ছুটির দিনে ইউনিভার্সিটিতে ফুলকপি + ডিম খিচুড়ি🍜 রান্না করলাম।। ১০%



আমার বাংলা ব্লগ কমিউনিটির সবাইকে স্বাগতম।

হ্যালো ,আসসালামুয়াইলাইকুম "আমার বাংলা ব্লগের" বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে ছুটির দিনে ডিম খিচুড়ি রান্না করলাম শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে। সবাই মোটামুটি রেসিপি শেয়ার করেন আমার ও মন চায় কিন্তু পারি না ইউনিভার্সিটিতে পড়াশুনার চাপ এবং প্রয়োজনীয় উপকরণ না থাকার কারণে পেরে উঠি নাতারপরও মাঝে মাঝে রাইক কুকারে রান্না করি৷ আজকে ছুটির দিন ছিলো আবার যে ওয়েদার ডিমান্ড, খিচুড়ি হলে খারাপ হবে না তাই আরকি রান্না করলাম, দেখুন কিভাবে রান্না করি।

GridArt_20211205_000413560.jpg

GridArt_20211205_000741821.jpg



প্রয়োজনীয় উপকরণ :

আমরা তিন বন্ধু রাত এবং সকালের জন্য রান্না করি,ব্যাচেলর লাইফ তো

  • ১.চাল ১.৩ কেজি ৩ জনের জন্য রাত এবং সকাল
  • ২.ডাল ৩০ টাকা
  • ৩.মশলা ২৫ টাকা
  • ৪.পিয়াজ ১৫ টাকা
  • ৫.রসুন+আদা ২০ টাকা
  • ৬.লবণ +মরিচ ২৫ টাকা
  • ৭.ডিম ৬ টি
  • ৮.একটি ফুলকপি মাত্র ৩৫ টাকা


ধাপ 1

20211202_184242.jpg

প্রথমে সব বাজার করলাম।



ধাপ 2

20211202_200452.jpg

আলু, পিয়াজ ধুলাম পানি দিয়ে।



ধাপ 3

20211202_202300.jpg

রসুন কাটলাম



ধাপ 4

20211202_202731.jpg

পিয়াজ কাটলাম



ধাপ 5

20211202_200452.jpg

আলু, আদা, পিয়াজ ধুলাম



ধাপ 6

20211202_201115.jpg

একটা প্লেটের উপর রাখলাম



ধাপ 7

20211202_201159.jpg

আলু রাইসকুকারে দিয়ে দিলাম



ধাপ 8

20211202_200511.jpg

চাল ধুয়ে আনলাম বালতিতে করে।



ধাপ 9

20211202_200956.jpg

এবার ফুলকপি কেটে ফেলালাম



ধাপ 10

20211202_202311.jpg

চাল ঢেলে দিলাম রাইস কুকারে।



ধাপ 11

20211202_202559.jpg

পরমাণমত পানি+হলুদ দিয়ে দিলাম



ধাপ 12

20211202_202804.jpg

রাইস কুকার ঢেকে দিলাম



ধাপ 13

20211202_205249.jpg

নুডুলস এর মশলা দিলাম যাতে টেস্ট হয়।



ধাপ 14

20211202_205004.jpg

খাবার প্রায় শেষের দিকে



ধাপ 15

20211202_210632.jpg

এরপর ডিম নিলাম


ধাপ 16

20211202_210657.jpg

সিদ্ধ করতে দিলাম



ধাপ 17

20211202_211935.jpg

আলহামদুলিল্লাহ হয়ে গেলো মজাদার ডিম খিচুড়ি রেসিপি।

https://what3words.com/portals.barns.credit

কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট আপভোট করে জানান। আশা করি ভালো লাগবে, ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
রেসিপিফুলকপি আর ডিম খিচুড়ি
রেসিপি বাই@shuvo2030
লোকেশন
https://what3words.com/portals.barns.credit

