রাজহাঁসের মাংসের মজাদার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা❣️❣️

সবাই কেমন আছেন?
আশাকরি আপনারা সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও তার রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো রাজহাঁসের নাংসের মজাদার রেসিপি😋। শীতকালে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। হাঁসের মাংসের টেস্ট শীতকালেই ভালো উপভোগ করা যায়। আর রাজহাঁসের মাংস হলে তো কোন কথাই নেই।এই হাঁসের মাংস একটু শক্ত তাই সময় নিয়ে রান্না করতে হয়। পারফেক্ট ভাবে রান্না করতে পারলে রেসিপিটি টেস্ট বোঝা যায়। রেসিপিটি খেতে বেশ সুস্বাদু ছিলো৷ তাই এটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক।

আমি নিচে রেসিপিটি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
রেসিপিটির ফাইনাল লুক

IMG-20231118-WA0010.jpg

IMG-20231118-WA0007.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
  • রাজ হাঁসের মাংস
  • আলু
  • হলুদের গুড়োঁ
  • মরিচের গুঁড়ো
  • জিরার গুঁড়ো
  • রসুন বাটা
  • আদা বাটা
  • পেঁয়াজ কুঁচি
  • কাঁচামরিচ
  • গরম মসলা
  • লবন
  • তেল

IMG-20231118-WA0006.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম।

IMG-20231118-WA0016.jpg

দ্বিতীয় ধাপঃ
  • এখন আদা বাটা রসুন বাটা ও গরম মসলা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই উপকরণগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম।

IMG-20231118-WA0015.jpg

তৃতীয় ধাপ:
  • এখন লবন ও সবগুলো মসলার উপকরণ দিয়ে দিলাম।

IMG-20231118-WA0014.jpg

চতুর্থ ধাপ:
  • এখন হাঁসের মাংস গুলো দিয়ে দিলাম। মসলার উপকরণ গুলোর সাথে হাঁসের মাংস ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG-20231118-WA0013.jpg

পঞ্চম ধাপ:
  • ১৫ থেকে ২০ মিনিট কষিয়ে নেওয়ার পর আলোর টুকরোগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে সামান্য পানি দিয়ে আবারো 10 থেকে 15 মিনিট কষিয়ে নিলাম।

IMG-20231118-WA0012.jpg

সর্বশেষ ধাপ:
  • তারপর পানি দিয়ে আরও 30 মিনিটের মতো রান্না করলাম। ঝোল সামান্য ঘন ও মাংস নরম হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG-20231118-WA0011.jpg

রেসিপিটি এখন সম্পূর্ণ তৈরি।

IMG-20231118-WA0009.jpg

IMG-20231118-WA0008.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপির পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰
Sort:  
 3 years ago 

রাজ হাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু লাগে আমার কাছে। বিশেষ করে শীতকালে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কারণ শীতকালে রাজহাঁসের মাংস টেস্টটা অনেক ভালো লাগে। আপনার তৈরি রেসিপি দেখে জিভে জল এসে গেল। দেখতে খুবই লোভনীয় লাগছে আশা করি খেতে অনেক সুস্বাদু হয়েছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি শীতকালে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।

 3 years ago 

রাজহাঁসের মাংসের চমৎকার একটা রেসিপি শেয়ার করেছেন আপু।রাজ হাঁসের মাংস আসলেই অনেকটা শক্ত। আপনি রেসিপি টি অনেক সুন্দর করে তুলে ধরেছেন।দেখে লোভ লাগছে আপু।অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর একটা রেসিপি তুলে ধরার জন্য।

 3 years ago 

রাজ হাসের মাংস অনেক শক্ত তাই সময় নিয়ে রান্না করতে হয়।

 3 years ago 

রাজহাঁসের মাংস আমারও খুব প্রিয় বেশ কিছুদিন আগে আমরা বন্ধুরা মিলে এই মাংস দিয়ে একটা পিকনিকও করেছি।
আপনার প্রস্তুত প্রণালীর ফটোগ্রাফি গুলা দেখে সত্যি খুব লোভ হচ্ছে দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে নিশ্চয়ই খেতে তেমন মজা হবে।
ফটোগ্রাফির সাথে রেসিপি প্রস্তুত প্রণালী দারুণভাবে উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

রাজহাঁসের মাংস খেতে বেশ মজা হয়। আর শীতকালে তা দ্বিগুন হয়। শীতকালেই হাঁসের মাংস খেতে বেশি মজা লাগে। আর রাজ হাঁসের মাংস যেহেতু একটু শক্ত হত, তাই সময় নিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয়। আপনিও বেশ কষিয়ে রান্না করেছেন। দেখেই মনে হচ্ছে বেশ মজা হয়েছিল।মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জি ঠিক বলেছেন শীতকালে এটির স্বাদ দ্বিগুন হয়।

 3 years ago 

এই শীত শীত আবহাওয়ায় রাজহাঁস মাংস রান্না করে লোভ লাগিয়ে দিলেন আপনি।ঠিক বলেছেন রাজহাঁসের মাংসো শক্ত হয় তাই সময় নিয়ে রান্না করতে হয়।তবে খুব সুস্বাদু হয়ে থাকে এই রাজহাঁসের মাংস খেতে।ধন্যবাদ সুন্দর লোভনীয় রাজহাঁসের মাংস রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ওয়াও বেশ লোভনীয় লাগছে আপু আপনার রাজা হাসের রেসিপিটি দেখে। ইচ্ছে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আপনার রান্নার কালারটিও অনেক চমৎকার হয়েছে। রাজহাস খেতে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু এত লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন।

 3 years ago 

খেতে চলে আসুন এখানে, আবার রান্না করবো।

 3 years ago 

আপু রাজহাঁসের মাংস আমার ভীষণ পছন্দের ।দারুন একটি রেসিপি শেয়ার করে দিলেন তো লোভ লাগিয়ে ।এখন রাজহাঁসের মাংস কোথায় পাই ।আপনার রান্নার প্রতিটি ধাপ আমার কাছে বেশ ভালো লেগেছে ।দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমারো রাজহাঁসের মাংস আমার ভীষণ পছন্দের । ভালো লাগলো মন্তব্যটি আপু।

 3 years ago 

রাজহাঁসের মাংস দেখতে ভীষণ লোভনীয় লাগছে আপু। খেতেও হয়তো বা অনেক সুস্বাদু হয়েছিল। রাজ হাসের মাংস খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। রান্নার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

রাজহাঁসের মাংস আমার অনেক পছন্দের দেখে যেন জিভে পানি চলে আসলো। বিশেষ করে শীতের সময় হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। আপনি আপনার রান্নার পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু শীতকাল মানেই যেন হাঁসের মাংস খাওয়ার ধুম পড়ে যায়। বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে গেলে তো প্রচুর খাওয়া হয়। তাছাড়া ঠিকই বলেছেন হাঁসের মাংসও পারফেক্ট ভাবে রান্না করতে না পারলে এর স্বাদ বোঝা যায় না। আপনার রাজহাঁসের মাংসের রেসিপি দেখেই বোঝা যাচ্ছে একেবারে পারফেক্ট হয়েছিল। কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা সুস্বাদু হয়েছিল।

 3 years ago 

ঠিক বলেছেন এই মাংসগুলো পারফেক্ট ভাবে রান্না না করতে পারলে টেস্ট বোঝা যায় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38