কাঁঠালের বিচি দিয়ে মুরগির হাড়যুক্ত মাংসের মজাদার রেসিপি।
♥️ হ্যালো বন্ধুরা ♥️
"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি ।আমি রান্না করতে খুব পছন্দ করি। তাই আমার বাংলা ব্লগে আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।
আমার আজকের রেসিপিটি হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মুরগির হাড়যুক্ত মাংসের মজাদার রেসিপি। কাঁঠালের বিচি দিয়ে মুরগির হাড় যুক্ত মাংস এভাবে ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে অথবা রুটি দিয়ে খেতে এটি খুবই সুস্বাদু লাগে। আর এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যায়।আজকে আমি আমার রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে আসলেই খুব সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন শুরু করা যাক
প্রয়োজনীয় উপকরন সমুহ:
- কাঁঠালের বিচি
- মুরগির হারযুক্ত মাংস
- পেঁয়াজ
- আদা বাটা
- রসুন বাটা
- হলুদের গুঁড়া
- মরিচের গুঁড়া
- জিরা গুড়া
- গরম মসলা
- তেজপাতা
- লবণ
- তেল
ধাপ - ১
- প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোর চামড়া গুলো ছিলে নিলাম। এরপর ঘোষে উপরের লাল খোসা গুলো উঠিয়ে নিলাম। এভাবে আমি কাঁঠালের বিচি গুলো পরিষ্কার করে নিলাম।
ধাপ - ২
- তারপরচুলায় একটি পাতিল বসালাম। তারপর পরিমান মত তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম।
ধাপ - ৩
- তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম।তারপর এরমধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুড়া, লবণ, তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম।
ধাপ - ৪
- মসলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কাঁঠালের বীচে এবং মুরগির হার যুক্ত মাংস গুলো দিয়ে দিলাম।
ধাপ - ৫
- তারপর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম।
ধাপ - ৬
- কিছুক্ষণ কষানো হয়ে গেলে এরমধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ২৫ মিনিটের মত চুলায় রেখে দিলাম।
ধাপ - ৭
২৫ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখলাম মাংসটা প্রায় হয়েছে তারপর চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে মুরগির হাড়যুক্ত মাংসের মজাদার রেসিপি।
শেষ ধাপ
- এরপর আমি একটি বাটিতে ঢেলে সুন্দর করে পরিবেশন করলাম। কাঁঠালের বিচি দিয়ে মুরগির হাড়যুক্ত মাংসের মজাদার রেসিপিটি খেতে সত্যি খুব সুস্বাদু হয়েছিল।
আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ♥️ |
|---|
আমার নাম মোতাহারা বেগম শিফা। আমি একজন বাংলাদেশী নাগরিক। বাংলা আমার অহংকার এবং বাংলা ভাষা আমার মাতৃভাষা বলে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে অনেক অনেক ভালোবাসি। আমি বাংলাদেশের গাজীপুর জেলায় বাস করি। আমি বিবাহিতা আমার দুজন সন্তান আছে, বাংলাকে ভালবাসি বলে "আমার বাংলা ব্লগে" কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি ছবি আঁকতে, গান গাইতে, রান্না করতে এবং বিভিন্ন রকম ডাই তৈরি করতে খুবই পছন্দ করি। আমার আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে এবং প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করতেও খুবই ভালো লাগে। আমি ভবিষ্যতে এই প্লাটফর্মে ভালো কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
ঠিক বলেছেন আপু কাঁঠালের বিচি দিয়ে মুরগির হাড়যুক্ত মাংস রান্না করলে সেটি খেতে অনেক মজা এবং টেস্টি লাগে।আর আপনার রেসিপির কালার টি দেখে মনে হচ্ছে অনেক টেস্টি ছিল।রেসিপি তৈরির প্রতিটি ধাপ ছবি সহ অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন।যা পড়ে আপনার রেসিপি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছি।
গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
কাঁঠালের বিচি এবং মুরগির হাড়যুক্ত মাংস দুটোই আমার বেশ পছন্দের। কাঁঠালের বিচি যেভাবে রান্না করা হোক না কেন খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। মজাদার ও পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্নার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আমি কোনদিন কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে খাইনি। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই রেসিপিটা দেখে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের দারুন একটি রেসিপি শেয়ার করলেন আপু ।অনেকগুলো কাঁঠালের বিচি দিয়েছেন দেখছি ।তবে এখন কাঁঠালের বিচি কোথায় পেলেন তাই ভাবছি। যাইহোক কাঁঠালের বিচি দিয়ে কখনো এভাবে মুরগির মাংস খাওয়া হয়নি। তবে আপনার রান্নাটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আসলে আপু এই কাঁঠালের বিচি গুলো আমার ফ্রিজে ছিল।সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি এভাবেই আরো সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার পাশে থাকবেন।
কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের সুন্দর রেসিপি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু, আপনার এই অসাধারণ রেসিপি টা আমার কাছে চমৎকার লেগেছে। এমনিতে কাঁঠালদের বিচি আমার অতি প্রিয় সেই জায়গায় আপনি আমাদের মাঝে মুরগির মাংসের সাথে রান্না করে দেখানোর সম্পূর্ণ পর্যায় উপস্থাপন করেছেন। আশা করি রেসিপিটা ছিল অনেক সুস্বাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
কাঠালের বিচি ভাজা,ভর্তা, সবজি তরকারি সব কিছুতেই বেশ ভালো লাগে।আপনি মুরগি দিয়ে কাঠালের বিচির দূরান্ত এক রেসিপি শেয়ার করেছেন। দেখতে অনেক লোভনীয় লাগছে।কাঠালের বিচি তরকারি টির সৌন্দর্য অনেকটা বাড়িয়ে তুলেছে।সুন্দর করে ধাপে ধাপে গুছিয়ে তুলে ধরেছেন রেসিপি টি।এক কথায় অসাধারণ। ধন্যবাদ
চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আপু আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। এমন রেসিপি দেখে কার না লোভ লাগে বলুন? আমার কাঁঠালের বিচি অনেক পছন্দ তবে এখন শেষ হয়ে গেছে হা হা হা । আপনার রেসিপির কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আসলে আপু কাঁঠালের বিচি দিয়ে অনেকে অনেক ভাবে রান্না করেন। কিন্তু কাঁঠালের বিচি দিয়ে এমন মাংসের রেসিপি আজ আপনার এ পোস্টে প্রথম দেখলাম। আসলে কাঁঠালের বিচি দিয়ে এমন মুরগির মাংস রান্না করে কখনো খাওয়া হয়নি। তবে আপনার পোস্ট দেখে মনে হচ্ছে রেসিপিটা অনেক সাধ হয়েছে। আপনাকে ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু আপনার রেসিপি দেখে জিভে জল চলে আসতেছে। কাঁঠালের বিচি দিয়ে সুন্দর একটা মুরগির মাংসের রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি এইরকম রান্না এখনো খাইনি তবে আপনার পরিবেশন দেখেই বুঝা যাচ্ছে রান্নার স্বাদ অনেক সুন্দর হয়েছে। আপনি রান্নার প্রতিটা ধাপ দারুণ ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
অবশ্যই এভাবে একদিন খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। উৎসাহ মূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।