বাঙালির জনপ্রিয় একটি সুস্বাদু রেসিপি: লাউ চিংড়ি মাছের তরকারি
আজ আমি "আমার বাংলা ব্লগে"লাউ চিংড়ি মাছের সুস্বাদু তরকারি শেয়ার করবো। এটি বাঙালিদের অতি পরিচিত একটি রেসিপি। এই রেসিপিটি খেতেও দারুন লাগে। বেশির বাঙালি মানুষ এই রেসিপিটি পছন্দ করে। তবে লাউ নিরামিষ রান্নার থেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে মজে খুব। বাঙালির জিবে জল আনতে লাউ এর তরকারীর স্বাদ বাড়াতে চিংড়ি মাছের জুড়ি নেই। এটি একটি ঘরোয়া রেসিপি। আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন। খুব সহজ একটা রেসিপি ।খেতেও মজাদার একটা রেসিপি। তাহলে আমি রেসিপির বিস্তারিত আলোচনা নীচে দেওয়া হয়েছে।।।
উপকরণ<
°লাউ 1 কেজি
°চিংড়ি 200 গ্রাম
°পেঁয়াজ 1 পিচ
°রসুন 1 পিচ
°সরিষার তেল 35 গ্রাম
°হলুদ 2 চামচ
°লবন 2 চামচ
°জিরে 3 গ্রাম
° কাঁচা লংকা 6 পিচ
°তিন ফোড়ন 3 গ্রাম
°তেজ পাতা 4 পিচ
°প্রয়োজনমত জল
■প্রথম পদক্ষেপ
প্রথমে আমি লাউ টা সংগ্রহ করে নেবো। তারপর আমি লাউ এর খোসা ফেলে দেবো। লাউ এর খোসা ফেলে দেবার পর ছোট ছোট পিচ পিচ করে লাউ কেটে নেবো বটি দিয়ে।তারপর পরিষ্কার জল দিয়ে লাউ ধুয়ে নেবো।
■দ্বিতীয় পদক্ষেপ
এবার আমি চিংড়ি মাছ গুলো বটি দিয়া কেটে নেবো। তারপর পরিস্কার জল দিয়ে ধুয়ে নেবো। এর পর কাঁচা লংকা পেঁয়াজ রসুন বটি দিয়া কুচি কুচি করে কেটে নেবো।
■তৃতীয় পদক্ষেপ
এবার আমি পাখার উপরে কড়াই রাখবো। কড়াই এর মধ্যে চিংড়ি মাছ দেবো। এরপর হলুদ লবন এবং প্রয়োজন মত জল দেবো। কিছু সময় সেদ্ধ করবো যখন জল শুকিয়ে যাবে এবং চিংড়ি মাছ লাল হয়ে যাবে তখন কড়াই থেকে চিংড়ি মাছ তুলে নেবো।
■চতুর্থ পদক্ষেপ
কড়াই এ সরিষার তেল দেবো। তারপর তেল কিছুটা গরম করার পর আমি লাউ দেবো। লাউ কিছুটা ফেরায় করার পর আমি হলুদ লবন এবং কাঁচা লংকা মেশাবো। আমি সেদ্ধ করবো 10 মিনিট। তারপর ভাজা চিংড়ি মাছ লাউ এ মেশাবো।তারপর 3-4 মিনিট সেদ্ধ করার পর কড়াই থেকে তুলে নেবো।
■পঞ্চম পদক্ষেপ
এবার আমি কড়াই এ সরিষার তেল দেবো। তারপর একটু গরম হবার পর আমি পেঁয়াজ ও রসুন ,তেজ পাতা দেবো। কড়াই থেকে নামানো তরকারি তে তিন ফোড়ন ও জিরে পেষ্ট মেশাবো।
■ষষ্ঠ পদক্ষেপ
এবার পেঁয়াজ রসুন ভাজার পর লাউ এর তরকারি পূনরায় কড়াই দেবো। এবার 4-5 মিনিট সেদ্ধ করার পর লাউ চিংড়ি মাছের তরকারি কড়াই থেকে নামিয়ে নেবো। এভাবেই আমি লাউ চিংড়ি মাছের তরকারি রান্না করবো।
লাউ এর উপকারিতা
◆আমাদের মানবদেহের তাপমাত্রা অনেক বেড়ে গেলে শরীরকে ঠান্ডা রাখতে লাউ খাওয়া উচিত। লাউ আমাদের শরীরের ভিতরের থাকা ক্ষতিকর টক্সিস উপাদান বের করে দেয়।
