চিংড়ি মাছ ভুনার মজাদার রেসিপি।
সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো চিংড়ি মাছ ভুনার মজাদার রেসিপি😋। এটি খাওয়ার মজাই আলাদা।কয়েকদিন আগেই চিংড়ি মাছের প্রতিযোগিতা হয়েছিল। আমার ফাইনাল পরীক্ষার জন্য আমি অংশগ্রহণ করতে পারিনি। বেশ কষ্ট পেয়েছিলাম। যাই হোক রেসিপিটিতে যাওয়া যাক।
| আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে। |
|---|
- চিংড়ি মাছ
- রসুন বাটা
- লবন
- সরিষার তেল
- পেঁয়াজ কুঁচি
- কাঁচা মরিচ
- হলুদের গুঁড়া
- মরিচেরগুঁড়ো
- জিরে গুঁড়া
- প্রথমেই আমি পরিষ্কার করা চিংড়ি গুলোকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে নিলাম।
- এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবং চিংড়ি মাছ গুলো ভালোভাবে ভেজে নিলাম।
- এখন ভাজা চিংড়ি মাছগুলো আলাদা করে রেখে দিলাম।
- তারপর প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজকুচি দিয়ে দিলাম। তারপর হলুদের গুড়া মরিচের গুড়া জিরা গুঁড়া ও রসুন বাটা দিয়ে দিলাম।
- তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং সামান্য পানি দিলাম। তারপর আস্তো কাঁচামরিচ ছিটিয়ে দিলাম।
- তারপর ঝোল ঘন হয়ে আসলে তা চুলা থেকে নামিয়ে নিলাম।
| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
চিংড়ি মাছ যেভাবে রান্না করা হোক না কেন আমার কাছে খেতে খুবই ভালো লাগে। চিংড়ি মাছ পছন্দ করেন না এমন লোক খুব কমই পাওয়া যাবে। আপনার চিংড়ি মাছ ভুনা রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। রেসিপি টি দেখে বোঝা যাচ্ছে চিংড়ি মাছ ভুনা খেতে খুবই মজা হয়েছে। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বাহ এই সন্ধ্যায় খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। আপনার এই রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। আমার তো আপনার রেসিপি দেখে খুব খিদা লেগে গিয়েছে। আপনার উপস্থাপনা দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। গরম ভাতের সাথে এই রেসিপি খেতে খুবই ভালো লাগে।ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
আপু আপনি আপনার পরীক্ষার কারণে চিংড়ি মাছের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি তাতে কি হয়েছে এবার তো দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভালো লাগে। আর চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আমার তো দেখেই খেতে মন চাইছে আপু। মন চাইছে একটা নিয়ে খেয়ে ফেলি। বেশ লোভনীয় লাগছে দেখতে।
সময়ের জন্য চিংড়ি মাছের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি। যাইহোক একদম ঠিক বলেছেন চিংড়ি মাছ পছন্দ করো না এমন মানুষ খুব কমই আছে। মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
আপনার ফাইনাল পরীক্ষার ব্যস্ততায় আপনি গত চিংড়ি মাছের রেসিপিতে অংশগ্রহণ করতে পারেনি জানতে পেরে খুবই দুঃখ পেলাম।। কেননা প্রতিনিয়তই আপনি অনেক মজার মজার রেসিপি প্রস্তুত করে থাকেন হয়তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে একটা পুরস্কার আপনার হত।।
আজকের রেসিপিটি দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে খেতে নিশ্চয়ই খুব মজাদার হয়েছিল তাছাড়া চিংড়ি মাছ তো আমার খুবই ফেভারিট।।
কি বলছেন ভাইয়া,,,🤪। ইস কেন যে প্রতিযোগিতা টা মিস করলাম 🤣।
যাই হোক এই উৎসাহ মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।
সত্যি বলতে আপু সে কনটেস্টের সময় আপনাকে অনেক মিস করেছিলাম আশা করেছিলাম ভালো একটি রেসিপি আপনার কাছ থেকে দেখতে পাবো। অনেক ধন্যবাদ আপু আজকে খুব চমৎকার একটি চিংড়ি রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
চিংড়ি মাছ আমার খুব প্রিয় একটি মাছ। খুবই ভালো লাগে আমার কাছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের যেকোনো রেসিপি খেতে অসাধারণ লাগে। চিংড়ি মাছ গুলো দেখে খুবই লোভনীয় লাগছে। আমি মাঝে মাঝে চিংড়ি মাছের এইভাবে ঝালভুনা করি। ধন্যবাদ আপনাকে আপু লোভনীয় রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চিংড়ি মাছ যে কোন রেসিপি সাথেই ভালো লাগে। আর হ্যাঁ এভাবে ঝাল ভুনা করলে খেতে আরো বেশি ভালো লাগে চমৎকার বলেছেন আপনি আপু। সুন্দর হোক গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে
বাহ্!খুব সুস্বাদু মজাদার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।দেখতে খুব সুস্বাদু ও মজাদার লাগছে 😋।আমার চিংড়ি মাছ ভীষণ পছন্দ। আর চিংড়ি মাছের ভুনা হলে তো আর কথাই নেই।যাই হোক আপনার চিংড়ি রেসিপিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুস্বাদু ও মজাদার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
প্রথমেই বলবো আপনার বড় বড় চিংড়ি গুলো দেখেই আমার খুব লোভ হচ্ছে। কারণ চিংড়ি মাছ আমার খেতে অনেক ভালো লাগে। আমি তো অন্য কোন মাছ খেতেও পারি না কাটার জন্য। শুধুমাত্র চিংড়ি মাছ আর পাংকাস মাছ খাই আমি। তাই আপনার রেসিপিটা আমার কাছে অসাধারণ লাগলো। এত সুন্দর একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
খুব কম মানুষই আছেন চিংড়ি মাছ পছন্দ করে না এমন।অনেকে আছেন এলার্জির কারণে পছন্দ করার সত্ত্বেও এড়িয়ে চলেন।হ্যাঁ আপু আসলে আমিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি চিংড়ি মাছের। তবে আপনি বেশ মজার করে চিংড়ি মাছের রেসিপি তৈরি করেছেন।আপনি লোভ লাগার মতো একটি রেসিপি শেয়ার করেছেন।দাওয়াত কারলে বেশ মজার করে খেতে পারতাম।