মজাদার পাঁচমিশালী সবজি রেসিপি।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


ছোটবেলা থেকেই কেন জানি আমার সবজি খাওয়ার ব্যাপারে চরম অনিহা কাজ করতো। আমার মা অনেক চেষ্টা করেছে আমাকে বিভিন্ন রকমের সবজি খাওয়ানোর। কিন্তু আমি কখনোই সেগুলি মুখে তুলতাম না। একটু বড় হওয়ার পর আমি নিজেই অনুভব করতে শুরু করলাম যে সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন। শুধু মাছ মাংস খেলে শরীর ভালো থাকবে না। কিন্তু এগুলো চিন্তা করলেও তখনও সবজি খাওয়া তেমন একটা শুরু করিনি। গত কয়েক বছর হল আমি বেশ কিছু নতুন সবজি খাওয়া শুরু করেছি যেগুলি আগে খেতাম না। খেয়ে দেখি খেতে বেশ ভালোই লাগে।

এখন আমরা সবাই জানি সবজি আমাদের শরীরের জন্য কতটা উপকারী। ডাক্তারের কাছে আমাদের নিয়মিতই যাওয়া আসা হয়। ডাক্তারের কাছে গেলে সব ডাক্তার একই কথা বলে। সেটা হচ্ছে বেশি করে সবজি খাওয়ার কথা। যাই হোক আজ আমি আপনাদের সাথে চমৎকার একটি সবজি রেসিপি শেয়ার করবো। আশা করি আপনাদের ভালোই লাগবে।

🥗পাঁচমিশালী সবজি রেসিপি🥗

Polish_20220701_150737618.jpg

🧅🥔🥕উপকরণসমূহ🧅🥔🥕

Polish_20220701_151548408.jpg

উপকরণপরিমাণ
আলু২ টা
গাজর১ টা
পেঁপে১/২
ঝিঙ্গা১/২
তেজপাতা২ টা
শুকনা মরিচ৩ টা
কাটা পেঁয়াজ১/৪ কাপ
কাঁচা মরিচ৫ টা
হলুদ গুড়া১ চা চামচ
মরিচ গুঁড়া১ চা চামচ
জিরা গুড়া১ চা চামচ
গরম মসলা গুড়া১/২ চা চামচ
গোটা জিরাপরিমাণ মতো
পাঁচফোড়নস্বাদমতো
লবনস্বাদমতো

রন্ধন প্রণালী

🍲প্রথম ধাপ🍲

20220525_213842.jpg20220525_213809.jpg

প্রথমে একটি কড়াইতে সামান্য তেল নিয়ে কিছুটা সময় গরম করি। তেল গরম হয়ে এলে তার ভেতরে তেজপাতা, শুকনা মরিচ, পাঁচফোড়ন এবং গোটা জিরা দিয়ে কিছুক্ষণ ভেজে নিই।

🍲দ্বিতীয় ধাপ🍲

20220525_214716.jpg20220525_214020.jpg

এখন কেটে রাখা সমস্ত সবজি, পেয়াজ, মরিচ, গুড়া মশলা সব কড়াইয়ের ভিতর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিই।

🍲তৃতীয় ধাপ🍲

20220525_222703.jpg

এখন সবকিছু একসাথে ভালোভাবে কষাতে থাকি। যত ভালোভাবে আপনি কষাবেন ততোই তরকারি স্বাদ বাড়বে।

🍲চতুর্থ ধাপ🍲

20220525_220809.jpg

কষানো হয়ে গেলে এখন গরম মসলার গুড়া কড়াইয়ের ভেতর দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেই।

🍲পঞ্চম ধাপ🍲

20220525_215318.jpg

এখন কড়াইয়ের ভিতর কিছুটা পানি দিয়ে ভালোভাবে রান্না করি। খেয়াল রাখতে হবে যেন পানি শুকিয়ে যেন পুড়ে না যায়।

