jpgIMG-20230829-WA0023.jpgIMG-20230829-WA0046.jpg20220915_134859.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি চুলায় একটা কড়াই বসালাম। তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণমতো তেল দিয়ে দিলাম।তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর মাছের মধ্যে পরিমাণমতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভাল করে মেখে নিলাম। তারপর তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম।

1693329116203.jpg


ধাপ - ২

  • তারপর ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নিলাম।

1693329202649.jpg


ধাপ - ৩

  • এরপর আমি চুলায় আরেকটি পাতিল বসালাম। তারপর এরমধ্যে পরিমাণমতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম।

1693329377692.jpg


ধাপ -৪

  • এরপর পেঁয়াজ মরিচ গুলো ভাজা হয়ে গেলে এরমধ্যে পরিমাণমতো রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে দিলাম। তারপর আমি মসলাটা নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম।এরপর মসলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম মসলাটা আরো কিছুক্ষণ কষানোর জন্য।

1693329427986.jpg


ধাপ - ৫

  • এরপর এর মধ্যে কেটে রাখা সবজি গুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

1693329472317.jpg


ধাপ - ৬

  • তারপর ফ্রিজে রাখা টমেটো গুলো পেস্ট করে নিলাম।কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে এরমধ্যে পেস্ট করা টমেটো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম।

1693329554849.jpg


ধাপ - ৭

  • কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা হওয়া পর্যন্ত চুলায় রেখে দিলাম।

1693329719742.jpg


ধাপ - ৮

  • কিছুক্ষণ পর দেখলাম তরকারিটা হয়ে গেছে তারপর চুলা বন্ধ করে চুলে থেকে নামিয়ে। দেখুন এভাবে খুব সহজে তৈরি হয়ে গেল ধুন্দুল দিয়ে পাঙ্গাস মাছের মজাদার রেসিপি।

1693329890472.jpg



শেষ ধাপ

  • এরপর আমি একটি বাটিতে ঢেলে সুন্দর করে গরম গরম পরিবেশন করলাম। এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে।

IMG-20230829-WA0004.jpgIMG-20230829-WA0005.jpg
IMG-20230829-WA0005.jpg


আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

শুভেচ্ছান্তে : @sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ♥️

IMG_20220215_193615.png


আমার নাম মোতাহারা বেগম শিফা। আমি একজন বাংলাদেশী নাগরিক। বাংলা আমার অহংকার এবং বাংলা ভাষা আমার মাতৃভাষা বলে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে অনেক অনেক ভালোবাসি। আমি বাংলাদেশের গাজীপুর জেলায় বাস করি। আমি বিবাহিতা আমার দুটো সন্তান আছে। বাংলাকে ভালোবাসি বলে "আমার বাংলা ব্লগে" কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি ছবি আঁকতে, গান গাইতে, রান্না করতে এবং বিভিন্ন রকম ডাই তৈরি করতে খুবই পছন্দ করি। আমার আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে এবং প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করতেও খুবই ভালো লাগে। আমি ভবিষ্যতে এই প্লাটফর্মে ভালো কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

সবজি হিসেবে ধুন্দল খেতে আমি খুব পছন্দ করি। ধুন্দল দিয়ে যেকোনো মাছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজ খুবই সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আপনার উপস্থাপনা দেখতে লোভনীয় দেখাচ্ছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধুন্দল এই সবজিটা আমার অনেক প্রিয়।ধুন্দল সবজি দিয়ে যেকোনো কিছু রান্না করে খেতে আমার খুব ভালো লাগে। আর ভেজে খেতে তো আরো বেশি ভালো লাগে। আপনি আজকে পাঙ্গাস মাছ দিয়ে ধুন্দল রান্না করেছেন আপু। আপনার রান্না দেখে বোঝা আছে রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে। রান্নার ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধুন্দল আর পাঙ্গাস মাছ দুইটাই আমার কাছে অনেক পছন্দের। পাঙ্গাস মাছ যদি ভুনা করে খাওয়া হয় আরো বেশি ভালো লাগে। বেশি ঝোল রাখা যাবে না।
রেসিপিটা দেখে অনেক ভালো লেগেছে দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদেরকে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আশা করি এভাবেই আরো সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকবেন।

 3 years ago 

জি অবশ্যই।

 3 years ago 

মাছে ভাতে বাঙালি বলে কথা প্রতিদিন একবার হলেও আমরা মাছ খেয়ে থাকি ভাতের সাথে।
ধুন্দল দিয়ে পাঙ্গাস মাছের মজাদার একটি রেসিপি প্রস্তুত করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে।
রেসিপির প্রস্তুত প্রণালী সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধুন্দল দিয়ে পাঙ্গাস মাছের রেসিপিটি অনেক সুন্দর হয়েছে আপু। রেসিপিটি দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে ।পাঙ্গাস মাছ খেতে আমার অনেক ভালো লাগে ।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধুন্দুল দিয়ে পাঙ্গাস মাছের খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ এই রেসিপি সম্পর্কে আমার কখনো জানা ছিল না। ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন আপনি৷ দেখেই এই রেসিপিটা অনেক সুস্বাদু মনে হচ্ছে।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

মাছের ভাতে বাঙালি বলে কথা যেটা একে অপরের পরিপূরক। আজকে ধুন্দুল দিয়ে পাঙ্গাস মাছের দারুন একটা রেসিপি করেছেন। ধুন্দল সবজি আমারও খুবই পছন্দের খেতে খুবই ভালো লাগে । আজকের রেসিপিটি খুবই ভালো লাগলো অনেক সুন্দর উপস্থাপনা ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মূল্যবান মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

 3 years ago 

আপনি বেশ মজার একটি রেসিপি তৈরি করেছেন। পাঙ্গাস মাছের সাথে ধুন্দল দিয়ে রান্না দেখে তো অনেক ভালো লাগলো। এই ধরনের রেসিপি খেতে অনেক মজার হয়। অনেক ধন্যবাদ আপু আপনাকে রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ উৎসাহমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64721.82
ETH 1871.10
USDT 1.00
SBD 0.39