◆আমাদের এই ত্বক ভালো রাখতে লাউ এর গুরুত্ব অনেক। লাউ খেলে ত্বক ভালো থাকে। অতিরিক্ত ঘাম হয় না। ফলে দেহের তাপমাত্রা ঠিক রেখে ত্বক ভালো রাখে।
◆লাউ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এটি আমাদের হার্ট কে ভালো রাখতে সাহায্য করে থাকে।
◆আমাদের মানব দেহে জলের ঘাটতি পূরণ করে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে থাকে।
◆নানা প্রকার পেটের রোগ ,হজমে সমস্যা দেখা দিলে লাউ খেলে এই সমস্যা দূর করা যায়।
◆মস্তিষ্কের কর্ম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি চোখের অনেক উপকার করে থাকে।
◆যাদের দেহের ওজন অনেক বেশি তারা লাউ খেলে ওজন কমে ।
◆ আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে শরীর কে ঠান্ডা রাখতে লাউ খাওয়ার উপকারীতা অনেক। এই কারণে গরম কালে লাউ মানুষ বেশি খেয়ে থাকে।
চিংড়ি মাছের উপকারিতা
●চিংড়ি মাছে অনেক বেশি রকমের সেলেনিয়াম । যা আমাদের দেহের ক্যান্সার কোষ ধ্বংস করে থাকে।
●ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চিংড়ি মাছের জুড়ি নেই।
●শরীরে প্রোটিন ঘাটতি পূরণে চিংড়ি মাছ বেশি খাওয়া উচিত।
●আমাদের ওজন কমানোর পাশাপাশি শরীরের ক্যালোরির মাত্রা ঠিক রাখতে চিংড়ি মাছের গুরুত্ব অনেক।
●আমাদের লিভারের সমস্যা ও দূর করতে চিংড়ি মাছ বিশেষ ভূমিকা পালন করে থাকে।
●মূত্র থলির নানা জটিলতায় দূর করে থাকে।
●চিংড়ি ডায়াবেটিস হাত থেকে ও রক্ষা করে ।কারণ চিংড়িতে ম্যাগনেসিয়াম ও বিদ্যমান।
●
চিংড়ি মাছের অপকারিতা
★চিংড়ি মাছে এলার্জি বাড়িয়ে দেয়।
★যাদের চর্ম রোগ রয়েছে এবং খুবই এলার্জির সমস্যা তাদের চিংড়ি মাছ বেশি পরিমাণে খাওয়া উচিত নয়।
উপরোক্ত আলোচনা থেকে বলবো চিংড়ি মাছের অপকারের থেকে উপকারিতার পরিমান অনেক অনেক গুন বেশি।
লাউ চিংড়ি তরকারির রান্নি : @simaroy
ফোন ক্যামেরা : Redmi note 10 pro max ,Mi A1
রেগার্ডস : @simaroy
চিংড়ি মাছ এমনিতেই আমার পছন্দ তারপর সাথে লাউ বুঝা যাচ্ছে তরকারি কতটা স্বাদের হবে। সুন্দর রেসিপি ভাই।
ভাইয়া আমারও খুব পছন্দের রেসিপি। ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
ভাল রান্না করেছেন। দেখেই খেতে ইচ্ছা করছে।ধন্যবাদ আপনাকে।
দিদি আপনাকেও ধন্যবাদ। আপনিও বাড়িতে চেষ্টা করে দেখবেন।
লাউ খুবই ঠান্ডা একটি সবজি এটি খেতে আমার ও ভালো লাগে।তারকারীটি খুবই ভালো হয়েছে দাদা।
একদম ঠিক কথা। ধন্যবাদ তোমাকে
জিভে জল চলে এলো যে । সুন্দর হয়েছে ভাই
ভাই আপনাকেও ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করে মন্তব্য করার জন্য
অসাধারণ রেসিপি শেয়ার করেছ ভাইয়া আমারতো দেখেই খেতে ইচ্ছা করতেছে।
ধন্যবাদ ভাইয়া