নকশি পিঠা বা ফুল পিঠার ডিজাইন তৈরি।
আপনারা সবাই কেমন আছেন?
আশা করি আপনাররা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।
আজকে আমি আপনাদের মাঝে ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে উপস্থিত হলাম। আজকে আপনাদের মাঝে যে পোস্ট শেয়ার করব তা হলোঃ আটা দিয়ে ডিজাইন করে ফুল পিঠা তৈরি। অতিথি আপ্যায়নে আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকি । আর তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও এগুলো তৈরি করা হয়। দেখতে যেমন সুন্দর খেতেও ভারি মজা। আজকে আমি পিঠার রেসিপি শেয়ার করব না কিন্তু পিঠা তৈরী ও ফুলের ডিজাইনটি কিভাবে তৈরি করে তা শেয়ার করব।
| আমি নিচে পিঠা তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের বুজতে সহজ হবে |
|---|
- প্রথমে আমি আটা দিয়ে ডো তৈরি করে নিলাম এবং রুটি তৈরি করে নিলাম । তারপর আমি কাটার দিয়ে গোল করে ছোট ছোট রুটি তৈরি করলাম। তারপর নিচের ছবির মত করে একটির উপর আরেকটি রুটি রেখে লম্বা করে রাখলাম। এভাবেই মোট চারটি রুটি দিয়ে দিলাম।
- তারপর নিচের ছবির মত করে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম।
- তারপর একটি ছুরির সাহায্যে রুটির মাঝখানে কেটে নিলাম।
- তারপর হাত দিয়ে পাপড়ি গুলো চারদিকে ছড়িয়ে দিলাম, গোলাপ ফুল তৈরি হয়ে গেল।
- এখন আবার একটি রুটির চারপাশে ছুরি দিয়ে কেটে নিলাম।
- তারপর নিচের ছবির মতো করে ভাঁজ দিয়ে দিলাম। এখন আরেকটি ফুল তৈরি হয়ে গেল।
- এখন আবার ছোট আরেকটি রুটি নিলাম এবং নিচের ছবির মত করে তিন টুকরো করে কেটে নিলাম।
- এখন আবার মাঝখানে চাপ দিয়ে জোড়া লাগিয়ে নিলাম, ব্যাস আবার আরেকটি ফুল তৈরি হয়েগেলো।
| আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই ডাই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
বাহ,আপনি খুব সুন্দর করে তো পিঠা ডিজাইন করেছেন। এ ধরনের পিঠা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি মজা। আপনার আজকের পোষ্টের মাধ্যমে ফুল করা পিঠা শিখে নিলাম। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও বেশ মজার। যাইহোক আমার পোস্ট এর মাধ্যমে আপনি কিছু শিখতে পেরেছেন শুনে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
পিঠার খুব অসাধারণ ডিজাইন তৈরি করেছেন আপনি। পিঠা খেতে এমনিতে খুব ভালো লাগে। তবে এই ধরনের ডিজাইন দেখলে খেতে খুবই আগ্রহ জাগে। আমাদের এদিকে এই ধরনের পিঠাকে ড়িম পিঠা বলা হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে ডিজাইন করা পিঠা পোস্ট শেয়ার করার জন্য।
আমাদের এই দিকেও ডিমের পিঠা বলে এগুলোকে। এই পিঠা খেতেও খুব মজার হয়।
এই নকশি পিঠাগুলো আগে প্রচুর বানাতাম যখন অনেক সময় ছিল। এখন আর ছোট বাবুকে নিয়ে বানানো হয় না। অনেকদিন পর আপনার পোস্টের মাধ্যমে দেখে বেশ ভালো লাগলো আপু। ডিজাইন অনেক ভালো হয়েছে।
ঘরে ছোট বাবু থাকলে এমন কাজ গুলো করা প্রায় অসম্ভব। যাইহোক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।