আমার পরিচয়

_MG_1547.JPG

আমার নাম শফিকুল ইসলাম শুভ। আমি বাংলাদেশ থেকে বলছি৷ আমি অনার্স ৪র্থ বর্ষ পড়াশুনা করি। আমার বাসা নড়াইল জেলায়।ইনশা আল্লাহ''আমার বাংলা ব্লগ ""এ আরো ভালো কিছু করার চেষ্টা করবো ,ভিন্ন কিছু করার প্রচেষ্টায় আছি, ইউনিক কনটেন্ট নিয়ে কাজ করবো "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে | আপনাদের সাপোর্ট পেলে,বহুদূর যেতে পারবো। আমার জন্য দুয়া করবেন।

-cover_copy.png

অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো। ❤️❤️❤️
ইতি
শফিকুল ইসলাম শুভ।
Sort:  
 5 years ago 

ভাইয়া আপনি কি দারুন খিচুড়ি রান্না করেছেন কি সুন্দর কালার হয়েছে খিচুড়ির। এই রাত্রিবেলা আপনার খিচুড়ি দেখে তো একেবারে লোভে পড়ে গেলাম না খেয়ে পারছিনা। খিচুড়ি রান্না করার পর কালারটা যদি খুব সুন্দর আসে তাহলে অনেক ভালো লাগে। আর সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক মজার হয়। আমি মাঝে মাঝে খাই তার পরেও আপনি রাইস কুকারে রান্না করেছেন রাইস কুকারের খিচুড়ি আমার কাছে খুব ভালো লাগে। সুন্দরভাবে আপনি খিচুড়ি রান্নাটি দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে 😍😍😍

 5 years ago 

দিলেন তো ভাইয়া পেটের ক্ষিধা বাড়িয়ে খিচুড়ি দেখলেই আমার খুব খেতে ইচ্ছা করে। ভুনা খিচুড়ি আমার খুবই পছন্দের একটি খাবার। এটি দেখলে আমি লোভ সামলাতে পারিনা। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে তবে সেটা তো আর সম্ভব না। অবশ্যই আমি বাসায় রান্না করে খাব। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপু প্রথমের ক্ষমা চাচ্ছি আপনার ক্ষুদা বাড়িয়ে দেয়ার জন্য হাহাহাহা আপনার কাছে বাল্ক লেগেছে সত্যি আমার অনেক ভালো লাগছে আপনাকে ধন্যবাদ আপু😍😍😍

 5 years ago 

সকাল সকাল ভাইয়া আপনার রেসিপি দেখি তো খেতে মন বলছে। ফুলকপি ও ডিম খিচুড়ি আপনি দারুন ভাবে রান্না করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় দিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখার মত ছিল ভাইয়া। আপনার রেসিপি টা খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 5 years ago 

বৃষ্টির দিনে সকাল সকাল এরকম রেসিপি দেখলে কি লোভ সামলানো যায়। আমার তো দেখে মনে হচ্ছে যে খেতে বসে যাই এত চমৎকার হয়েছে দেখতে। আপনার খিচুড়ির কালারটি সেরকম সুন্দর হয়েছে লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে ভাইয়া । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি খিচুড়ি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য, লোভ সামলাতে না পারলে যে ওয়েদার ডিমান্ড আজকে বানিয়ে ফেলেন আপু হাহাহাহ,আপনার রেসিপি গুলাও জোস হয়।

 5 years ago 

ফুলকপি দিয়ে খুবই সুন্দর মজাদার ডিমের রেসিপি তৈরি করেছেন। দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। তাই বারবার খেতে ইচ্ছা করছে। যদি খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 5 years ago 

বৃষ্টির দিনে এই খিচুড়ির রেসিপি দেখলাম। দেখে খুব লাভ লাগছে। দেখেই বুঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। খুব সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। খুব সুন্দর করে রেসিপিটা আমাদের সাথে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ মিম আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61240.63
ETH 1620.29
USDT 1.00
SBD 0.42