🍲ষষ্ঠ ধাপ🍲

20220525_222959.jpg

পানি শুকিয়ে যখন মাখা মাখা হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার পাঁচমিশালী সবজি। এটা ভাত কিংবা রুটি পরোটা যে কোন কিছুর সাথেই খেতে পারবেন। খেতে অত্যন্ত মজাদার এই রেসিপিটি।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসস্যামসাং a40
ফটোগ্রাফার@rupok

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 4 years ago 

পাঁচমিশালী কে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় পাঁচফরম ও বলা হয়। যেকোনো সবজি রেসিপি সাথে পাঁচমিশালি বেশ সুস্বাদু হয়। যেটা আপনার রেসিপির লোভনীয়তা বাড়িয়ে তুলেছে।। এমন মজাদার একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার বুঝতে সম্ভবত একটু ভুল হয়েছে। পাঁচ মিশালি সবজি আর পাঁচফোড়ন দুটো আলাদা জিনিস। পাঁচফোড়ন এক ধরনের মসলা। যেটা সবজির ভিতরে দিলে সেটার স্বাদ অনেক বেড়ে যায়।

 4 years ago 

আমি আশ্চর্য হয়ে গেলাম আপনার শৈশবের সাথে আমার শৈশব মিলে গেল। সবজি খাওয়ার জন্য কত মার খেয়েছি তার কোন হিসেব নেই। তবে হ্যাঁ এখন আমি সব ধরনের শাকসবজি খাই। অভ্যাসটা হয়েছে কর্মজীবনে আসার পর, ব্যাচেলার লাইফটা আমাকে জীবন কি তা শিখিয়েছে। আপনি সবজি খাওয়া শুরু করেছেন জেনে খুবই ভালো লাগছে। আমাদের সাথে এত সুন্দর বিভিন্ন ধরনের সবজির মিশ্রণে সবজির রেসিপিটি উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

সময়ের সাথে সাথে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে। সেটা খাদ্যাভ্যাসের বেলায়ও প্রযোজ্য। যাইহোক এখন যেহেতু সবজি খাওয়া শুরু করেছেন। এর উপকারিতা আপনি নিজেই বুঝতে পারবেন।

 4 years ago 

আমরা সবাই জানি সবজি আমাদের শরীরের জন্য কতটা উপকারী

আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া সবজিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে অনেকগুলো সবজি একত্রিত করে একটি রেসিপি শেয়ার করলেন ভাইয়া। আসলে এই ধরনের সবজির রেসিপি গুলো খেতে অনেক ভালই লাগে। প্রত্যেকটি ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার একটা পাঁচমিশালি সবজির রেসিপি তৈরি করতে হয়।

বেশিরভাগ সবজি রান্না আমি খেতে পারি না। কিন্তু এই রান্নাটা খুবই মজা হয়েছিলো।

 4 years ago 

ভাই আপনার দলে আমিও কিন্তু আছি কেননা ছোটবেলায় আসলে সবজি খেতেই চাইতাম না। আসলে পছন্দই করতাম না এই কয়েক বছর হল যে সবজি খাওয়া শুরু করেছি, যখন আসলে সবজির উপকারিতা সম্পর্কে জেনেছি। এখন সবজি খেতে আমার খুব ভালো লাগে আজকে যে আপনি পাঁচমিশালি সবজি রেসিপি করছেন এ রকম রেসিপি তো আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনার রেসেপি দেখেই মনে হচ্ছে খেতে খুব মজা হবে।

বয়সের সাথে সাথে মনে হয় মানুষের খাদ্যাভ্যাসেরও পরিবর্তন আসে। আমার ইদানিং এমনটাই মনে হচ্ছে।

 4 years ago 

ভাই আমার আবার ছোট থেকেই সবজি খাওয়া খুবই পছন্দের। মাছ ও মাংসের পাশাপাশি সবজি না থাকলে আমার খাওয়াটা ঠিক জমে উঠে না। আর তাই আপনার তৈরি মজাদার পাঁচমিশালি সবজি রেসিপি দেখে খুবই ভালো লাগলো। দেখেই মনে হচ্ছে খেতেও অনেক অনেক সুস্বাদু হবে। এত সুস্বাদু একটি রেসিপি কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আফসোস ছোটবেলা থেকে সবজি না খাওয়ার কারণে এখন নানা রকম শারীরিক সমস্যা সম্মুখীন হচ্ছি। যারা সবজি খেতে পারে তাদের শারীরিক সমস্যা অন্যদের থেকে অনেক কম হয়।

