মজাদার ছোট চিংড়ি দিয়ে পেঁয়াজের ফুল ভাজি। ১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য।
আমি বছরখানেক আগে একদিন আমার ফুফুর বাড়িতে হঠাৎ বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ করে যাওয়ার কারণে ফুপু আমার জন্য তেমন কোনো আয়োজন করতে পারেনি। যখন খেতে বসলাম তখন দেখি টেবিলে তেমন কোন ভালো খাবার নেই। আমি আবার খেতে ভালবাসি। যার ফলে খাওয়ার খুব একটা আগ্রহ ছিল না। কিন্তু যখন খাওয়া শুরু করলাম। তখন টেবিলে দেখি একটি নতুন ধরনের তরকারি। এই ধরনের রান্না আমি আগে কখনো খাইনি। আমি আবার নতুন খাবার খুব একটা খাই না। আমার ফুফুর অনুরোধে আমি কিছুটা পাতে নিলাম। যখন সেই তরকারি দিয়ে খাওয়া শুরু করলাম। তরকারিটা আমার এত ভালো লাগলো যে আমি সেই তরকারি দিয়ে পুরো খাওয়া শেষ করলাম। পরে আসার সময় আমার ফুপুর কাছ থেকে সেই রেসিপিটা শুনে এসেছিলাম। এখন শীতের মৌসুমে আমাদের বাসায় প্রায়ই এই তরকারিটা রান্না হয়। সেই তরকারিটা হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের ফুল ভাজি। রান্নাটি যেমন সহজ খেতে তেমনি মজাদার। আপনাদের সাথে আজ এই রেসিপিটি শেয়ার করব।
🦐ছোট চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজের ফুল ভাজি🦐
🥙উপকরণ সমূহ🥙
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পেঁয়াজের ফুল | ১ আঁটি |
| হলুদ গুড়া | ১ টেবিল চামচ |
| ছোটো চিংড়ি | ১০০ গ্রাম |
| পেঁয়াজ কাটা | ১/২ কাপ |
| কাঁচা মরিচ | ৭টা |
| সয়াবিন তেল | ১/২ কাপ |
| লবন | স্বাদমতো |
👨🍳রান্নার প্রনালী👩🍳
প্রথম ধাপ
প্রথমে একটি কড়াইতে তেল ঢেলে দিই। তারপর তেলটা কিছুক্ষণ গরম করে নিই।
দ্বিতীয় ধাপ
এখন কেটে রাখা পেয়াজগুলি কড়াইয়ের ভেতর দিয়ে কিছুক্ষণ ভেজে নিই।
তৃতীয় ধাপ
এখন হলুদ গুঁড়া, লবণ এবং চিংড়ি মাছ একবারে কড়াই এর ভেতর দিয়ে কিছুক্ষণ ভেজে নিই।
চতুর্থ ধাপ
এখন কেটে রাখা পেঁয়াজের ফুল এবং বাকি হলুদ গুঁড়া ও লবণ কড়াইয়ের ভেতর দিয়ে দিই।
পঞ্চম ধাপ
এখন কড়াইয়ের ভেতর কিছুটা পানি যোগ করে ১৫ মিনিট রান্না করি।
ষষ্ঠ ধাপ
পানি শুকিয়ে গেলে তৈরি হয়ে গেলো আমাদের মজাদার চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ এর ফুল ভাজি।
আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্র | হুয়াই নোভা ২আই |
|---|---|
| ফটোগ্রাফার | @rupok |
| স্থান | লিংক |
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩
আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।
আপনাদের ওখানে এটাকে পেঁয়াজের ফুল বলে?
আমাদের এদিকে বলে পেঁয়াজ পাতা।সে যাই হোক,এই রেসিপি আমার ভীষণ প্রিয়।
অনেক সুন্দর ভাবে আজকের রেসিপিটি আপনি তৈরি করেছেন ভাই। আপনার মত আমিও নতুন কোন তরকারি খাইনা। তবে হালকা একটু করে টেষ্ট করি যে স্বাদ কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে খাওয়া শুরু করি। পেঁয়াজের ফুল দিয়ে চিংড়ি মাছের রেসিপি আমার কাছে ইউনিক মনে হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
ভাইয়া আপনি তো দারুণ রান্না করতে পারেন। দেখেই মনে হল রান্নাটা খুব সুস্বাদু হয়েছে এবং খেতেও খুব মজাদার হবে। চিংড়ি মাছ খেতে আমার খুব ভালো লাগে। আপনি আমার প্রিয় মাছটির রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছেন। তাই সত্যি খুব ভালো লাগছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
পেঁয়াজের ফুল খুব সুস্বাদু একটি খাবার এটি ভাজি করে তাছাড়া মুড়ির সাথে টুকটাক টুকটাক করে খেতে খুব সুস্বাদু লাগে আপনি চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে ভাজি করেছেন রেসিপিটি দেখতেই খুব লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে প্রস্তুত প্রণালী ও দারুন ভাবে উপস্থাপন করেছেন
প্রথমে বুঝতে পারছিলাম না পেঁয়াজের ফুল জিনিসটি কি। পরে ছবি দেখে চিনতে পেরেছি এটাকে আমরা পেঁয়াজের কলি বলে থাকি।এটা আমার অনেক পছন্দের আমি চাইনিজ খাবারের সাথে এটি বেশি পছন্দ করি। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে চিংড়ি মাছের সাথে ভেজে খেলে এটি খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ভাইয়া। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
যাক আপনি ফুফুর বাসায় থেকে দারুন অনেক রান্না শিখে এসেছেন এবং আমাদের মাঝে তুলে ধরলেন। খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি দারুনভাবে ছোট চিংড়ি দিয়ে পেঁয়াজের ফুল ভাজি রান্না করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলো সঠিক মাত্রায় দিয়েছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।অনেক সুন্দর একটি রেসিপি ভাই । আগে কখনো খাইনি । তবে দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু । আমিও বাসায় চেষ্টা করব ভাই । তবে আপনার ফুফুকেও অনেক ধন্যবাদ ভাই ।
এই রকম ইউনিক রেসিপি আরো চাই ভাই । হয়তো আপনার ফুফু আরো অনেক কিছু জানেন ।
ভাইয়া অনেক সুন্দর ভাবে আজকের পোস্টটি উপস্থাপন করেছেন। পেঁয়াজের ফুল দিয়ে চিংড়ি মাছের ভাজি খেতে অসাধারণ সুস্বাদু এবং মজাদার লাগে। আমি ব্যক্তিগতভাবে এই খাবারটি খেতে খুবই পছন্দ করি। আপনার রেসিপির প্রতিটি ধাপের বর্ণনা গুলো খুবই সহজ ভাবে উপস্থাপন করেছেন এবং প্রতিটি ধাপের ফটোগ্রাফি গুলো খুবই উজ্জ্বল হয়েছে। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভাই।
বাহ আপনার কন্টেন্ট মহান, আমার অন্তর্দৃষ্টি যোগ করুন
আপনার নিবন্ধ ভাগ করার জন্য ধন্যবাদ, ছবি এছাড়াও সুন্দর, খুব ভাল হয়
ধন্যবাদ আপনাকে।
আপনাকে স্বাগতম