ভেড়ার মাংস ভুনার মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো ভেড়ার মাংসের মজাদার রেসিপি😋। এটি পারফেক্ট ভাবে রান্না ভাত তৈরি করতে পারলে রেসিপিটি টেস্ট বোঝা যায়। রেসিপিটি খেতে বেশ সুস্বাদু ছিলো৷ অনেকেই হয়তো এই মাংস কখনোই টেস্ট করেননি। সুযোগ পেলে অবশ্যই টেস্ট করে দেখবেন। আর সত্যি বলতে আমিও কখনো ভেড়ার মাংস খাইনি তবে আম্মু জোর করায় দেখেছিলাম। বেশ ভালো টেস্ট ছিল। আমার কাছে মাংসের স্বাদের মতোই লেগেছিলো।

তাই এটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

IMG-20231222-WA0048.jpg

IMG-20231222-WA0047.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • ভেড়ার মাংস
  • হলুদের গুড়োঁ
  • মরিচের গুঁড়ো
  • জিরার গুঁড়ো
  • রসুন বাটা
  • আদা বাটা
  • পেঁয়াজ কুঁচি
  • কাঁচামরিচ
  • গরম মসলা
  • লবন
  • তেল

IMG-20231222-WA0038.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে চুলায় চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। পাতিল টা গরম হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজকুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

IMG-20231222-WA0039.jpg

দ্বিতীয় ধাপঃ
  • তারপর পাতিলের মধ্যে রসুন বাটা ও লবন দিয়ে দিলাম।

IMG-20231222-WA0045.jpg

তৃতীয় ধাপ:
  • এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মসলার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG-20231222-WA0044.jpg

চতুর্থ ধাপ:
  • এখন ধুয়ে রাখা ভেড়ার মাংস মসলার উপকরণ গুলোর সাথে দিয়ে দিলাম।

IMG-20231222-WA0043.jpg

পঞ্চম ধাপ:
  • এখন গরম মসলা দিয়ে দিলাম ও মসলার সাথে মাংসের টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG-20231222-WA0042.jpg

ষষ্ঠ ধাপ:
  • ১৫ থেকে ২০ মিনিট মাংসগুলো কষিয়ে নেওয়ার পর আবার পানি দিয়ে দিলাম।

IMG-20231222-WA0041.jpg

সর্বশেষ ধাপ:
  • আরো ১০ থেকে ১৫ মিনিট মাংসগুলো রান্না করলাম। মাংস সামান্য নরম হয়ে আসলে ও ঝোল ঘন হয়ে আসলে মাংসগুলো চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG-20231222-WA0040.jpg

রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

IMG-20231222-WA0046.jpg

IMG-20231222-WA0049.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 3 years ago 

ভেড়ার মাংস আমি কখনও খাইনি। কিন্তু আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা লাগবে। মনে হয় খাসীর মাংসের মতো। খুব সুন্দর রং হয়েছে রেসিপিটির। দেখে বেশ লোভ্নীয় লাগছে।ধন্যবাদ শেয়ার করার জন্য রেসিপিটি।

 3 years ago 

খাবারের রংটা সুন্দর হলে খাবারের স্বাদ আরো দ্বিগুণ বৃদ্ধি পায়।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ওরে বাবা🙈 ভেড়ার মাংস খেয়েছেন। খেতে তো ভীষণ সুস্বাদু লাগে। ভেড়ার মাংস খেতে অনেক ভালো লাগে অনেকবার খেয়েছি। আপনি আজকে প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং আপনার রান্নার ভিন্নতা অনেক সুন্দর। ভীষণ ভালো লাগলো। আপনার পরিবেশনা অনেক সুন্দর। আপনার জন্য শুভেচ্ছা রইলো

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইশ ভাইয়া তোমাকে দাওয়াত দিতেই ভুলে গেছি।

 3 years ago 

ভেড়ার মাংস খাই না প্রায় ১৫ বছর হলো। ভেড়ার মাংস খেতে ভীষণ সুস্বাদু লাগে। অনেক দিন পরে আপু আপনার পোস্ট এর মাধ্যমে ভেড়ার মাংস রেসিপি দেখে ভালো লাগলো। অনেক সুন্দর করে রেসিপি পরিবেশন করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হায়হায় এতো বছর?

 3 years ago 

জি আপু

 3 years ago 

ভেড়ার মাংস কখনো খাওয়া হয়নি আপু। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। কালারটা দারুণ এসেছে। আসলে আমাদের এদিকে কখনো ভেড়া জবাই করা দেখিনি। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার এই উৎসাহ মূলক মন্তব্যের জন্য

 3 years ago 

আপনি তো দেখছি খুব সুন্দর এবং লোভনীয় করে কষানো ভেড়ার মাংস শেয়ার করেছেন আমাদের সাথে। ভেড়ার মাংস আমিও খেয়েছিলাম অনেক টেস্টি তবে খুব কম খাওয়া হয় এই মাংসটি পাওয়া যায় খুব কম।ধাপে ধাপে খুব চমৎকার করে উপস্থাপন করেছেন বেশ ভালো লাগছে সব মিলিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই ঠিক বলেছেন এই মাংসটি খুবই কম পরিমাণে পাওয়া যায়।

 3 years ago 

ভেড়ার মাংস ভুনার মজাদার রেসিপি শেয়ার করেছেন আপনি। রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। ভেড়ার মাংস কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্না করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুস্বাদু মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

কখনো সুযোগ পেলে অবশ্যই টেস্ট করে দেখবেন।

 3 years ago 

ভেড়ার মাংস বেশ কয়েকবার খাওয়া হয়েছে। বিশেষ করে ভেড়ার মাংস দিয়ে পিকনিক করা হয়েছে বেশি। সুস্বাদু লাগে এবং মজাদার। আপনার রেসিপিটাও বেশ লোভনীয় লাগছে। আপনি খুব সুন্দর ভাবে আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ হ্যাঁ এই মাংস দিয়ে পিকনিক টা একটু বেশিই করা হয়

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু অনেকেই এই মাংসের টেস্ট জানে না। আমিও আসলে কখনো ভেড়ার মাংস খাইনি। তবে রান্না করা মাংসগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে। মনে হচ্ছে খেতে দারুন হয়েছিল। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

আপু আপনি একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। সত্যি আমি কখনো ভেড়ার মাংস খাইনি এমনকি এই রেসিপিও এই প্লাটফর্মে কখনো দেখা যায়নি। এই প্রথম আপনার এমন মজাদার রেসিপি দেখে খুব ভালো লাগলো। আপনার রেসিপি দেখে বুঝতে পেরেছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার রেসিপির কালার খুব সুন্দর এসেছে। ধাপগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এমন মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো। আশাকরি সব সময় পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64467.92
ETH 1884.21
USDT 1.00
SBD 0.37