 4 years ago 

পাঁচমিশালী সবজি আমারও খুব ফেভারিট আপনার প্রস্তুত করার রেসিপি দেখেই খুব লোভ হচ্ছে বিশেষ করে এ ধরনের সবজি দিয়ে তন্দুর রুটি খেতে সবথেকে বেশি ভালো লাগে

তন্দুর রুটি বা পরোটা যেটার সাথেই খান। খেতে ভালোই লাগবে।

 4 years ago 

আমাদের সকলেরই প্রচুর পরিমাণে সবজি খাওয়া উচিত। শুধুমাত্র মাছ-মাংস খেলে কি আর চলে, মাছ মাংসের পাশাপাশি আমাদের প্রচুর পরিমাণে সবজিও খেতে হবে। আমি তো সবজি খেতে ভীষণ পছন্দ করি। আর এরকম মিশালি সবজি গুলো খেতে আমার কাছে আরো বেশি ভালো লাগে। খুব সুন্দর হয়েছে ভাই আপনার আজকের উপস্থাপন করা পাঁচমিশালী সবজির রেসিপিটি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

সবজি খাওয়ার অভ্যাসটা খুবই ভালো একটি অভ্যাস।

 4 years ago 

মজাদার পাঁচমিশালী সবজি রেসিপি দেখেই অনেক সুস্বাদু মনে হচ্ছে ভাইয়া। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। এই রেসিপিতে পুষ্টি রয়েছে। আসলে আপনি ঠিকই বলেছেন বর্তমানে ডাক্তারের কাছে গেলেই তারা সবজি খেতে বলে। আর সবজি খেলে সুস্থ থাকা যায়। সবজিতে অনেক ধরনের পুষ্টি উপাদান থাকে। বিশেষ করে আমি গতকাল আমার আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলল বেশি বেশি সবজি খেতে হবে। আর আমিও যেহেতু মেডিকেল সাইডে আছি, আমিও এ্যাডভাইস দেয় সবজি খাওয়ার জন্য। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন,আজকে আপনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আপনার জন্য রইল শুভকামনা।

ঠিকই বলেছেন সবজির উপকারিতা এখন সবাই জানে। এজন্য সবাই সবজি খাওয়ার পরামর্শ দেয়।

 4 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া সবজি আমাদের শরীরের জন্য সত্যিই অনেক উপকারী। তবে আমি কিন্তু ছোটবেলা থেকেই সবজি খেতে পছন্দ করি। আজকে আপনার শেয়ার করা পাঁচমিশালী সবজি রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার শেয়ার করা এই রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। গরম ভাতের সাথে বা পরোটার সাথে এই সবজি খেতে দারুন লাগবে। মজার এই রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️❤️

তাহলে তো বলতে হবে আপনি ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতন।

 4 years ago 

আলু, গাজর পেঁপে ঝিঙা মিক্সড সবজি রেসিপি দেখে সত্যি জিভে জল চলে আসলো ভাই। বিশেষ করি আমিও ডাক্তারের কাছে বিষয়টা অনেকবার শুনছি। সবজি খাওয়া আমাদের জন্য অত্যান্ত জরুরী বিষয়। আপনার আজকের রেসিপির ধাপগুলি দেখে শিখে নিলাম। আমিও বাসায় তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

বাসায় তৈরি করার চেষ্টা করুন। এতে একসাথে দুটো কাজ হবে। আপনার সবজি খাওয়ার মাধ্যমে পুষ্টির ঘাটতি পূরণ হবে সাথে খেতেও অনেক মজা লাগবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 66673.44
ETH 1930.88
USDT 1.00
SBD 0.38